editor
কুয়েতে শীতের পিঠা ও বসন্ত উৎসব উদযাপন
বিদেশবার্তা২৪ ডেস্ক: কুয়েতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শীতের পিঠা ও বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টায় রিগাই পার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে কুয়েতের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারের নারীরা বাহারি নকশার মুখরোচক নানা পিঠা নিয়ে হাজির হন। এর মধ্যে ছিল ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি, গোলাপ ফুল পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, মালপোয়া পিঠা, ফুলঝুরি পিঠা, সেমাই পিঠা, সন্দেশ ইত্যাদি। উৎসবে প্রায় ৬০ জন গৃহিণী প্রায় ৫০ রকমের বাহারি পিঠা প্রদর্শন করেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী হরেক রকমেরRead More
প্রচলিত ভুল: কবরের চার কোণে চার কুল পড়া কি জায়েজ?
ধর্ম ডেস্ক: কোনও মুসলমান মারা গেলে অপর মুসলমানের ওপর মৃতের গোসল, কাফন, জানাজা, জানাজা বহন ও দাফন করার অবশ্যক হয়ে যায়। কেউ মারা গেলে দ্রুতই এই কাজগুলো সম্পাদন করতে হয়। হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রা.-কে লক্ষ্য করে বলেন, ‘হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোন অবিবাহিতা মেয়ের জন্য যখনRead More
অস্ট্রেলিয়াকে রোহিঙ্গাদের ভিসা দেয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বিদেশবার্তা২৪ ডেস্ক: অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রোহিঙ্গাদের ভিসা দেয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অস্ট্রেলিয়ার এডিলেইডে অনুষ্ঠিত বালি প্রসেস ফোরামের মানবপাচার ও চোরাচালান এবং এ সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ৮ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নীলের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন। মানবিক সাহয্যেরRead More
চলতি বছর ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া
বিদেশবার্তা২৪ ডেস্ক: চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ) মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানিয়েছেন। ২০২২ সালে রোমানিয়ার কনস্যুলারদের একটি দল তিন মাস ঢাকায় অবস্থান করে প্রায় পাঁচ হাজার ৪০০ ভিসা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ) মুখপাত্র সেহেলি সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় বলেন, “মিশনটি সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে তাকে আরেকটি কনস্যুলার মিশন পরিচালনার অনুরোধ জানান। এরপর রোমানিয়া বাংলাদেশিদের ভিসা দেওয়ার সুবিধার্থে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য ঢাকায় একটিRead More
অনিয়মিত অভিবাসন ঠেকাতে সীমান্তে কঠোর হচ্ছে ইইউ
নিউজ ডেস্ক: অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি কঠোর নজরদারির কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন৷ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৃহস্পতিবার বলেছেন, অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে নিজেদের সীমানা কঠোর করবে৷ নেতাদের কেউ কেউ সীমান্তে নতুন করে বেড়া এবং দেয়াল তৈরির কথাও বলেছেন৷ আবার কোনো কোনো নেতা বলেছন, পৃথিবীর দারিদ্রপীড়িত অঞ্চলে জীবনযাত্রার মানের উন্নতিতে অর্থ ব্যয় করতে চান তারা৷ ২৭ প্রতিনিধির মধ্যে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং ডেনমার্কসহ আরো কয়েকটি দেশের নেতারা ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর ব্রাসেলসে বৃহস্পতিবার বৈঠকে বসেন৷ গত বছর তিন লাখ ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে প্রবেশের প্রসঙ্গ ধরে অনিয়মিত অভিবাসন নিয়েRead More
ভূমিকম্পে মরদেহ উদ্ধারের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০০
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে মরদেহ উদ্ধারের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে তুরস্কেই নিহত হয়েছে ২০ হাজার ২১৩ জন। আর সিরিয়ায় তিন হাজার ৫০০ জন নিহত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া কয়েক হাজার ভবনের নিচে চাপা পড়ে বহু মানুষ। দুই দেশেই উদ্ধার কাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দুই দেশেরRead More
প্রবাসীদের সেবায় ব্যত্যয় ঘটলে সরকার জিরো টলারেন্স: সচিব
নিউজ ডেস্ক: বিদেশে ১৯টি মিশনের প্রবাসীদের মাধ্যমে আইনি ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, প্রবাসীদের হয়রানি প্রতিরোধে আমরা বিভিন্ন পদ্ধতিতে কাজ করছি। প্রবাসী কল্যাণ ডেস্ক, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও নিজস্ব কিছু সিস্টেম ব্যবহার করে হয়রানি প্রতিরোধে কাজ করা হচ্ছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, বর্তমান সরকারের যাবতীয় সেবা মানুষের কাছে নিয়ে যেতে অনেকগুলো সেবাকে সহজ ও ডিজিটালাইজ করেছি। আমাদের প্রবাসী কল্যাণRead More
লিবিয়াকে টহল নৌযান দিল ইতালি
নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার ও নজরদারি বাড়াতে লিবিয়াকে একটি টহল নৌযান দিয়েছে ইতালি৷ গত সোমবার ইতালির উত্তর-পূর্বে ভেনিসের দক্ষিণে রোভিগো প্রদেশের ভিটোরিয়া শিপইয়ার্ডে এস-এলসিজি মডেলের নৌযানটি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়৷ এসময় ইতালির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা এলমানগৌশ এবং ইইউ কমিশনার ফর নেবারহুড অ্যান্ড এনলার্জমেন্ট অলিভিয়ার ভরহেইলি উপস্থিত ছিলেন। জানা গেছে, ইইউ’র নেয়া প্রকল্প ‘লিবিয়ায় সমন্বিত সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাপনা’-এর আলোকে এই নৌযানটি দেয়া হয়েছে৷ লিবিয়াকে দেয়া নৌযানটি দৈর্ঘ্য প্রায় ২০ মিটার এবং ৬ মিটার চওড়া৷ এর ধারণ ক্ষমতা ২০০ জন৷ এরকম দুটি নৌযানRead More
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় শহিদুল আহম্মদ (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী শহিদুলের বন্ধু মুহাম্মদ ওমার হামিদ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কাতারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার রাতে কাতারে ফুড ডেলিভারি করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত কাতার প্রবাসী শহিদুল রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কান্দিপাড়ার মো. হুসাইনের ছেলে। তিনি সাড়ে ৩ বছর আগে কাতারেরRead More
বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার নির্বাচন ১২ই মার্চ
নিউজ ডেস্ক: পেনসিলভেনিয়া রাজ্যর সর্ববৃহও সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার নির্বাচন হতে যাচ্ছে আগামী ১২ই মার্চ। প্রায় ৫০০ শত ট্যাক্সি ক্যাব চালকদের এই সংগঠনটিতে সদস্যাদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী ২(দুই) বৎসরের জন্য কার্যকরী কমিটির সদস্যাগণ এবং নির্বাচন কমিশনারবৃন্দ নির্বাচিত হবেন। কার্যকরি কমিটির ১৯টি এবং নির্বাচন কমিশনের ৫টি পদ সহ সর্বমোট ২৪টি পদের বিপরীতে ৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সর্বমোট ৫০টি ফর্ম বিক্রি করেন নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের কাছে। এইবারে নির্বাচনে দু’টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। একটি হচ্ছে টিপু-মিঠু পরিষদ এবং অপরটি হচ্ছে মাহবুব-মহিউদ্দিন পরিষদ। আশা করা যাচ্ছে এইবারেরRead More


