Main Menu

editor

 

ইউরোপের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত হয়েছে পর্তুগালে

প্রবাস নিউজ: পর্তুগালের রাজধানী লিসবন শহরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলমানদের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত। ইউরোপের সর্ববৃহৎ জামাত হিসেবে স্বীকৃত এটি। শনিবার (৯ জুলাই) ৮টায় লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃ মনিজ পার্ক মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ঈদের নামাজে অংশ নেন- এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্যসহ পশ্চিমা বিশ্বের ধর্মপ্রাণ প্রায় ১০ হাজার মুসল্লি। ঈদের জামাতের পর ইসলামিক প্রচলিত প্রথা অনুযায়ী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। লিসবনের বাংলাদেশিদের দেশীয় ঐতিহ্যবাহী পাজামা পাঞ্জাবিতে ঈদের ময়দানের দিকে ছুটে চলা যেনো বাংলাদেশেরRead More


ঈদ আনন্দ নেই আশ্রয়কেন্দ্রে হবিগঞ্জ বানভাসিদের

নিউজ ডেস্ক: ঈদের আনন্দ নেই হবিগঞ্জের বানভাসি মানুষদের। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনো ব্যবহারের অনুপযোগী হয়ে আছে সেগুলো। তাই ঈদের আনন্দের চেয়ে পরিবার পরিজন নিয়ে দুই বেলা দুমুঠো খাবারের লড়াইয়ে আছেন তারা। জানা গেছে, জেলার লাখাই, বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, সদরসহ ৮ উপজেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। মুহূর্তে তলিয়ে যায় এসব এলাকার বাড়িঘর ও জমির ফসল। জেলা প্রশাসন ৩৩৩টি আশ্রয়কেন্দ্র খোলে। প্লাবিত হয় এক হাজার ১৮৩ বর্গ কিলোমিটার এলাকা। আশ্রয়কেন্দ্রগুলোতে ১৫ হাজার ৩৯৯ জন মানুষ অবস্থান করছেন। এ অবস্থায় ঈদের আনন্দ যেন তাদের কাছে স্বপ্নের মতোই। বানিয়াচং উপজেলার শরীফখানীRead More


রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা: সিলেটে হবে ৩২৬৯ জামাত

স্টাফ রিপোর্ট: রাত পোহালেই মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। করোনার প্রাদুর্ভাব কাটিয়ে গত পবিত্র ঈদুল ফিতরও খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।এবারও পবিত্র ঈদুল আজহায় ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে করোনার জন্য বাড়তি সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা বাড়তে শুরু করায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে মুসল্লিদের। এ লক্ষ্যে নির্দেশনাও জারি করেছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লৎফর রহমান বলেন, এবার জেলার বিভিন্ন থানা এলাকায় ৩৬৪ ঈদগাহ ও ২ হাজার ৪৬১টি মসজিদে ঈদ জামাত হবে। এরমধ্যে ১৭টি ঈদগাহ ওRead More


আবের মৃত্যু: রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

নিউজ ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আজ শনিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শুক্রবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় এ শোক ঘোষণা করা হয়। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তাঁর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরেRead More


তাহসীনুল কুরআন ইউকে’র উদ্যোগে বানভাসীদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক: তাহসীনুল কুরআন ইউকে’র উদ্যোগে বানভাসীদের মাঝে নগদ অর্থ বিতরণে সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন, প্রচন্ড বৃষ্টি ও উপর্যুপরি দুটি বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ ও তাদের পরিবার।কারো ঘর বাড়ী বানের পানিতে ভেসে গেছে, কারো ভেঙ্গে গেছে।বিলীন হয়ে গেছে ফসল, ধ্বংস হয়েছে গবাদিপশু, আসবাবপত্র ও সহায় সম্পদ। অর্থাৎ মানুষ সম্বলহীন।নি:স্ব অনেক পরিবার। অপরদিকে ভয়াবহ খাবার সংকটে বানভাসী পানিবন্দী অসহায় মানুষজন।তাই ভয়াবহ এ সংকট মোকাবেলা ও বিপর্যস্ত জনজীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ত্রাণ ও পুনর্বাসনে সকলকে এগিয়ে আসতে হবে।Read More


ওসমানীনগরে প্রবাসীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে বন্যায় পানিবন্দি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।   শুক্রবার বিকালে উপজেলার আতাউর রহমান চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও ইছাক মিয়া চৌধুরী এতিমখানার হলরুমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।   উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান। আতাউর রহমান চৌধুরী হাফিজিয়াRead More


জেনে নিন সিলেটে পবিত্র ঈদুল আযহার জামাত কখন, কোথায় হবে

নিউজ ডেস্ক: সিলেটে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন সিলেটের খ্যাতনামা আলেমে দ্বীন আল্লামা রশিদুর রহমান ফারুকী বর্ণভী। আলীয়া মাদরাসা মাঠ আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এছাড়াও জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। কুদরত উল্লাহ জামে মসজিদ নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিতRead More


কোরিয়ার সরকারি বৃত্তির জন্য কী কী যোগ্যতা লাগে

বিদেশবার্তা২৪ ডেস্ক: তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের প্রিয় গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দক্ষিণ কোরীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এমন কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের কাছে আমরা জানতে চেয়েছিলাম উচ্চশিক্ষাসংক্রান্ত ১০টি প্রশ্নের উত্তর। ১. এইচএসসির পরই কি স্নাতকের জন্য দক্ষিণ কোরিয়ায় পড়তে যাওয়া যায়? উচ্চমাধ্যমিক কিংবা এ লেভেল শেষ করেই দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ আছে। দেশটির সৌলে অবস্থিত কুকমিন বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে দক্ষিণ কোরিয়ায় পড়তে আসি। এখানে আসার পর প্রথম একRead More


জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ‘গুলিবিদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে সম্ভবত গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, সাবেক জাপানি প্রধানমন্ত্রী আবে পশ্চিম জাপানের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পড়ে যান। প্রাথমিক খবর বলছে, তিনি সম্ভবত আহত। এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, শুক্রবার নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়েছে। এতে তিনি অজ্ঞান হয়ে যান এবংRead More


যেসব কারণে মার্কিন গ্রিন কার্ডের আবেদন বাতিল হয়

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, কাজ, অধ্যয়ন বা অবসর গ্রহণের স্বাধীনতা উপভোগ করার জন্য গ্রিন কার্ডের প্রয়োজন হবে। একবার গ্রিন কার্ড পাওয়ার পর বাকি জীবনের জন্য স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। তবে গ্রিন কার্ড পাওয়ার পর স্থায়ী বাসের অনুমতি পেতে কিছু সহজ নিয়ম মেনে চলতে হয়। যেমন- ট্যাক্স রিটার্ন দাখিল করা, অপরাধ না করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনার বাড়ি মনে করা। যুক্তরাষ্ট্রে তিন ধরনের গ্রিন কার্ড ভিসা আছে, যা অভিবাসী ভিসা নামেও পরিচিত। সেগুলো হলো পরিবারভিত্তিক, কর্মসংস্থানভিত্তিক, এবং ডিভি লটারি। যাইহোক, পরিবার- এবং কর্মসংস্থানভিত্তিক ভিসা বিনিয়োগ এবং প্রতিভা থেকেRead More