Main Menu

editor

 

জীবিকার তাগিদে অমুসলিম দেশে যাওয়া যাবে?

ধর্ম ডেস্ক: হালাল উপার্জন এবং হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামী জীবন ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। ইবাদত করা যেমন ফরজ, ঠিক তেমনি হালাল উপার্জন বা হালাল রুজি অন্বেষণ করাও ফরজ। আল্লাহ পাকের নির্দেশ- সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহে জীবিকা অন্বেষণ কর, তথা উপার্জন কর (সূরা জুমুয়া-১০)। জীবিকা উপার্জনের জন্য মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করেন। কেউ চাকরি করেন, কেউবা ব্যবসা বাণিজ্য করেন। আবার অনেকে দেশের বাইরে উন্নত রাষ্ট্রগুলোতে কাজ করতে যান। এক্ষেত্রে সবাই মুসলিমRead More


মালয়েশিয়ায় ঝামেলা ছাড়াই শ্রমিক পাঠানোর চেষ্টা চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক: ঢাকায় সফররত মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল দেশটিতে ঝামেলা ছাড়াই শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান। রবিবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসীকল্যাণ ভবনে উভয় দেশের মন্ত্রীদ্বয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ দু’দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আলাপের মধ্যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যা যা আছে সব কথাই হয়েছে। এখানে কস্টের ব্যাপার আছে, ওখানে যাওয়ার ব্যাপার আছে। সবকিছুই আলোচনা হয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, এ সরকার কিন্তু নতুন সরকার।Read More


মৌলভীবাজারে কাতারপ্রবাসীর ৭ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখার কাতার প্রবাসী ব্যবসায়ী লোকমান আহমদের প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গোলাপগঞ্জের মার্ভেলাস হোমস (প্রা:) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারক কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরসহ ৪ ব্যক্তির নামে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। আসামিরা হলেন- মার্ভেলাস হোমস (প্রা:) লিমিটেড কোম্পানি চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর হাফিজ মাওলানা নুরুল হুদা, ডিরেক্টর সুফিয়ান আহমদ ও শামছুল হুদা। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা একে অপরের আত্মীয়, ব্যবসায়িক পার্টনার। তারা প্রতারকচক্র। এই চক্রের সদস্য সুফিয়ান আহমদ কাতারপ্রবাসী। তিনি উপজেলার বড়থল গ্রামের কাতারপ্রবাসী লোকমান আহমদকে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের শেয়ার কেনারRead More


তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ধ্বংসস্তুপে আটকা বহু মানুষ

নিউজ ডেস্ক: তুরস্কে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ৭৫ কিলোমিটার গভীরে ছিল। প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, আঙ্কারা ও আন্টালিয়াসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়,Read More


আজ ঢাকায় যাচ্ছেন বেলজিয়ামের রানি

নিউজ ডেস্ক: তিন দিনের সফরে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে আসছেন মাথিল্ডে। তিনি বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফর করতে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন রানি মাথিল্ডে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেন। রানি মাথিল্ডে বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হবে। বাংলাদেশ সফরে রানি মাথিল্ডে একটি গার্মেন্টসRead More


মুমিনের বিপদও কল্যাণ বয়ে আনে

মুফতি মুহাম্মদ মর্তুজা: মহান আল্লাহ মাঝে মাঝে তাঁর বান্দাদের বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন, যারা বিপদে ধৈর্য ধারণ করে, মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫) এ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, দুনিয়া দুঃখ-কষ্ট সহ্য করারই জায়গা। কখনো রাত, কখনো দিন, কখনো কান্না, কখনো হাসি নিয়েই দুনিয়ার জীবন। সুতরাং কোনো বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজRead More


ক্যামডেন কাউন্সিলের মেয়র সিলেটে সংবর্ধিত

নিউজ ডেস্ক: লন্ডন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ক্যামডেন কাউন্সিলের মেয়র নাদিয়া শাহ সিলেটে সংবর্ধিত হয়েছেন। রবিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগর ভবনে তাকে সংবর্ধনা জানান। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সাফল্যের গল্পে নতুন উপাখ্যান যুক্ত করা নাদিয়া শাহ আজ সকালে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় আরিফুল হক চৌধুরী তাকে সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, মেয়রের ব্যক্তিগতRead More


গৃহকর্মী হত্যার ঘটনায় কুয়েত ছেড়েছে শতাধিক ফিলিপিনো

বিদেশবার্তা২৪ ডেস্ক: গত মাসে কুয়েতে জুলেবি রানারা নামে এক গৃহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনার চার দিনেরও কম সময়ের মধ্যে ১১৪ জন ফিলিপিনো গৃহকর্মী কুয়েত ছেড়ে চলে গেছেন। বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ৩৫ বছর বয়সী জুলেবিকে ১৭ বছর বয়সী একটি ছেলে হত্যা করেছে। তাকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। জানা যায়, জুলেবি গত মাসের শুরুর দিকে তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি স্বীকার করেছিলেন, তিনি তার নিয়োগকর্তার ছেলেকে ভয় পান। এর একদিন পরই তিনি নিখোঁজ হন। পরে মরুভূমিতে রাস্তার পাশে তাকে মৃতRead More


অহংকার যেভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে

শিব্বীর আহমদ, অতিথি লেখক: অহংকার পতনের মূল। একথাটি সমাজে বহুল প্রচলিত। তবে অহংকার জিনিসটি মূলত কী?- এমন প্রশ্নের সরল উত্তর হচ্ছে, কোনো বিষয়ে নিজেকে বড় মনে করে অন্য মানুষকে তুচ্ছ মনে করার নামই অহংকার। শক্তিতে, সামর্থ্যে বয়সে, অভিজ্ঞতায় ত্রিশ বছরের যুবক যতটা সমৃদ্ধ, বার বছরের একটি ছেলে তো সবক্ষেত্রেই সে তুলনায় রিক্তহস্ত। তার ছোট হওয়া এবং তাকে ছোট মনে করা এক অনস্বীকার্য বাস্তবতা। বাস্তবেই যে ছোট তাকে ছোট মনে করা অহংকার নয়। বরং অহংকার হচ্ছে, সে ছোট বলে তাকে তুচ্ছ জ্ঞান করা। কাড়ি কাড়ি টাকা যার ব্যাংক একাউন্টে সঞ্চিত, সেRead More


কাতারে কুরআন-সুন্নাহ পরিষদের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিদেশবার্তা২৪ ডেস্ক: কাতারের আল আরারি স্পোর্সট ক্লাব মিলনায়তনে প্রতি বছরের মতো এবারও বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কাতারস্থ বাংলাদেশ কুরআন-সুন্নাহ পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক এইচ. এম. ইব্রাহিমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা রশীদ চৌধুরী ও জুবের আহমদ চৌধুরী, সহ-সভাপতি ইনতেখাব বিন ইউসুফ শিহাব, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমাদ হোসাইন সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। হাজার প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ক্বেরাত, ইসলামী সঙ্গীত, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, অভিনয়, লিখিত ও মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণRead More