Main Menu

editor

 

ভূমিকম্পে মরদেহ উদ্ধারের সংখ্যা ২১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মরদেহ উদ্ধারের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দুই দেশে মোট ২১ হাজার ৫১ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তবে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে এই ধ্বংসযজ্ঞের পুরো চিত্র এখনো পরিষ্কার না। মানে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিএনএন। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তুরস্কের ১৭ হাজার ৬৭৪ জন ও সিরিয়ার তিন হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই দেশে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনোRead More


বিনয় আল্লাহর প্রিয় বান্দাদের গুণ

ইসলাম ডেস্ক: বিনয় মানুষের এক মহা গুণ। বিনয়ী আল্লাহর প্রিয়। মানুষসহ অন্য মাখলুকেরও প্রিয়। বিনয়ীর সঙ্গেই সবাই ওঠা-বসা করতে চায়। অহংকারীর সঙ্গে কেউ চলতে চায় না। তাকে কেউ ভালোও বাসে না। আল্লাহ তাঁর প্রিয় হাবিব (সা.)-কে সম্বোধন করে ইরশাদ করেছেন, ‘আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি বিনম্র থেকেছেন। আপনি যদি কর্কশ ও কঠোর মনের হতেন তাহলে এরা সকলে আপনার চারপাশ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ত…।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯) সুতরাং কোনো কম্পানির মালিক, অফিসার বা ওপরস্থ কর্মকর্তা যদি অধীনস্থদের প্রতি বিনয়ী হোন তাহলে তারা তাঁকে ভালোবাসবে। কোনো শিক্ষক যদি ছাত্রদেরRead More


ডলার সঙ্কট : পণ্য আমদানি নিয়ে শঙ্কা

নিউজ ডেস্ক: ডলার সংকটে এলসি খুলতে না পারায় পণ্য আমদানি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নানা শঙ্কা দেখা দেয়। এ অবস্থায় জানুয়ারিতে এলসি খোলার হার বাড়লেও আশ্বস্ত হতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন- পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সেটা পর্যাপ্ত নয়। এছাড়া বন্দরে পণ্য আটকা পড়লে জরিমানাও গুনতে হচ্ছে। জানা যায়, রমজানে ভোগ্যপণ্য আমদানি সহজ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি খোলা জরুরি। এজন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করতে বাংলাদেশ ব্যাংককে কয়েক দফা অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর জানুয়ারি থেকে বেড়েছে এলসি খোলার হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সবশেষ জানুয়ারিRead More


ভূমিকম্পের ‘বড় ঝুঁকিতে’ সিলেট

নিউজ ডেস্ক: বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা এমন আশঙ্কার কথা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভু-তত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, উত্তরে তিব্বত সাব-প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং দক্ষিণে বার্মা সাব-প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। ফলে সিলেট-সুনামগঞ্জ হয়ে, কিশোরগঞ্জ চট্টগ্রাম হয়ে একেবারে দক্ষিণ সুমাত্রা পর্যন্ত চলে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই যুগ ধরে এ নিয়ে গবেষণা করেছে। সেখানে দেখা গেছে, ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘসময় ধরে কোন ভূমিকম্পের শক্তি বের হয়নি। ফলে সেখানে ৪০০ থেকে হাজারRead More


সিলেট সফরে আগ্রহী রাজা চার্লস

নিউজ ডেস্ক: সিলেটের ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করেছেন বৃটেনের রাজা তৃতীয় চার্লস। তিনি সিলেট সফর করতে চান বলে জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বৃটেনের বিভিন্ন বাংলা গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে আলাপকালে রাজার আগ্রহের কথা জানিয়েছেন মুনা। বুধবার বৃটেনের রাজা তৃতীয় চার্লস তার স্ত্রী রানী ক্যামিলাকে নিয়ে সেদেশের বাঙালী পাড়া হিসাবে পরিচিত ব্রিকলেইনের বাংলাটাউন সফর করেন। এসময় বাংলাদেশের হাইকমিশনারের সাথে আলাপকালে রাজা চার্লস বাংলাদেশ এবং সিলেট নিয়ে তার আগ্রহের কথা প্রকাশ করেন। গেল বছরের অক্টোবরে রাজা চার্লসের বাংলাদেশ সফরের কথা ছিল। সাইদা মুনাকে জানান, বাংলাদেশের রাজধানী ঢাকা, সুন্দরবন এবংRead More


