editor
রত্মগর্ভা মা জোহরা মমতাজ বেগমকে মুক্তিযোদ্ধার প্রজন্ম’র অভিনন্দন
নিউজ ডেস্ক: রত্মগর্ভা মা জোহরা মমতাজ বেগমকে মুক্তিযোদ্ধার প্রজন্ম’র অভিনন্দন। বাড়ীর ছাদে বাগান করে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় সিলেটের রত্মগর্ভা মা জোহরা মমতাজ বেগম এবং অনুপ্রেরণা প্রদানকারী স্বামী সিদ্দিকুর রহমান চৌধুরী সাহেদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ। উল্লেখ্য এর পূর্বে জোহরা মমতাজ বেগম বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ পেয়ে সুনাম অর্জন করেন। তারা তাঁর কর্মজীবনে আরও সু-খ্যাতি ও সফলতার পাশাপাশি সু-স্বাস্থ্য এবংRead More
নির্মমতার বর্ণনা দিলেন সৌদি ফেরত ২ নারী
ডেস্ক রিপোর্ট: স্বপ্ন দেখেছিলেন একটু স্বচ্ছল জীবন-যাপনের। সেই আশা নিয়ে বৈধভাবেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দিবা ও নিশী (ছদ্মনাম)। একজন ছয় মাস এবং একজন ৯ মাস দেশটিতে অবস্থান করেছেন। এসময় তারা সহ্য করেছেন অমানুষিক নির্যাতন। অবশেষে দেশে ফিরে এসেছেন তারা, জানিয়েছেন দেশটিতে কাটানো নির্মমতার দুঃসহ জীবনের গল্প। এই দুই নারী রাজধানীর পল্টনে মেসার্স কনকর্ড অ্যাপেক্স রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে গিয়েছিলেন। শনিবার (১৩ আগস্ট) রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তারা দেশে ফিরে আসেন। র্যাব বলছে, রিক্রুটিং এজেন্সির রেজিস্ট্রেশন এবং বৈধতা থাকলেও তারা জেনেশুনেই আর্থিকভাবে অসচ্ছল নারীদের টার্গেট করেRead More
লিবিয়ায় সাদ্দাম চক্রের বন্দিদশা থেকে মুক্তি পেতে ২ তরুণের আকুতি
ডেস্ক রিপোর্ট: লিবিয়ায় সাদ্দাম চক্রের বন্দিদশা থেকে মুক্তি পেতে ২ তরুণের আকুতি। মানব পাচারকারী চক্রের মূল হোতা সাদ্দাম বাহিনীর হাতে বন্দি নরসিংদীর দৌলত মিয়া এবং গাইবান্ধার ফিরোজ কবির। অবৈধভাবে লিবিয়ায় নিয়ে তাদের আটকে রেখে শ্রমিক হিসেবে বিক্রি করে দিয়েছেন সাদ্দাম হোসেন। ৬০/৭০ হাজার টাকার চাকরি দেয়ার প্রলোভনে ওই তরুণদের লিবিয়া পাঠায় সাদ্দাম। ভারতসহ বেশ কয়েকটি দেশ হয়ে লিবিয়ায় নিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন চালায় সাদ্দাম। তারপর জিম্মি করে দেশে থাকা পরিবার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি প্রবাস জার্নালের এই প্রতিবেদক লিবিয়ায় জিম্মিদশায় আটকে থাকাদের নিয়ে অনুসন্ধান শুরু করেন।Read More
সৌদিতে আইন সংস্কার, সুবিধা পাবেন বাংলাদেশের নারী শ্রমিকরা?
ডেস্ক রিপোর্ট: সৌদিতে আইন সংস্কার, সুবিধা পাবেন বাংলাদেশের নারী শ্রমিকরা? ভিশন-২০৩০ এর আওতায় সৌদি আরবে শ্রম আইন সংস্কার করা হয়েছে। এখন থেকে সেদেশে কাজ করা নারী শ্রমিকেরা পুরোনো চাকরিদাতার অনুমতি ছাড়াই নতুন জায়গায় কাজে যোগ দিতে পারবেন। আগের আইনে গৃহকর্মীদের না জানিয়েই মালিকানা পরিবর্তন করা হতো। গৃহকর্মী নতুন জায়গায় যেতে না চাইলেও উপায় ছিল না। এখন নতুন আইনের তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। নারী শ্রমিকরা না চাইলে সেখানে তাকে পাঠানো যাবে না। আইনের এই পরিবর্তনে ফলে কতটা সুবিধা পাবে বাংলাদেশের নারী কর্মীরা? বাংলাদেশের অভিবাসন বিশেষজ্ঞরা আইনের এই পরিবর্তনকে ইতিবাচকRead More
২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার অভিবাসী নেবে কানাডা
ডেস্ক রিপোর্ট: ২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার অভিবাসী নেবে কানাডা। চলতি বছর চার লাখ ৩০ হাজার অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিতে বর্তমানে ১০ লাখ চাকরির সুযোগ রয়েছে! গত ৯ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মে মাসে লেবার ফোর্স সার্ভের একটি সমীক্ষায় কানাডায় বর্তমানে নিম্ন বেকারত্বের হারের সাথে উচ্চহারে কর্মসংস্থান খালি থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে কানাডার বিভিন্ন সেক্টরে ক্রমবর্ধমান শ্রম ঘাটতির বিষয়টি তুলে আরও বলা হয়েছে, আগামী দিনে আরও বেশি সংখ্যকRead More
