editor
আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্বনাথ ফ্লাড আপিলের অর্থ বিতরণ
নিউজ ডেস্ক: আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্বনাথ ফ্লাড আপিলের অর্থ বিতরণ। বিশ্বনাথের প্রবাসীদের উদ্যোগে বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর আয়োজনে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ এক হাজার টাকা করে বত্রিশ লক্ষাধিক টাকা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার উপজেলার অলংকারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চুয়াল্লিশ পরিবারের হাতে তুলে দেয়া হয় নগদ এক হাজার টাকা করে। উপজেলার বৃহত্তর কামাল বাজার এলাকার আলহাজ¦ তাহির আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিতরণপূর্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল। বক্তব্যে তিনি বলেন বিদেশেরRead More
গ্রিসে বৈধতা পাচ্ছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশি
নিউজ ডেস্ক: গ্রিসে বৈধতা পাচ্ছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশি। গ্রিসের এথেন্সে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানিয়েছেন, গ্রিসে অনিয়মিতভাবে বসবাসরত ১৫ হাজারের বেশি বাংলাদেশি তাৎক্ষণিক বৈধ বা নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বৈধকরণ কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) এথেন্সের বাংলাদেশ দূতাবাসে ব্রিফিং ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আসুদ আহমদ, কাউন্সেলর মো. খালেদ ও প্রথম সচিব (শ্রম) বিশ্বজিত কুমার পাল। রাষ্ট্রদূত তার লিখিত বক্তব্যে বলেন, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে সমঝোতা স্মারকRead More
সৌদিতে আইসিউইতে থাকা বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: সৌদিতে আইসিউইতে থাকা বাংলাদেশির মৃত্যু। সৌদি আরবের রাজধানী রিয়াদে মেহেদী হাসান মুন্না নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধী অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। জানা যায়, গত ১৩ আগস্ট প্রতিদিনের মতো কাজ করছিলেন রিয়াদ প্রবাসী মেহেদী হাসান মুন্না। তিনি গাড়িতে পানি লোড করার সময় হঠাৎ গাড়ির পিছনের দরজা ভেঙে মুন্নার ঘাড়ে পড়লে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে দেখা যায় ঘাড়ে প্রচণ্ড আঘাতে তার ঘাড় ভেঙে গেছে। পরে প্রায় এক সপ্তাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীRead More
প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা দেবে ইস্তাম্বুল মেয়র
বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামওলু। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে-আলম বৃহস্পতিবার ইস্তাম্বুলের মেয়রের সাথে সাক্ষাৎ করলে তিনি এই আশ্বাস দেন বলে। শুক্রবার ঢাকায় এক তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়। এতে আরো বলা হয়, ইস্তাম্বুলের মেয়রের সাথে বাংলাদেশ কনসাল জেনারেলের সাক্ষাৎকালে উভয়ে বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র ইক্রেম ইমামওলু ঢাকা সিটি কর্পোরেশন ও ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউন্যাসিপ্যালিটির মধ্যে নাগরিক সেবা, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য-ব্যবস্থাপনা ও সৌন্দর্য-বর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাবনাRead More
চা শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ, কর্মবিরতি প্রত্যাহার
নিউজ ডেস্ক: চা শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ, কর্মবিরতি প্রত্যাহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান দেখিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। শনিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৫ টাকা মজুরির বিষয়টি মেনে নেন উপস্থিত চা শ্রমিক নের্তৃবৃন্দ। এরপর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। এসময় তিনি কর্মবিরতি পালনকালে গত ১২ দিনের মজুরী, রেশনসহ আনুষাঙ্গিক সুবিধাদি প্রদানের দাবি জানান। বৈঠকে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রমRead More
শ্রীমঙ্গলে টিলা ধসে চার নারী চা-শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রাধা মাহালি (২৫), পুনি ভূমিজ (২৫), হিরা ভূমিজ (৩০) ও শকুন্তলা ভূমিজ (৪০)। শুক্রবার দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বচকন্দ ভূমিজ জানান, সকালে লাখাইছড়া চা বাগানের চার চা শ্রমিক ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে পরিত্যক্ত টিলায় যান। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণাRead More
সিলেটে ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভা
নিউজ ডেস্ক: সিলেটে ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভা। শোকের ও ষড়যন্ত্রের মাস আগস্ট উপলক্ষে সিলেটে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে ‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন সিলেট মহানগর আওযামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান,Read More
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু।
বিদেশবার্তা২৪ ডেস্ক: সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু। সৌদি আরবে গাড়ি চাপায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অহিদ মিয়া (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টায় মক্কা শহরে দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত অহিদ মিয়ার বাড়ি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘ দিন ধরে সৌদি আরবে ছিলেন অহিদ মিয়া। মক্কা শহরে অবস্থিত সিজার নামে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। গত চার মাস আগে তিনি দেশে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে যান। বুধবার সকালে মক্কা শহরের একটি সড়কে কাজ করছিলেন তিনি।Read More
মালদ্বীপ প্রবাসী বিল্লালকে বিমানের টিকেট হস্তান্তর
নিউজ ডেস্ক: মালদ্বীপ প্রবাসী বিল্লালকে বিমানের টিকেট হস্তান্তর। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার প্রবাসীদের অভিভাবক হিসাবে সব সময় প্রবাসীদের সুখে-দুখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যার ফলশ্রুতিতে আজ গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ বিল্লালকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকেট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ বিল্লালের হাতে টিকিট তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন। মোহাম্মদ বিল্লাল বেশ কিছুদিন পূর্বে মালদ্বীপের একটি আইল্যান্ডে স্ট্রোক করেন এবং তাঁরRead More
নিউইয়র্কে বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাব: ফাহাদ
নিউজ ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাব। নিউ ইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান উপদেষ্টা’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ফাহাদ সোলায়মান। নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার (১০ আগস্ট) সিটি হলে এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নেন। শপথ নিয়ে মেয়রের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেছেন তিনি। শপথ অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান ছিলেন। নীলফামারীর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান। দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেনRead More


