Main Menu

editor

 

সাদাকা মহান আল্লাহর গোস্কাকে ঠাণ্ডা করে দেয়: আসজাদ মাদানি

বিদেশবার্তা২৪ ডেস্ক: সাদাকা মহান আল্লাহর গোস্বাকে ঠাণ্ডা করে দেয়। সাদাকা শেষ বিচারের দিনে মুমিন বান্দাকে সকল পেরেশানি থেকে বাঁচিয়ে রাখবে। নিজের সম্পদ থেকে অল্প পরিমাণ সাদাকা করা প্রত্যেক মুমিনের খুবই জরুরি। গতকাল সোমবার এভারগ্রিন ক্লাব সংলগ্ন মাঠে ঝেরঝেরিপাড়া জামেয়া হোসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বয়ানে এসব নসিহত করেন শায়খুল ইসলাম আল্লামা সায়্যিদ হোসাইন আহমদ মাদানীর সুযোগ্য সাহেবজাদা, আওলাদে রাসুল (সা.), আল্লামা হাফিজ সায়্যিদ আসজাদ মাদানী দা.বা.। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ওলি ইবনে ওলি আল্লামা মুফতি রাশীদুর রাহমান ফারুক সাহেব,Read More


শাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, অস্ত্রের মহড়া

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় শাহপরাণ হলে এই মারামারি ও অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। শাখা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সজীবুর রহমান ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনের গ্রুপে অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টা থেকে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের তাদের ব্যাচের ক্রিকেট টুর্ণামেন্টের জন্য মাঠ প্রস্তুত করছিলেন। সন্ধ্যার পর খেলার মাঠের গ্যালারীর দক্ষিণ পাশের একটি জায়গায় রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফাত এবং সে তার প্রেমিকাকেRead More


শিক্ষকের বিষমুক্ত সবজি বাগান

নিউজ ডেস্ক: গাছের ডালে দুলছে বেগুন। ফুলের মতো ফুটে আছে ফুলকপি- বাঁধাকপি। ডগাই ডগাই কচি লাউ। থরে থরে সরিষা, কাঁচামরিচসহ নানান সবজি। দূর থেকে দেখলে মনে হয় সবজিগুলোর ভারে যেকোনো সময় ভেঙে পড়বে গাছের ডাল। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই উৎপাদন হচ্ছে এসব সবজি। বাজারে নিতে হয় না। বাড়িতে এসে ব্যবসায়ীরা নিয়ে যান কিনে। সুস্বাদু ও বিষমুক্ত হওয়ায় এ সবজির চাহিদাও অনেক। বলছি একজন শিক্ষকের সবজি বাগানের কথা। যিনি টিউশনি করানোর পাশাপাশি ধরে রেখেছেন মাটির সঙ্গে নিজের সম্পৃক্ততা। দীর্ঘ ১৭ বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন। তবে এখনও আগলে রেখেছেন পূর্বপুরুষেরRead More


তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক: তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্পে চার হাজার ৩৭২ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে তুরস্কে ২ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়ায় মারা গেছে ১ হাজার ৪৫১ জন। মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া ভবনে অনেকে আটকা পড়েছেন। সেখান থেকে তাদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় গতকাল সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিকRead More


দোয়ার মাধ্যমে বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কনস্ট্রাকশন কাজ শুরু

নাজমুল ইসলাম মকবুল: দোয়া মাহফিলের মাধ্যমে বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা করা হয়েছে। ৬ ফেব্রুয়ারী সোমবার বিশ্বনাথে হসপিটালের নিজস্ব ভুমিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপার্সন মোঃ মইন উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও সিইও এলার্জি বিশেষজ্ঞ ডা: মো. শানুর আলী মামুনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সুচিত এবং সেক্রেটারী জেনারেল লন্ডনের টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর এম আয়াছ মিয়া, ট্রাষ্টি কাউন্সিলর কবি শাহ সোহেল আমিন, বিশ্বনাথ চিফ কো অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমRead More


প্রচলিত ভুল: ফেরেশতারা কি ফাতেমা রা.-এর কাজ করে দিতেন?