বাংলাদেশিদের জন্য দ. আফ্রিকার ট্রানজিট ভিসায় ছাড় প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশিদের জন্য দ. আফ্রিকার ট্রানজিট ভিসায় ছাড় প্রত্যাহার। সিস্টেম অমান্য করায় বাংলাদেশ ও পাকিস্তানের সাধারণ পাসপোর্টধারীদের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় ট্রানজিট ভিসায় দেয়া ছাড় প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারোন মোতসোয়ালেদি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। যা ১লা আগস্ট থেকে এ দুটি দেশের ক্ষেত্রে এই নিয়ম চালু কার্য কর হয়েছে। ভিসায় ছাড় প্রত্যাহার করায় এখন থেকে এ দুই দেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা হয়ে অন্য দেশে যাতায়াতে ট্রানজিট ভিসার শর্ত পূরণ করতে হবে। দক্ষিণ আফ্রিকার অনলাইন টাইমস লাইভ এ খবর দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই দুটি দেশেরRead More
মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধে যে পরামর্শ
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধে যে পরামর্শ। সিন্ডিকেট চক্রের অপতৎপরতার কারণেই মালয়েশিয়ার শ্রমবাজার বার বার বন্ধ হয় এবং বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় দিন দিন বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক নেতৃবৃন্দ। শনিবার (১৩ আগস্ট) রাতে বিজয়নগরস্থ একটি হোটেলে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় বায়রার সাবেক নেতৃবৃন্দ। বায়রা নেতারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারের সিন্ডিকেট চক্রকে চিরতরে বন্ধ করার এখনই সময়। অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে কমিয়ে আনা এবং সকল বৈধ রিক্রুটিং এজেন্সীকে কর্মী প্রেরণের সুযোগ নিশ্চিতকরণে অনতিবিলম্বে সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করতে হবে। একই সাথেRead More
আনজুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে পবিত্র আশুরা ও ঐতিহাসিক কারবালা স্মরণে আলোচনা সভা
বিদেশবার্তা২৪ ডেস্ক: আনজুমানে আল ইসলাহ ইউকের ম্যানচেস্টার শাখার উদ্যোগে পবিত্র আশুরা ও ঐতিহাসিক কারবালা স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল ও সেন্ট্রাল কাউন্সিলের ওর্গেনাইজিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। আজ (১৩ই আগস্ট শনিবার) স্থানীয় শাহজালাল মসজিদের হলরুমে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ। কারী মুহিব্বুল হাসান তালহার উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ আশিক মিয়া সিজিল, সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান, রুহুলRead More
গ্রিসে সন্দেহভাজন ৬ মানব পাচারকারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক: গ্রিসে সন্দেহভাজন ৬ মানব পাচারকারী গ্রেপ্তার। উত্তর-পূর্ব গ্রিসে শনিবার পাঁচটি পৃথক অভিযানে ছয় সন্দেহভাজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে রোডোপিতে ছয়জন নথিবিহীন অভিবাসীর সাথে একটি ট্রাক চালাতে দেখে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে এটি প্রকাশ পায় যে লোকটির জন্য একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল, যার কোনো চালকের লাইসেন্স ছিল না, ডাকাতির মামলায় তার বিচার মুলতুবি ছিল। এদিকে কমোটোনি এবং বুলগেরিয়ান সীমান্তের মধ্যবর্তী রাস্তায়, পুলিশ এমন এক ব্যক্তিকে তাড়া করেছিল। একটি গাড়িতে আরও পাঁচজন অভিবাসীকে নিয়ে যাচ্ছিল সে। এসময় পুলিশের ধাওয়ায় গাড়িটি উল্টে গেলেও কোনো হতাহতেরRead More
আয়ারল্যান্ডে নথিভুক্ত হচ্ছেন বাংলাদেশিরা
নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডে নথিভুক্ত হচ্ছেন বাংলাদেশিরা৷ দীর্ঘদিন অনথিভুক্তভাবে বসবাস করছেন এমন অভিবাসীদের নিয়মিত হওয়ার সুযোগ দিতে নির্ধারিত সময়ের জন্য বিশেষ স্কিম চালু করেছিল আইরিশ সরকার৷ তাতে আবেদন করেছেন প্রায় ২৫০ বাংলাদেশি৷ এর মধ্যে অনেকেই সুখবর পেতে শুরু করেছেন৷ ২০১৯ সালে স্ত্রীকে নিয়ে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য হয়ে আয়ারল্যান্ডে যান আরমান (ছদ্মনাম)৷ এর মধ্যে দেশটিতে আশ্রয় আবেদন করলেও তার চূড়ান্ত সিদ্ধান্ত পাননি৷ চলতি বছর আয়ারল্যান্ড সরকার ‘দীর্ঘমেয়াদি অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিতকরণ’ স্কিম চালুর ঘোষণা দিলে দেরি করেননি তিনি৷ ইনফোমাইগ্রেন্টসকে আরমান বলেন, ‘আমি তিন বছর ধরে আশ্রয় আবেদনের সাক্ষাৎকারের জন্য অপেক্ষায় ছিলাম৷ কিন্তু দুর্ভাগ্যবশতRead More