যুক্তরাজ্যে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের নতুন কমিটি

বিদেশবার্তা২৪ ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মাঘী পূর্ণিমা ২০২৩ তিথিতে সভ্যতার পীঠস্থান ও জ্ঞানবিজ্ঞানে বিশ্বের শ্রেষ্ঠ দেশ যুক্তরাজ্যে প্রবাসী বৌদ্ধদের অন্যতম বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সভাপতি পদে সজীব চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সুমন বড়ুয়া চৌধুরীকে মনোনীত করে ৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সমন্বয়কারী চন্দন বড়ুয়া পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা পেশ করেন। কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন সমন্বয়কারী চন্দন বড়ুয়া, সহ সভাপতি হিসেবে আছেন, দেব প্রসাদ চৌধুরী, সৌরভ বড়ুয়া, রয়েল বড়ুয়া, শিমূল বড়ুয়া, সুলেখাRead More


পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

বিদেশবার্তা২৪ ডেস্ক: পর্তুগালের লিসবনে ফুড ডেলিভারী করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো: আবদুল মোমিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের পরিচিতরা জানিয়েছেন, মোমিনের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত আবদুল মোমিনের পরিবার বা আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এদিকে মোমিনের মৃত্যুতে দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


ভূমিকম্পে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূতের খোঁজ মিলছে না

বিদেশবার্তা২৪ ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের খোজ মিলছে না। বৃহস্পতিবার ঢাকার তুরস্ক দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের বিষয়ে জানাতে দূতাবাস এই সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে মুস্তাফা তুরান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের পর থেকে আমার পূর্বসূরী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক নিখোঁজ রয়েছেন। তুরস্কের দক্ষিণাঞ্চল আনাতোলিয়া এলাকায় ধসে পড়া একটি বাড়ির নিচে আটকা পড়েছেন তিনি। ডেভরিম ওজতুর্ক সেখানে তুরস্কের পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করছিলেন। তবে ভূমিকম্পের পরRead More


দ্বীপ কর্সে জাল নথি তৈরিতে জড়িত চক্র ভেঙে ফেলার দাবি ফরাসি পুলিশের

বিদেশবার্তা২৪ ডেস্ক: সেনেগাল, ইতালি, স্পেন, পর্তুগাল এবং বেলজিয়াম কর্তৃপক্ষের যৌথ আন্তর্জাতিক সহযোগিতায় ভূমধ্যসাগরের ফরাসি অঞ্চল কর্স বা কর্সিকা দ্বীপে একটি অনিয়মিত অভিবাসন নেটওয়ার্ক ও ভুয়া নথি বিক্রির চক্র ভেঙে দেওয়ার দাবি করেছে ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ)। ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিনজন পুরুষ ও একজন নারীকে দ্বীপের আজাক্সিও ও বোরগো অঞ্চল থেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা নগদ ২০ হাজার ইউরো বা ২০ লাখ টাকা এবং কয়েকটি ব্যাংক একাউন্ট থেকে ১৮ হাজার ইউরো বা ১৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। মূলত এসব গ্রেপ্তার অভিযানের প্রায়Read More


বুলগেরিয়ার বিরুদ্ধে অভিবাসীদের বর্বরতা চালানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সঙ্গে থাকা সীমান্ত পার হতে চাওয়া অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতনের অভিযোগ উঠেছে বুলগেরিয়ার বিরুদ্ধে৷ বুলগেরিয়া সীমান্তের আশ্রয়প্রার্থীরা অভিযোগ করেছেন যে, তাদেরকে জোর করে ফেরত পাঠানোসহ আটকে রাখা এবং নগ্ন করে পেটানোর ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অনিয়মিত পথের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দেশটি৷ সাম্প্রতিক সময় সেখান থেকে প্রবেশের হার এতই বেড়েছে যে তা ২০১৫ সালের পর্যায়ে পৌঁছে গেছে৷ বুলগেরিয়ায় শরণার্থীদের সহায়তা করা সংগঠন মিশন উইংসের প্রধান ডিয়েনা ডিমুভা বলেন, ‘‘গত বছরের শুরু থেকে আমরা খুব নিবিড় এবং নৃশংস পুশব্যাক (জোর করে ফেরত পাঠানো) দেখতে পাচ্ছি, যাRead More