Main Menu

editor

 

ভূমিকম্পে মরদেহ উদ্ধারের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় মরদেহ উদ্ধারের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। গত সোমবারের ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। দেশ দুটির উদ্ধারকারীরা বলেছেন, তীব্র ঠান্ডা এবং বৈরী আবহাওয়ার কারণে লোকজনকে জীবিত উদ্ধারের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে সময়ের বিপরীতে লড়াই করতে হচ্ছে তাদের। সরকারি হিসেবে এরই মধ্যে নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ হাজার ১৪ জন মানুষ। আর সিরিয়ায় কমপক্ষে ৩ হাজার ১৬২ জন। কিন্তু বেসরকারিRead More


বাংলাদেশের সহায়তা চায় তুরস্ক

নিউজ ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় মরদেহ উদ্ধারের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। গত সোমবারের ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। দেশ দুটির উদ্ধারকারীরা বলেছেন, তীব্র ঠান্ডা এবং বৈরী আবহাওয়ার কারণে লোকজনকে জীবিত উদ্ধারের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে সময়ের বিপরীতে লড়াই করতে হচ্ছে তাদের। এ অবস্থায় তুরস্ক সহায়তা চেয়েছে বাংলাদেশের কাছে। সহায়তা হিসেবে দেশটি খাদ্য সামগ্রী এবং ওষুধ চেয়েছে। তবে ব্যাংক একাউন্ট না থাকায় নগদ কোনো অর্থ সহায়তা নেবে না দেশটি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)Read More


প্রতিমন্ত্রীর সাথে প্রবাসীদের বৈঠক : সিলেট-লন্ডন রুটে অতিরিক্ত বিমান ভাড়া

নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সাথে বৈঠক করেছে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে বিমান প্রতিমন্ত্রীর কার্যালয়ে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্টিত হয়। সিলেট-লন্ডন রুটে বিমান ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি, টিকেট সংকট, ঢাকাস্থ শাহজালাল বিমানবন্দওে প্রবাসী যাত্রী হয়রানী সহ বিভিন্ন সমস্যার সমাধান কল্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডনের ক্রয়ডন বারার সাবেক মেয়র ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সভাপতি, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আবুল হোসেন ও এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম এ বৈঠকে যোগ দেন। বিমান টিকেটের অত্যাধিকRead More


সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

নিউজ ডেস্ক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (১১ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১১ জানুয়ারি) ১১ কেভি ক্বীন ব্রীজ ফিডারের আওতাধীন মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছ আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতুমিয়া পয়েন্ট ও তার আশেপাশের এলাকা এবং ১১ কেভি জল্লারপাড় ফিডারের আওতাধীন দাড়িয়া পাড়া, জামতলা, খুলিয়াপুলা, জল্লারপাড়, লামাবাজার, সরষপুরRead More


আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভুটানি রেফারির ম্যাচ শেষের বাঁশি। কমলাপুর স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের উল্লাস। ডাগআউট থেকে কোচিং স্টাফরা ছুটছেন মাঠে। শামসুন্নাহাররাও ছুটছেন মাঠজুড়ে। নারীদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সাবিনারা স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। সিনিয়র নারী সাফের সেই টুর্নামেন্টের পর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৫ সাফ। টুর্নামেন্টে বাংলাদেশকে পরাজিত করে নেপাল চ্যাম্পিয়ন হয়। পাঁচ মাসের মধ্যে সাফ পর্যায়ে বাংলাদেশ-নেপালের তৃতীয় শিরোপা লড়াই। অ-১৫ পর্যায়ে বাংলাদেশ ব্যর্থ হলেও অ-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নারী ফুটবলে বাংলাদেশ দল দক্ষিণ এশিয়ার বড় নাম। সেটি এখন প্রতিষ্ঠিতও। ২০১৭ সালRead More


ফেইসবুকে প্রেমর টানে জৈন্তাপুরে আসা ভারতীয় তরুণী আটক

নিউজ ডেস্ক: ফেইসবুকে প্রেমের টানে জৈন্তাপুরে এসে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী। তিনি ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি। নাইকো জানায়, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান প্রদানের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে সে বাংলাদেশে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডারRead More


