Main Menu

editor

 

মৌলভীবাজারে লোডশেডিংয়ে কারণ জানালেন প্রকৌশলী

নিউজ ডেস্ক: সারা দেশসহ মৌলভীবাজারের জুড়ীতে প্রতিদিন ৬-৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এ লোডশেডিংয়ের কারণ জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ, কুলাউড়ার নির্বাহী প্রকৌশলী উসমান গণি। তিনি বলেছেন, দেশে গ্যাসের চরম সংকট থাকায় বিদ্যুৎ উৎপাদন কয়েক দিন থেকে কম হচ্ছে। যে কারণে সারা দেশে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত হয়। গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত লোডশেডিং অব্যাহত থাকবে। গত চার দিন যাবত মৌলভীবাজারের জুড়ীর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর প্রায় ১২ হাজার গ্রাহককে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এক দিকে প্রচণ্ডRead More


বন্যায় বিধ্বস্ত সিলেট-ছাতক রেলপথ

বিদেশবার্তা২৪ ডেস্ক: চলমান বন্যায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে সিলেট-ছাতক রেলপথ। অরক্ষিত হয়ে পড়েছে কয়েক কোটি টাকার সম্পদ। এমনিতেই করোনা মহামারীর পর বন্ধ ছিল সিলেট-ছাতক পথে রেল চলাচল। বন্যার পানির তীব্র স্রোতে এ রেললাইনের অধিকাংশ স্থানে সরে গেছে স্লিপারের নিচের মাটি ও পাথর। বিভিন্ন স্থানে রেললাইনের নিচে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর দাবি করেছে, রেললাইনের বিভিন্ন স্থানে এখনো পানি। ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ সম্ভব হয়নি। এ রুটে পুনরায় রেল চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্তে পাথর, বালি, চুনাপাথর ও কমলাসহ মালপত্র আনা-নেয়ার জন্যই মূলতRead More


ভারতে স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ১৬

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় জাংলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।


ঢাকা সিলেট সফরে আসছেন প্রিন্স চার্লস

নিউজ ডেস্ক: ঢাকা সিলেট সফরে আসছেন প্রিন্স চার্লস । অক্টোবরে বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এ সময় তিনি রাজধানী ঢাকা ও সিলেট শহরে যাবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রিন্স চার্লস আমাকে জানিয়েছেন, তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন।’ ব্রিটিশ যুবরাজের সফর সম্পর্কে মোমেন বলেন, ‘প্রিন্স চার্লসের সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দেয়া হবে।’ ২৪-২৬ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনেRead More


ওসমানীনগরে ট্রাক উল্টে পথচারী নিহত

নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়ককের ওসমানীনগর উপজেলা এলাকায় ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক পথচারী গুরুতর আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুর পৌণে একটার দিকে উপজেলার বেগমপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব জানান, প্রাথমিকভাবে পুলিশ নিহত ও আহতের পরিচয় সনাক্ত করতে পারে নি। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে।


বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ স্বচক্ষে দেখে যা করলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: হজরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী সরকারি সফর শেষে পর্তুগাল থেকে রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানবন্দরের লাগেজ বেল্ট এরিয়াতে অপেক্ষমান যাত্রীদের সঙ্গে কথা বলেন। ওই সময় মন্ত্রী তাদের অভিযোগ শোনেন। তিনি এসময় ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শিত নির্দিষ্ট লাগেজ বেল্টের পাশে লাগেজের জন্য প্রায় দুঘণ্টা অপেক্ষমান যাত্রীদের দুর্ভোগের সত্যতা দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলে ব্যবস্থাপক লাগেজ বেল্ট এরিয়াতে আসেন। এছাড়াও লাগেজ আসতে দেরি হওয়ার বিষয়টিRead More


সড়কে তিন বন্ধুর বিদায় মেনে নিতে পারছে না কেউ

নিউজ ডেস্ক: অমি, আজিম ও জসিম। তারা তিন বন্ধু। চলাফেরা একসাথে। একজন ছাড়া আরেকজন চলতে পারতো না৷ এমন সম্পর্ক ছিলো মেধাবি এই তিন শিক্ষার্থীর সঙ্গে। তারা জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। রোববার (৩ জুলাই) সকালে বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষার্থী সিলেট শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল যোগে জেলার জৈন্তাপুর উপজেলায় ঘুরতে যায়। ফেরার পথে বিকাল তিনটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মাটিতে লুটেRead More


হজের খুতবা সম্প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়

ইসলাম ডেস্ক: পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। সৌদি আরব সরকারের উদ্ধৃতি দিয়ে শনিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। গত বছরও বাংলাসহ ১০ ভাষায় এই অনুবাদ সম্প্রচার করা হয়েছিল। এবার সেই তালিকায় নতুন করে আরও চারটি ভাষা যোগ হলো। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী শুক্রবার (৮ জুলাই) আরাফাত দিবসে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হবে। আরবিতে দেওয়াRead More


ত্রাণ দেওয়া নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

বিদেশবার্তা২৪ ডেস্ক: ত্রাণ দেওয়া নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। ফেনীর ফুলগাজীতে একই সময়ে ত্রাণ দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার এই আদেশ জারি করেন। আদেশে উল্লেখ করা হয়, শনিবার সকাল থেকে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো। চিঠিতে বলা হয়, শনিবার ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলগাজী শাখা কর্তৃক ফুলগাজী সদর ইউনিয়ন দৌলতপুর গ্রামে বন্যা কবলিতRead More


সিলেটে ৮৩৭ কোটি টাকা কর আদায়

স্টাফ রিপোর্ট: সদ্য গত হওয়া অর্থ বছরে সিলেট কর অঞ্চল ৮৩৭ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। যা এ কর অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণের হার প্রায় ১০৫ ভাগ। সিলেট কর অঞ্চল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে সিলেট কর অঞ্চলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে কর আদায় হয়েছে ৮৩৭ কোটি টাকা। এর আগে, ২০২০-২১ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৭২৫ কোটি টাকা থাকলেও আহরণের পরিমাণ ছিল প্রায় ৬৮৮ কোটি টাকা। ২০২০-২১ অর্থ বছরের রাজস্ব আদায়ের তুলনায় এবার ২০২১-২২ অর্থ বছরেRead More