Main Menu

editor

 

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক: সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এখন পর্যন্ত দুই দেশে পাঁচ হাজারেরও বেশি মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানিয়েছেন, তুরস্কের মৃতের সংখ্যা কমপক্ষে তিন হাজার ৪১৯-এ পৌঁছেছে। এ ছাড়া আরো ২০ হাজার ৫৩৪ জন আহত হয়েছে এবং প্রায় ছয় হাজার ভবন ধসে পড়েছে। অন্যদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০২। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি হালনাগাদ পরিসংখ্যানে জানিয়েছে, ২৪ হাজার ৪০০ জনেরও বেশি জরুরি কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করছেন। তবে হিমাঙ্কেরRead More


বাংলাদেশ থেকে ৫ খাতে দক্ষ কর্মী নেবে সৌদি আরব

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে পাঁচ খাতে পেশাদার দক্ষ কর্মী নেবে সৌদি আরব। এগুলো হলো- প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান এবং এসি মেকানিক। এ উপলক্ষ্যে ঢাকার সৌদি দূতাবাসে মঙ্গলবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে দক্ষতা যাচাই কর্মসূচির (এসভিপি) আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম এবং বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম বলেন, সৌদি আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে হলে ওই দেশের সার্টিফিকেট বাধ্যতামূলক। এ কারণে বাংলাদেশ থেকে ওই খাতগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটিRead More


নিউ ইয়র্কে এবার গুলিতে পাকিস্তানি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক: ফেসবুকের মার্কেট প্লেস থেকে গাড়ি কিনতে গিয়ে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছিলেন নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত পাকিস্তানি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা আদীদ ফায়াজ। হাসপাতালে তিনদিন ধরে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার (ফেব্রুয়ারি ৭) ব্রুকলিনের ব্রুকডেইল হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ব্র্যান্ডি জোনসকে (৩৮) সোমবার সন্ধ্যায় আটক করা হয়। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ইস্ট নিউ ইয়র্কের লিন্ডেন বুলেভার্ডের কাছে রুবি স্ট্রিটে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। পুলিশের সূত্রে জানা গেছে, নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত পাকিস্তানি পুলিশ কর্মকর্তাRead More


এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৫.৯৫ শতাংশ

নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। করোনা মহামারির কারণে বিলম্বিত হওয়া ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। সে হিসাবে ২০২২ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ,Read More


কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তাহির আলী ও একলিমিয়া উচ্চ বিদ্যালয়

নাজমুল ইসলাম মকবুল: সিলেটের বিশ্বনাথে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষ্যে ‘সার্সিং মেরিটস’ শ্লোগানকে সামনে রেখে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমুহকে নিয়ে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র উদ্যোগে ও এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী মজনুর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিতর্ক প্রতিযোগিতার ২য় রাউন্ড ও সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। হলভর্তি দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় ও একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় । শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৯ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে ‘কিউরিয়াসRead More


ভূ‌মিক‌ম্পে তুরস্কে নিখোঁজ এক বাংলাদে‌শি উদ্ধার

বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্কে ভূ‌মিক‌ম্পে দেশ‌টির আজাজ শহরে নিখোঁজ দুই বাংলাদেশির ম‌ধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নুর আলম না‌মের ওই বাংলা‌দে‌শি সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন। তি‌নি জানান, তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির ম‌ধ্যে নুর আলম না‌মের এক বাংলা‌দে‌শি‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। কিন্তু মো. রিংকু না‌মের এক বাংলাদেশি শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। তারা দু`জন তুরস্কের আজাজ শহরে বসবাস কর‌ছি‌লেন। জানা গে‌ছে, নি‌খোঁজ বাংলা‌দে‌শি রিংকুর বা‌ড়ি বগুড়ায়। সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলেRead More


উপহারের গাড়ি নিতে হবিগঞ্জ আসছেন হিরো আলম

বিদেশবার্তা২৪ ডেস্ক: আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে মাইক্রোবাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন এম মখলিছুর রহমান নামের ওই শিক্ষক। প্রথমে বিষয়টিকে পাত্তা না দিলেও আজ মঙ্গলবার গাড়িটি নিতে হবিগঞ্জে আসছেন হিরো আলম। এম মখলিছুর রহমান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন। ফেসবুক লাইভে মখলিছুর বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকেRead More


দেশের অন্যতম ছোট মসজিদ সিলেটের রাজনগরে!

বিদেশবার্তা২৪ ডেস্ক: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ব্রাহ্মণগাঁও কাজী খন্দকার মাজার এলাকায় দেখা মিলল দেশের অন্যতম এক ছোট মসজিদের। মসজিদটির দৈর্ঘ্য ৬ ফুট ও প্রস্থ ৬ ফুট। ওই মসজিদে এক সঙ্গে নামাজ পড়তে পারবেন ইমামসহ পাঁচজন। স্থানীয়দের ধারণা, মসজিদটির বয়স ২০০ থেকে ৩০০ বছর হবে। যা কালে কালে সংস্কার করা হয়েছে। এলাকার প্রবীণরা জানিয়েছেন, ৩০০ বছর আগে ওই এলাকার মাটির নিচে কিছু ইট পাওয়া গিয়েছিল। ইটের পাশেই ছোট এই মসজিদটির অবস্থান ছিল। টিলার উপরে মসজিদের অবস্থান থাকায় প্রথম দেখায় বোঝার উপায় নেই এটি মসজিদ। তবে উপরিভাগের ছোট বড় গম্বুজRead More


যেসব কারণে স্ত্রীর প্রতি আকর্ষণ চলে যায়

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রত্যেক স্ত্রীর স্বপ্ন নিজের স্বামীর চোখে শ্রেষ্ঠ নারী হওয়ার। স্বামীর ভালোবাসাই একজন নারীর জীবনের একমাত্র আকাঙ্ক্ষা। প্রতিটা স্ত্রী চান তার স্বামীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে। যে কোনো সুন্দর দাম্পত্য সম্পর্কের চাবিকাঠি হলো পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা ও সুন্দর বোঝাপড়া। একে অপরের প্রতি আকর্ষণ তখনই গড়ে ওঠে, যখন দুজনেই দুজনের মনের মতো হয়ে উঠতে পারেন। তবে আপনার কোনো খারাপ আচরণের বিরূপ প্রভাব পরতে পারে স্বামীর মনে, যার প্রভাবে নষ্ট হতে পারে আপনার দাম্পত্য জীবন। আপনার ভাবনা-চিন্তা, অনুভূতি সে জানে অনেক নারী মনে করে তার চিন্তা-ভাবনা বা অনুভূতির বিষয়গুলো তারRead More


তুরস্কে ভূমিকম্প: দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

বিদেশবার্তা২৪ ডেস্ক: সোমবার ভোরে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসের ভূমিকম্পে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তারা যে ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়েছে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী। তারা হলেন―নূরে আলম ও রিংকু। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান। ওই অঞ্চলের অনারারি কনসালের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন। ভূমিকম্প এবং সেখানকার বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক মিনহাজ উদ্দিন কালের কণ্ঠকে বলেন,Read More