ধর্ম ডেস্ক: হকারদের মাধ্যমে সমাজে ছড়ানো ‘হযরত ফাতেমা (রা)-এর জীবনী’ নামের একটি পুস্তকে ফাতেমা রা. কেন্দ্রিক একটি কিসসা (ঘটনা) লেখা হয়েছে- ‘প্রখ্যাত মহিলা সাহাবী উম্মে আইমান রা. বর্ণনা করেন, কোনো এক সময় আমি দ্বিপ্রহরে বিশেষ প্রয়োজনে নবীকন্যা হযরত ফাতেমা রা.-এর গৃহে গমন করলাম। আমি দেখতে পেলাম, তার গৃহের দরজা বন্ধ হলেও গৃহাভ্যন্তর হতে জাঁতা ঘূর্ণনের শব্দ আসিতেছিল। এহেন শব্দ পাওয়ার পর আমি গৃহের ছিদ্রপথ হতে তাকিয়ে দেখতে পেলাম, নবীকন্যা হযরত ফাতেমা রা. অঘোরে নিদ্রা যাইতেছেন। তবে আশ্চর্যের বিষয় হল তিনি নিদ্রায় গেলেও তার পাশে জাঁতা আপনা হতেই ঘুরতেছে। নবীকন্যা হযরতRead More


একুশে বইমেলায় কুয়েত প্রবাসী কবিদের কাব্যগ্রন্থ

নিউজ ডেস্ক: সাহিত্য প্রেমী ও বই প্রেমীদের সবচেয়ে বড় আয়োজন হলো একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারের বইমেলায়ও পাওয়া যাচ্ছে কুয়েত প্রবাসী কবিদের একাধিক কাব্যগ্রন্থ। দেশে থেকে হাজার মাইল দূরে কর্মব্যস্ত জীবনের মধ্যেও সাহিত্য চর্চায় সময় দেন কিছু প্রবাসী। তারই প্রতিফলন হিসেবে এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে কুয়েত প্রবাসী কবিদের লেখা কাব্যগ্রন্থ মরুর মরিয়ম ও উদিত সূর্য। পারস্য উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সম্পর্কে আবেগ অনুভূতি কাব্যের মাধ্যমে তুলে ধরেছেন কুয়েত প্রবাসী সাত কবি। তারা হলেন- রফিকুল ইসলাম ভুলু, সৈয়দ মুহাম্মদ মোজাহেদ, অতুল আই গমেজ, মো. আব্দুল হাই ভূইয়া, শাহজালাল আহমদ সেলিম, জামিলRead More


কানাডার ক্যালগেরিতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

নিউজ ডেস্ক: উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এ উৎসব চলে। তুষারাবৃত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ-উৎসবে মেতে ছিলেন অন্যরকম এক মিলনমেলায়।   প্রকৃতির বৈচিত্র্যময় আবাহনে বাংলার পথে-প্রান্তরে এখন পিঠা উৎসবের আমেজ। নতুন ধানে ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব। আর এই উৎসবের সঙ্গে তাল মিলিয়ে প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছিল শীতকালীন পিঠা উৎসবে। বাঙালি জীবনে সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন। নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমানRead More


মিশিগান বেঙ্গলসের গালা নাইটে মন মাতানো অনুষ্ঠান

নিউজ ডেস্ক: প্রবাসী যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষার একটি চমৎকার উদাহরণ মিশিগান বেঙ্গলস। সারাবছরই খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে  প্রবাসীদের মাতিয়ে রেখে ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি করছে সংগঠনটি।  সুস্থ সুন্দর সমাজ গড়ায় জোরালো ভূমিকা রাখার পাশাপাশি আমেরিকানদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে অসামান্য অবদান রাখছে প্রবাসীদের অন্যতম এ স্পোর্টস সংগঠন। স্থানীয় সময় শনিবার বিকেলে ওয়ারেন সিটির ইউএডব্লিড রিজন ওয়ান মিলনায়তনে মিশিগান বেঙ্গলসের তৃতীয় গালা নাইট অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে মিশিগানে বর্ষসেরা খেলোয়াড়, আজীবন সম্মাননা ও সাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ইভেন্টের ১০০ জনের মধ্যে পুরস্কার প্রদান করা হয়Read More


রিয়াদে চট্টগ্রাম সমিতি গঠনে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আশপাশের শহরগুলোতে অবস্থানরত চট্টগ্রামবাসীদের নিয়ে দলমত নির্বিশেষে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন গঠন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রামের তিন জন সফল ব্যবসায়ী সৌদি আরবে ইনভেস্টর হওয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টা রিয়াদের এক্সিট ১৮ স্তেরেহা ইয়ানবীর বিশাল হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি রিয়াদের অন্যতম উদ্যোক্তা ইঞ্জিনিয়ার তানভীর সেকান্দর অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাঈদ ইবনে সেলিম। এতে ডা. শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, মুসলেহ উদ্দিনRead More