editor
ভিডিওকলে প্রেমিকার সামনে প্রবাসীর প্রেমিকের আত্মাহুতি
নিউজ ডেস্ক: ভিডিওকলে প্রেমিকার সামনে প্রবাসীর প্রেমিকের আত্মাহুতি । ভিডিওকলে প্রেমিকার চোখের সামনে শরীরে আগুন ধরিয়ে দেন কাতার প্রবাসী শেখ সুমন (২৫)। গত সোমবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাসিন্দা শেখ সুমন চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ছবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শেখ আব্দুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে কাতার প্রবাসী সুমন দোহার উপজেলায় বসবাসরত তার প্রেমিকার (১৮) সঙ্গে ভিডিওকলে কথা বলতে বলতে নিজের শরীরে পেট্রল ঢেলে নিজেই আগুন ধরিয়ে দেন। পরে অগ্নিদগ্ধ মুমূর্ষু অবস্থায় তাকে কাতারের হামাদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেRead More
বিদেশি কর্মী নিয়োগ: অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করল মালয়েশিয়া
নিউজ ডেস্ক: বিদেশি কর্মী নিয়োগে অস্থায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করল মালয়েশিয়া। বিদেশি কর্মী নিয়োগের আবেদনের ওপর অস্থায়ী স্থগিতাদেশ চলতি মাসের ১৯ আগস্ট থেকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। শিল্প-কারখানার মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মানবসম্পদ মন্ত্রী বলেন, কারখানার মালিকদের অনুরোধে স্থগিতাদেশ প্রত্যাহার করা বিদেশি কর্মী নিয়োগের আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামী শুক্রবার থেকে নতুন আবেদনগুলো প্রক্রিয়া শুরু করা হবে। মঙ্গলবার (১৬ আগস্ট) উইসমা এইচআরডি করপোরেশনে বেশ কয়েকটি ব্যবসায়িক সংস্থার সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সারাভানানRead More
বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা
নিউজ ডেস্ক: বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে ঢাকা। এই তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। যুক্তরাষ্ট্র-ভিত্তিক দুটি সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন বুধবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। ‘শহরগুলোতে বায়ুর মান এবং স্বাস্থ্য’ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বায়ুতে প্রতি ঘনমিটারে পার্টিকুলেট ম্যাটার ২.৫ (পিএম-২.৫) বা বস্তুকণা ২.৫ এর বার্ষিক গড় ৭১ দশমিক ৪ মাইক্রোগ্রাম এবং এনও২ এর বার্ষিক গড় প্রতি ঘনমিটারে ২৩ দশমিক ৬ মাইক্রোগ্রাম। বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিনRead More
এখনও ‘রহস্যে ঘেরা’ ওসমানীনগর প্রবাসী ট্রাজেডি
নিউজ ডেস্ক: ২২ দিনেও ‘রহস্যে ঘেরা’ ওসমানীনগর ট্রাজেডি। ওসমানীনগরে প্রবাসী পরিবারের তিন সদস্যের মৃত্যু রহস্য ২২ দিনেও উদঘাটন হয়নি। ঘটনার ৩ সপ্তাহ পার হলেও কোনো সূত্র বের করতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। মৃত্যুর কারণ জানতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ ও প্রবাসী পরিবারের বেঁচে থাকা দুই সদস্য। তবে হাসপাতাল থেকে ফিরেই ভাড়া বাসা ছেড়ে গ্রামের বাড়িতে ওঠেছেন প্রবাসী পরিবারের দুই সদস্য নিহত রফিকুল ইসলামের স্ত্রী হুছনারা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম। নিহতের স্ত্রীর বরাত দিয়ে তার চাচাত ভাই গোলাম হোসেন জানিয়েছেন, স্বামী-সন্তানদের মৃত্যুর কারণ জানার পর তার বোন ও ভাগ্নে যুক্তরাজ্যেRead More
৭ মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী!
