Main Menu

Sunday, May 5th, 2024

 

কুয়েতে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রমের উদ্বোধন কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ মে) স্থানীয় সময় বিকেল ৪টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এনআইডি উদ্বোধনী অনুষ্ঠানে ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে স্মার্ট এনআইডি কার্ড প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান দূতাবাসে প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কার্যক্রম প্রক্রিয়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ও রাষ্ট্রদূত কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডিRead More


তওবার নামাজ পড়ার নিয়ম

তওবার নামাজ পড়ার নিয়ম তওবা শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ হলো অনুশোচনা বা পুনরায় পাপ না করার সংকল্প। ইসলামি শরিয়তের পরিভাষায় নিজের কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুনাহ না করার দৃঢ়সংকল্প করাকে তওবা বলে। আর গুনাহের কাজ সংঘটিত হওয়ার পরপরই মাগফেরাতের উদ্দেশ্যে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়াকে সালাতুত তওবা বা তওবার নামাজ বলে। এই নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। তওবার নামাজ অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবে। এর জন্য পৃথক কোনো নিয়ম নেই। অর্থাৎ, কেউ তওবার নামাজ পড়তেRead More


মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিসহ আটক ৩০

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিসহ আটক ৩০ মালয়েশিয়ায় আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পাহাং অভিবাসন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৩ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাহাং রাজ্যের কুয়ান্তান এবং মারান জেলার আশেপাশের আবাসিক ভবনে এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৪ মে) পাহাং অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, অভিযানে প্রথমে ৫৫ জন বিদেশিকে তল্লাশি করে ২২ থেকে ৫১ বছর বয়সি ৩০ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে, যার মধ্যে অনুমোদিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করেছেRead More


৭ বিভাগে ঝড়বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

৭ বিভাগে ঝড়বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস আগামী তিনদিনের পূর্বাভাসে দেশের সাত বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালRead More


কোরবানির জন্য কেমন পশু কিনবেন?

কোরবানির জন্য কেমন পশু কিনবেন? কোরবানির সঙ্গে জড়িয়ে আছে হজরত ইবরাহীম আ.-এর স্মৃতি। হজরত ইবরাহীম আ. ত্যাগের পরীক্ষার চূড়ান্ত পর্বে নিজের সন্তানের গলায় ধারালো খঞ্জর চালিয়েছিলেন। তার এ আত্মত্যাগ আল্লাহর কাছে এতই প্রিয় হয়ে উঠেছিল যে, কেয়ামত পর্যন্ত সব সামর্থ্যবান মুসলমানের ওপর সেই ইবরাহীম আ.-এর স্মৃতির অনুশীলনে কোরবানি করা ওয়াজিব। কোরবানির সম্পর্কে হজরত মিখজাফ ইবনে সালিম রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা.-কে আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত লোকদেরকে সম্বোধন করে একথা বলতে শুনেছি, ‘হে লোক সকল! তোমরা জেনে রাখ, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ওপর প্রত্যেক বছরই কোরবানি করা কর্তব্য। আর যার সামর্থ্য নেইRead More


এবার ও সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

এবার ও সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তীব্র খরতাপের পর শক্তিশালী বৃষ্টিবলয়ের মধ্যে পড়তে যাচ্ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তিক জনপদ সিলেট।তীব্র বজ্রপাত, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কার পাশপাশি রয়েছে ছোট থেকে মাঝারি ধরণের বন্যার।এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নামের একটি বেসরকারি আবহাওয়া সংস্থা । আবহাওয়া অবজারভেশন টিম জানায়, আজ রোববার থেকে ১৫ মে পর্যন্ত বাংলাদে বৃষ্টিবলয় সক্রিয় থাকবে। এই ১০ দিনে সবচেয়ে বেশি বৃষ্টিবলয় থাকবে সিলেট বিভাগে । বিডব্লিউওটি’র প্রধান খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, বৃষ্টিবলয় প্রথমদিকে দেশের পূর্ব অঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে এবং পরবর্তী সময়ে দেশের বাকিRead More