Main Menu

editor

 

অভিবাসন ব্যবস্থাপনায় স্পেন-মরক্কো চুক্তি স্বাক্ষর

বিদেশবার্তা২৪ ডেস্ক: অভিবাসন ব্যবস্থাপনা ঢেলে সাজাতে ও বিনিয়োগ বাড়াতে আলাদা চুক্তি সই করেছে স্পেনের সঙ্গে চুক্তি করেছে মরক্কো। বৃহস্পতিবার মরক্কোর রাজধানী রাবাতে পশ্চিম সাহারার সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে দুই দেশে চুক্তিতে স্বাক্ষর করে। সহিংস সন্ত্রাসবাদ মোকাবিলায় পশ্চিমা শক্তির মিত্র হিসেবে মরক্কো পরিচিত এবং ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি বাস্তবায়নেও সহায়ক এই দেশটি৷ ফলে রাবাতে সই হওয়া এই চুক্তিকে পারস্পরিক বিশ্বাস নির্মাণের একটি পদক্ষেপ হিসেবে দেখছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ৷ জানা গেছে, অভিবাসন নিয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি বিনিয়োগ চুক্তি অনুযায়ী মরক্কোতে ৮৭৩ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে স্প্যানিশ সংস্থাগুলো৷ শিক্ষাRead More


ইতালিতে অননুমোদিত অভিবাসী গ্রেপ্তারে অভিযান, গ্রেপ্তার ৩

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে তিনব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ৷ অননুমোদিত অভিবাসনের সঙ্গে সম্পৃক্ত একটি অপরাধচক্রের সদস্যদের ধরতে এই অভিযান পরিচালনা করা হয়৷ এতে অননুমোদিত অভিবাসনে সহায়তাকারী একটি অপরাধচক্রের সঙ্গে জড়িত তিনজনেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। তাদের গ্রেপ্তারের পাশাপাশি অনেক স্থানে তল্লাশি অভিযানও চালানো হয়েছে৷ বিগত ২০১৬ সালের ১৯ ডিসেম্বর বার্লিনে একটি সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত এক অনুসন্ধানের পর মঙ্গলবার অভিযান পরিচালনা করে ইতালিয় পুলিশ। ইতালির এন্টি-মাফিয়া ইনভেস্টিগেশন ডিরেক্টোরেট (ডিডিএ) অভিযানগুলোর সমন্বয়ে তিন তিউনিশীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়৷ ‘অপারেশন ওয়েট শ্যুজ’ নামের অভিযানটির সঙ্গে ২০১৬ সালের ১৯Read More


নাইজেরিয়ায় বন্দুকধারী-গ্রামবাসী সংঘর্ষে ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কাতসিনায় গ্রামবাসী ও বন্দুকধারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় ৪০ জনেরর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ শুক্রবার জানিয়েছেন, আঞ্চলিকভাবে বান্দিতস নামে পরিচিত এক সশস্ত্র গোষ্ঠী একটি গ্রামে ভেড়া ও গবাদি পশু লুট করার চেষ্টা চালায়। এতে স্থানীয়রা ওই বন্দুকধারীদের ধাওয়া করলে জীবনঘাতী সংঘর্ষ বেঁধে যায়। বন্দুকধারীদের গোলাগুলিতে ৪০জনের বেশি মানুষ প্রাণ হারায়। পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা গরু ও ভেড়া নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর দুইটি সূত্রের খবর বলছে, কাতসিনায় মৃতের সংখ্যাRead More


সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিন সিনেটর রজার মার্শাল। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন মার্কিন সিনেটর। রজার মার্শাল ওয়াশিংটন ডিসিতে কানসাস থেকে নির্বাচিত রিপাবলিকান সমর্থক সিনেটর। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে দুই দেশ সম্ভাব্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে কাজ করতে একমত হয়েছে। বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করে সিনেটর মার্শাল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানেরও প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে সেই বিষয়েRead More


মালদ্বীপে সিআইপি সোহেল রানাকে সংবর্ধনা

বিদেশবার্তা২৪ ডেস্ক: বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে টানা তিনবার সিআইপি মনোনিত হওয়ায় প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ মালদ্বীপের চেয়ারম্যান সোহেল রানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মালদ্বীপ প্রবাসীদের উদ্যোগে গত ২রা ফেব্রুয়ারি পাচঁ তারকা বিশিষ্ট হোটেল জেন এর অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ, দূতালয়ের তৃতীয় সচিব চন্দন কুমার শাহা, চক্ষু বিশেষজ্ঞ ডঃ মোক্তারRead More