গ্রিস উপকূলে নৌকাডুবি: তিনজনের মৃত্যু, নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস লেসবস উপকূলে ফের নৌকাডুবির ঘটনায় অন্তত তিনজন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন আরো অনেকে৷ এ নিয়ে চলতি সপ্তাহের দ্বিতীয়বারের মতো গ্রিক উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটল। এর আগে এমনকি গত রোববার আজিয়ান সাগরের দক্ষিণপূর্বাঞ্চলের দ্বীপ লেরোসে নৌকা ডুবিতে তিন শিশুসহ চার অভিবাসী নিহত হয়েছেন৷ গ্রিক কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় উপকূলরক্ষীরা মঙ্গলবার ভোরে উদ্ধার অভিযান চালিয়ে ১৯ ব্যক্তিকে উদ্ধারে সক্ষম হন৷ তুরস্কের কাছের গ্রিক দ্বীপ লেসবসের উপকূলে একটি রাবারের নৌকা দেখতে পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়৷ উদ্ধারের পর ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে৷ তাদের কয়েকজন প্রচণ্ড ঠাণ্ডায়Read More


তুরস্ক থেকে ইরানে ‘ডিপোর্ট’; বাংলাদেশি অভিবাসীর নির্যাতনের গল্প

নিউজ ডেস্ক: ঢাকা থেকে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে তুরস্কে গিয়েছিলেন বাংলাদেশি নাগরিক জামান। অনিয়মিত অবস্থায় আটক হন তুর্কি পুলিশের হাতে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাকে ও অন্যান্য বাংলাদেশিদের ডিপোর্ট করা হয় ইরান সীমান্তে। এ যেন ভিন্ন যাত্রা, অন্য গন্তব্য! বিস্তারিত পড়ুন সাক্ষাৎকারে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কে অবস্থানরত বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো বা ‘ডিপোর্ট’ প্রক্রিয়ার জোরদার করেছে দেশটির সরকার। আইন অনুযায়ী, আফগানিস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীরা অনিয়মিত অবস্থায় আটক হলে তাদেরকে স্বাভাবিক প্রক্রিয়ায় চার্টার ও নিয়মিত বিমানে তুরস্ক থেকে ফেরত পাঠানো হয়। কিন্তু বাংলাদেশি অভিবাসীদের জন্য তুরস্কে প্রয়োগRead More


অভিবাসীদের আফ্রিকায় বিতাড়ন চায় জার্মানিও

আন্তর্জাতিক ডেস্ক: জার্মাানিতে থাকার অধিকার নেই এমন আশ্রয় প্রত্যাশীদের আফ্রিকার কোন দেশে স্থানান্তর করতে চায় জার্মানি। বর্তমানে আশ্রয় আবেদন প্রক্রিয়াকে স্থানান্তর করার বিষয়টি খতিয়ে দেখছে দেশটি। জার্মানির অভিবাসন বিষয়ক নতুন বিশেষ কমিশনার ইওয়াখিম স্ট্যাম্পের এমন ইঙ্গিতে সায় দিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস। বিশেষ কমিশনার স্ট্যাম্প বলেন, ‘‘ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ব্যক্তিদের আশ্রয়ের আবেদন যাচাই-বাছাইয়ে তাদের উত্তর আফ্রিকায় নেয়া যেতে পারে। তবে এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আরও সময় দরকার। আফ্রিকায় আশ্রয় প্রক্রিয়া স্থানান্তরের প্রক্রিয়াটি অবশ্য জার্মান রাজনীতিবিদদের মধ্যে নতুন কিছু নয়৷ এর আগে ২০১৬ সালে এমন কথা শোনা গিয়েছিলRead More


আমিরাতে মরুর বুকে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক: মোরা বরিশালবাসী প্রবাসেও একে অন্যের সুখে দুখে মোরা থাকব পাশাপাশি। এই স্লোগান নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগীয় সমিতির আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে। আমিরাতের ফুজিরায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সমিতি আমিরাতের আহ্বায়ক এস এ টিভি আমিরাত প্রতিনিধি মোঃ সিরাজুল হক, যুগ্ম আহ্বায়ক মাই টিভি আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল ও ইমদাদুল হক মিলন, সদস্য সচিব প্রতিদিন বাংলাদেশ আমিরাত প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য মোঃ ফখরুদ্দীন মুন্না, সদস্য দুবাই সংবাদ দুবাইRead More