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ধর্ষণে এক স্কুলছাত্রী (১১) সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় তার দুলাভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) সকালে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ঘাটাইল উপজেলার গর্জনা গ্রামের শামছুল হকের ছেলে সবুজ মিয়াকে (২৪)। জানা গেছে, আটককৃত সুবজ প্রায় দেড় বছর আগে বিয়ে করেন। প্রায় সাত মাস আগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। এ সময় বাড়িতে কেউ না থাকায় শ্যালিকাকে ধর্ষণ করে সবুজ। পরে ভয় দেখিয়ে এভাবে তাকেRead More
ইতালির বাংলাদেশ দূতাবাসে ভাংচুর, আত্মহত্যার হুমকি প্রবাসীদের
নিউজ ডেস্ক: পাসপোর্টের দাবিতে ইতালির রাজধানী রোমের বাংলাদেশ দূতাবাসে দিনভর বিক্ষোভ করেছেন প্রবাসীরা। সংক্ষুব্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশি চ্যান্সরি কমপ্লেক্সে ঢুকে পড়েন। তারা সেখানে ব্যাপক ভাংচুর চালান। এতে প্রধান ফটকের দু’টি দরজা এবং মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য তৎক্ষণাৎ ইতালির পু্লিশ এসে তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তীতে রাষ্ট্রদূতসহ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে টানা সাড়ে ৪ ঘণ্টার দেন দরবার শেষে বিক্ষোভকারীরা ১৫ দিনের মধ্যে পাসপোর্ট না পেলে দলবদ্ধ আত্মহত্যার হুমকি দিয়ে স্থানত্যাগ করে। তারা বাংলাদেশের সরকার প্রধান বরাবর দু’টি স্মারকলিপিও দিয়েছেন। রোমে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত শামীম আহসান (সচিব পদমর্যাদার গ্রেড-১ অ্যাম্বাসেডর) ঘটনারRead More
অবৈধভাবে সীমান্ত পাড়ি, রোমানিয়াতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার
নিউজ ডেস্ক: অবৈধভাবে সীমান্ত পাড়ি, রোমানিয়াতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত পাড়ি দিতে যাওয়া চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রোমানিয়া পুলিশ। দেশটির সাতু মেরে বর্ডার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব বাংলাদেশি বেআইনিভাবে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন৷ এই চার অভিবাসী ২২ থেকে ৩৩ বছর বয়সি বলে জানিয়েছে রোমানিয়া কর্তৃপক্ষ৷ রবিবার সাতু মেরে বর্ডার পুলিশের টেরিটোরিয়াল সার্ভিস জনিয়েছে, পিটিয়া সীমান্ত পুলিশের সহায়তায় পরিচালিত এক অভিযানে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এসব বাংলাদেশি অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করে শেনজেন অঞ্চলে প্রবেশের চেষ্টা করছিলেন। চলতি বছর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেRead More
জার্মানিতে ফ্যামিলি রি-ইউনিয়ন ভিসা: দীর্ঘ অপেক্ষা
ডেস্ক রিপোর্ট: জার্মানিতে ফ্যামিলি রি-ইউনিয়ন ভিসা: দীর্ঘ অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠছে জার্মানিতে পারিবারিক পুনর্মিলন ভিসা পাওয়ার সময়৷ কোন কোন ক্ষেত্রে আবেদনের পর এমনকি সাক্ষাৎকারের সময় পেতেই এক বছরের বেশি সময় লাগছে৷ জার্মানিতে বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিরা তাদের নিকট স্বজনদের নিয়ে আসার সুযোগ পান৷ এমনকি পালিয়ে আসা অভিবাসীরাও তাদের নিকটজনদের দেশটিতে আনার সুযোগ পান৷ কিন্তু প্রক্রিয়াটি যথেষ্ট জটিল ও দীর্ঘ৷ অনেক পরিবারকে বছরের পর বছরও অপেক্ষায় থাকতে হচ্ছে প্রিয়জনদেনর সঙ্গে সাক্ষাতের জন্য৷ চলতি সপ্তাহে জার্মানির পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্য থেকে দেখা যাচ্ছে, এই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি৷ চলতিRead More
কাবা শরিফ পরিচ্ছন্নতায় সৌদি যুবরাজ
ডেস্ক রিপোর্ট: কাবা শরিফ পরিচ্ছন্নতায় সৌদি যুবরাজ। নিজ হাতে সৌদি আরবের মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা শরিফ পরিচ্ছন্নতায় অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এই কাজ করেন তিনি। সৌদি আরবের রাষ্টীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মক্কার গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবাRead More
নিউইয়র্কে কংগ্রেসম্যান পদে লড়ছেন বাংলাদেশি ডা. মুজিবুল
নিউজ ডেস্ক: নিউইয়র্কে কংগ্রেসম্যান পদে লড়ছেন বাংলাদেশি ডা. মুজিবুল। নিউইয়র্কে কংগ্রেসম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশি মার্কিন চিকিৎসক মুজিবুল হক। ডা. মুজিবুল হকের জন্য ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির নেতারা। এ লক্ষ্যে গত শুক্রবার ইলমন্ট চান্দিনি রেস্টুরেন্ট ডা. মুজিবুল হক ফর ইউএস কংগ্রেস শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন কমিটির প্রেসিডেন্ট ডা. ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য মানুষ যোগ দেন। ইমাম জাফরির পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। অ্যাডভোকেট মুজিবুর রহমান স্বাগত বক্তব্যRead More


