Main Menu

editor

 

শ্রমবাজারে ‘গতি’ আনতে ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাঙ্ক্ষিতভাবে কর্মী পাঠানো যায়নি দেশটিতে। মূলত ‘মধ্যসত্ত্বভোগী’ এই বাজারে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ ছিল দীর্ঘদিন। এর জট খোলা আর শ্রমবাজারে গতি আনতে ঢাকায় একদিনের সফরে এসেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় এসে পৌঁছান সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। ঢাকায় নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার হাজনা মো. হাশিম তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ঢাকায় শনিবার সেনাকল্যাণ ওভারসিজ এপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডের সঙ্গে বৈঠক করবেন। এরপর রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে নৈশভোজেRead More


সময় কাটানোর জন্য গেম খেলা কি জায়েজ?

ধর্ম ডেস্ক: ইসলাম মানুষের মানসিক ও শারীরিক বিকাশ সাধনে বেশ গুরুত্বারোপ করেছে। তাই শরীরচর্চা এবং আনন্দ ও চিত্তবিনোদনের জন্য ইসলাম শর্তসাপেক্ষে খেলাধুলার অনুমতি দিয়েছে। কারণ খেলাধুলাও ইসলামের মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়ক হয়। যেমন শরীরচর্চার মাধ্যমে ইসলামের জন্য জীবনবাজি রেখে জিহাদের প্রশিক্ষণের কাজ হয়। দেহে প্রফুল্লতার সঞ্চার হয় এবং প্রাণশক্তি বৃদ্ধি পায়। তাই স্বাস্থ্য সুরক্ষা, রণ-নৈপুণ্যের প্রয়োজনে তীর নিক্ষেপ, বর্শা চালনা, দৌড় প্রতিযোগিতা ইত্যাদিকে ইসলাম সমর্থন করে। হাদিসে বর্ণিত রয়েছে- প্রিয় নবী সা: বলেন, ‘ঘোড়া অথবা তীর নিক্ষেপ কিংবা উটের প্রতিযোগিতা ছাড়া (ইসলামে) অন্য প্রতিযোগিতা নেই’ (তিরমিজি-৫৬৪)। তিনি আরোRead More


নিজ পরিবারই নিতে চায় না মিশরপ্রবাসী অসুস্থ সাহজাদাকে

বিদেশবার্তা২৪ ডেস্ক: মিশরে বাংলাদেশি কমিউনিটি ও দূতাবাসের সহযোগিতায় কায়রো থেকে দেশে ফিরলেন অসুস্থ প্রবাসী সাহজাদা হোসেন। তিনি চট্টগ্রামের সন্দীপের মাইজহাট ভাংগা গ্রামের সহিদ উল্লাহর ছেলে। জানা যায়, বিগত ২০১২ সালে সাহজাদা মিশরে আওয়াল গামা শহরে পোশাক শিল্প প্রতিষ্ঠানে কাজ নিয়ে আসেন। ২০১৮ সালে ছুটিতে গিয়ে পরিবারের সঙ্গে কয়েকদিন থাকার পর আবার ফিরে আসেন কর্মস্থলে। কাজ করে যা আয় করতেন সবই পাঠাতেন পরিবারের কাছে। গত ৬ মাস আগে হঠাৎ করে করে স্ট্রোক করেন সাহজাদা। বাংলাদেশি সহকর্মীরা তাকে ভর্তি করেন কায়রোর সৌদি-জার্মান হাসপাতালে।‌ পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানান, অস্ত্রোপচার করতে হবে, বিপুল অংকেরRead More


ইতালির অভিবাসনবিরোধী ডিক্রি প্রত্যাহার চায় ইইউ

নিউজ ডেস্ক: অভিবাসী নিয়ন্ত্রণে ইতালির জারি করা নতুন ডিক্রির ফলে মানবিক উদ্ধার জাহাজগুলি সমুদ্রে অভিবাসীদের দুর্দশা জানার পরেও তাদের উপেক্ষা করতে বাধ্য হচ্ছে৷ একই সাথে অভিবাসীদের মৌলিক চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত সহায়তা দিতেও দেরি হচ্ছে। তাই জারি করা ডিক্রি প্রত্যাহার কারতে ইতালির প্রতি আহ্বান জানিয়েছে কাউন্সিল অফ ইউরোপের মানবাধিকার কমিশনার কমিশনার ডি মিইয়াতোভিচ জানান, ইতালির উচিত দেশটির নতুন অভিবাসনবিরোধী ডিক্রি প্রত্যাহার বা সংশোধন করা৷ ফলে এটি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিষয়গুলি সম্পূর্ণভাবে মেনে চলতে পারবে৷” ইতালি জারি করা নতুন অভিবাসন ডিক্রির লক্ষ্য হচ্ছে, মানবিক উদ্ধারকারী জাহাজগুলির কার্যক্রম সীমাবদ্ধ করেRead More