যে কারণে শিশুর আকিকা দিতে হয়

নূর মুহাম্মদ রাহমানী, অতিথি লেখক: সন্তান জন্মের কৃতজ্ঞতাস্বরূপ আল্লাহর নামে পশু কোরবানি করাকে শরিয়তে আকিকা বলে। আকিকা করা মুস্তাহাব। মহানবী (সা.) নাতি হাসান ও হোসাইন দুজনের পক্ষ থেকে আকিকা করেছেন। সাহাবায়ে কেরামও এর ওপর আমল করেছেন। সন্তানের জন্মগ্রহণ পিতা-মাতার জন্য চরম আনন্দের। এজন্যই শরিয়ত এ নিয়ামতের কৃতজ্ঞতাস্বরূপ আকিকার নির্দেশ করেছে। মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে বলেছে। বাচ্চার আকিকা না করা হলে বাচ্চা বিপদ-আপদে জর্জরিত থাকে। আকিকা হয় তার ফিদিয়া বা বিনিময়। এর দ্বারা বাচ্চার বিপদ-আপদ দূর হয়। সামুরা ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘প্রতিটা ছেলে আকিকার বিনিময়েRead More


বিপিএলের সেরা চার দলে সিলেট

ক্রীড়া ডেস্ক: ঠিক হয়ে গেলো বিপিএলের প্লে-অফে খেলতে যাওয়া সেরা চার দলের নাম। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স খেলবে প্লে-অফ পর্বে। এই ৪ দলের সবার পয়েন্ট অন্তত ১২। বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স (১১ ম্যাচে ৬), খুলনা টাইগার্স (১০ ম্যাচে ৪) আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (৯ ম্যাচে ৪) আর ১২ পয়েন্ট হওয়ার কোনই সম্ভাবনা নেই। তাই মাশরাফি বিন মর্তুজার সিলেট, সাকিব আল হাসানের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স শেষ চারে। এখন দেখার বিষয়, প্রথম ও দ্বিতীয় হয় কোন ২ দল। কেননা সেরাRead More


হবিগঞ্জে ‘নিপাহ ভাইরাস’ নিয়ে বাড়তি সতর্কতা জারি

নিউজ ডেস্ক: হবিগঞ্জে মিলল নিপাহ ভাইরাসের অস্তিত্ব। এ খবরের পর পরই জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করেছে জেলাটির স্বাস্থ্য বিভাগ। এর আগে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জসহ দেশের ২৮টি জেলায় এ বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়। শনিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার বাসিন্দা একজনের শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবর আসে। তবে ওই ব্যক্তি কোথায় বসবাস করেন তা জানানো হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কতাRead More


কোরআন তেলাওয়াতের ১০ ফজিলত

হাফেজ মাওলানা আব্দুল মাজীদ মামুন রাহমানী, অতিথি লেখক: মহাগ্ৰন্থ আল কোরআন এক মহান পরশপাথর। এর সংস্পর্শ সবাইকে ধন্য করে। চাই তা অধিক কোরআন তেলাওয়াত, হেফজ বা তাফসির জানার মাধ্যমে হোক। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার অনেক ফজিলত রয়েছে। এখানে ১০টি ফজিলত তুলে ধরা হলো- ১. কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তায়ালা পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং তাদের প্রতি অনুগ্ৰহ বৃদ্ধি করবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে। তাঁরা এমন ব্যবসার আশাবাদী, যাতে কখনও লোকসানRead More


ইংল্যান্ড থেকে ফ্রান্সে অভিবাসী ‘পাচার’, গাড়িচালকের কারাদণ্ড!

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইংল্যান্ড থেকে ১৫ জন অনিয়মিত অভিবাসীকে ফ্রান্সে পাচারের দায়ে গাড়িচালককে এক বছরের জামিন অযোগ্য কারাদণ্ড দিয়েছে উত্তর ফ্রান্সের আদালত। উত্তর ফ্রান্স থেকে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যে যেতে সক্ষম হয়েছিলেন ১৫ জন মরক্কোর অভিবাসী। কিন্তু যুক্তরাজ্যে পৌঁছামাত্র তারা তাদের মত পাল্টান। তারা সেখানে না থাকার সিদ্ধান্ত নেন। এসব অভিবাসী সেখান থেকে স্পেনে যাওয়ার লক্ষ্যে আবারও ফ্রান্সে ফিরে আসার সিদ্ধান্ত নেন। ফ্রান্সে পৌঁছানোর পর তারা ফরাসি পুলিশের হাতে আটক হন। ১ ফেব্রুয়ারি, বুধবার উত্তর ফ্রান্সের গ্রন্দ-সান্থ অঞ্চলে একটি ফক্সভাগেন ব্র্যান্ডের ভ্যান থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তিনজন অনথিভুক্ত ব্যক্তিRead More