জার্মানির কারাগারে কর্মী সংকট, মিলছে না আবেদন

আন্তর্জাতিক ডেস্ক: কর্মী সংকটে ভুগছে জার্মানির কারাগারগুলো৷ দেশটির বিভিন্ন কারাগারে এই মুহূর্তে দুই হাজার কর্মীর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে জার্মানির ফেডারেশন অব প্রিজন সার্ভিস এমপ্লয়িজ। সংস্থাটি বলছে, জার্মানির বিভিন্ন শ্রমখাতে কর্মী সংকটের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে৷ এই পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মীদের জার্মানির শ্রমবাজারে যুক্ত করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার৷ দেশজুড়ে বিভিন্ন কারাগারে মোট দুই হাজার পদ খালি রয়েছে৷ তবে ট্রেড ইউনিয়নের প্রধান রেনে ম্যুলারের মতে, খালি পদের সংখ্যা মূলত অনেক বেশি৷ তিনি বলেন, সম্পূর্ণ কারাগার ব্যবস্থাপনাকে বিবেচনায় নিয়ে কর্মী সংকট হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হবে।Read More


একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: মোমেন

নিউজ ডেস্ক: একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত বলে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুজন বৈঠক করেন। এ সময় মোমেন পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা মনে করিয়ে দেন। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও কলম্বোয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পাউডিয়ালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মুরালীধরনও বাংলাদেশেরRead More


যে কারণে পাকিস্তানে নিষিদ্ধ হলো উইকিপিডিয়া

বিজ্ঞান ডেস্ক: অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। পবিত্র বিষয় বা ব্যক্তি সম্পর্কে অবমাননাকর তথ্য ওয়েবসাইট থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মুছে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পাকিস্তান। তবে উইকিপিডিয়া এসব তথ্য মুছতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করেছে দেশটির টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। শনিবার (৪ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। পাকিস্তানের গণমাধ্যম ডনকে পিটিএ মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেন, প্রাথমিকভাবে উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞাটি আদেশ অমান্য করার জন্য আরোপ করা হয়েছে। উইকিপিডিয়া চিহ্নিত নিন্দনীয় বিষয়বস্তু মুছে ফেললে সিদ্ধান্তটি পর্যালোচনা করা যেতে পারে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মূলত ‘ধর্মদ্রোহ বিষয়ক’ প্রবন্ধRead More


ক্ষমা আল্লাহ প্রদত্ত গুণ

ইসলাম ডেস্ক: আল্লাহতায়ালা মানুষকে স্বাভাবিক বুদ্ধিমত্তা দান করেছেন। সেই বুদ্ধিমত্তার দাবি হচ্ছে দায়িত্বশীলতা। একজন মানুষের বুদ্ধিমত্তা যত বেশি থাকবে, তিনি তত বেশি দায়িত্বশীল। তিনি নারী বা পুরুষ, যা-ই হোন না কেন। বুদ্ধিমত্তা না থাকলে দায়িত্ব থাকে না। যেমন ছোট শিশুদের কোনো দায়দায়িত্ব নেই। কারণ তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটেনি। তেমনি উন্মাদকে কোনো কিছুর জন্য দায়ী করা যায় না। কেননা তাদের বুদ্ধিবৃত্তিক সামর্থ্য হারিয়ে গেছে। যা হোক, আমাদের মানবসত্তার একটি অংশ হলো আমরা ভুল করে থাকি। মাঝে মধ্যে আমরা অনিচ্ছাকৃত ভুল করি। তবে কখনো কখনো আমরা জেনেশুনে এবং ইচ্ছা করেই পাপকাজ করিRead More


সিরীয় শরণার্থী মৃত্যু, হাঙ্গেরিকে ৪০ হাজার ইউরো জরিমানা ইইউ আদালতের

বিদেশবার্তা২৪ ডেস্ক: সিরীয় শরণার্থীর মৃত্যুর ঘটনায় হাঙ্গেরিকে প্রায় ৪০ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে বলেছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)৷ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আদালত হাঙ্গেরির বিরুদ্ধে এই রায় দেয়। আদালতে মামলাটি দায়ের করেন এক সিরীয় ব্যক্তি৷ তিনি তার ভাইয়ের মৃত্যুর জন্য হাঙ্গেরির সীমান্তরক্ষী বাহিনীকে দায়ী করেছেন। ইসিএইচআর রায়ে বলেছে, হাঙ্গেরি ওই মৃত্যুর তদন্ত করতে ব্যর্থ হয়েছে এবং ওই সিরীয় শরণার্থীর প্রাণহানি ঘটেছে। রায়ে আদালত ওই সিরীয় ব্যক্তির বক্তব্যের সঙ্গে আংশিক সম্মত হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ জরিমানার মধ্যে রয়েছে ৩৪ হাজার ইউরো ক্ষতিপূরণ এবং পাঁচ হাজার ৬০০ ইউরো আইনি খরচ। যা ঘটেছিল?Read More


কোরআন পোড়ানোর জের, তুরস্কে কনস্যুলেট বন্ধ করছে ইউরোপীয়রা

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ চলতি সপ্তাহে ইস্তাম্বুলে তাদের কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অন্তত নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানিয়ে নিজ নিজ নাগরিকদের ইস্তাম্বুলে ভিড়ের মধ্যে না যেতে এবং পর্যটন স্পটগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করে। তবে মার্কিন কনস্যুলেট খোলা রয়েছে। কারণ ভবনটি ইস্তাম্বুল শহরের কেন্দ্রে নয়। তাই এলাকাটিকে কম ‘ঝুঁকিপূর্ণ’ মনে করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক৷ তাদের মধ্যেRead More