Main Menu

editor

 

যা যা নিয়ন্ত্রণ থাকলে কিডনি জটিলতা দুর হবে

স্বাস্থ্য ডেস্ক: যা যা নিয়ন্ত্রণ থাকলে কিডনি জটিলতা দুর হবে বিশ্বে প্রতি বছর সাত কোটি মানুষ কিডনি রোগে মারা যায়। বাংলাদেশে এ সংখ্যা ৪০ হাজার। অথচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে এবং সতর্ক থাকলে কিডনির জটিলতা এড়ানো সম্ভব। এ ব্যাপারে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, কিডনি রোগের প্রধান কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এ দুটি বিষয় নিয়ন্ত্রণে থাকলে এড়ানো যায় কিডনি জটিলতা। সতর্ক থাকলে এটাকে প্রতিরোধ, প্রতিকার করা যায়। কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হারুন আর রশীদ বলেন, কিডনি রোগের উপসর্গ প্রাথমিকভাবে বোঝা যায়Read More


অবশেষে সিলেট চেম্বারের প্রেসিডিয়াম গঠন

নিউজ ডেস্ক: এবার স্মরণকালের নজিরবিহীন ঘটনা ঘটলো সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঘিরে। নির্বাচন পরবর্তী প্রেসিডিয়াম কমিটি গঠন নিয়ে ৮ ঘণ্টায় সমঝোতায় পৌঁছাতে পারেননি দুই প্যানেল থেকে নির্বাচিত পরিচালকরা। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল দুই পক্ষে। বিশেষ করে দুটি পক্ষকে নেপথ্যে থেকে শক্তি যোগানো ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। সন্ধ্যার পর থেকে দু’পক্ষের লোকজন চেম্বার ভবনের বাইরের বিভিন্ন সড়কে সশস্ত্র মহড়া দেয়। পরিস্থিতি বেগতিক দেখে নিয়ন্ত্রণে পুলিশ তলব করে চেম্বারের নির্বাচন কমিশন। অবশেষে সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয় চেম্বারের নির্বাচনীRead More


ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যে রেকর্ড করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: করাচি জাতীয় স্টেডিয়ামে সোমবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬৩ রানে জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাবর আজম বাহিনী। এক পঞ্জিকাবর্ষে তারা রেকর্ড ১৮টি ম্যাচ জিতেছে। অবশ্য তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে তারা সর্বোচ্চ ১৭টি ম্যাচ জিতেছিল। বিশ্বের আর কোনো দল এখনো এক বছরে এতোগুলো ম্যাচ জিততে পারেনি। করাচিতে উইন্ডিজের বিপক্ষে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। যদিও ১ রানের মাথায়ই অধিনায়ক বাবর আজমেরRead More


যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশের আবেদনকারি বা শিক্ষার্থীদের বাদ দেয়া হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তবে নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। সংস্থাটির ওয়েবসাইটে দক্ষিণ ও মধ্য এশিয়ার ফুলব্রাইট স্কলারশিপ ঘোষণায় বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য ইউএস স্কলার প্রোগ্রাম থেকে বাংলাদেশ সাময়িকভাবে স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিবীড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’ এ প্রতি বছর স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জন করতেRead More


বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেভাবে নেবেন চোখের যত্ন

লাইফস্টাইল ডেস্ক: মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি যেমন কমতে থাকে, চোখের প্রতি যত্নশীল না হওয়ার কারণেও দৃষ্টিশক্তি কমতে পারে। গবেষণায় দেখা গেছে, বিশ্বের শতকরা ৭৫ ভাগ মানুষ দৃষ্টিশক্তিজনিত কারণে চশমা ব্যবহার করে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে চোখ রাখলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়াসহ আরও অনেক সমস্যা হয়। কিছু কাজ নিয়মিত করতে পারলে চোখ দুটোকে ভালো রাখা যায় আরও অনেকটা দিন। বাড়ানো যায় দৃষ্টিশক্তি। জলের ঝাপটা দিন চোখের অনেক বেশি ক্ষতি করে বায়ু দূষণ। বায়ু মন্ডলের ক্ষুদ্র ধূলিকণা, বিষাক্ত ধোয়া চোখে চুলকানি সৃষ্টি করে, জল আসার সমস্যা সৃষ্টি করে এবংRead More


টাকা দিতে দেরি হওয়ায় পেটে টিউমার রেখেই সেলাই!

নিউজ ডেস্ক: টাকা দিতে দেরি হওয়ায় পেটের মধ্যে টিউমার রেখেই সেলাই করে দিলেন চিকিৎসক। শনিবার ভোররাতে মানিকগঞ্জ জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। গতকাল ভুক্তভোগী রোগী ও স্বজনরা এ অভিযোগ করেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রোগী ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি গ্রামের দরিদ্র পরিবারের গর্ভবতী ওই নারীকে ভর্তি করা হয় বেসরকারি হেলথ কেয়ার হাসপাতালে। প্রসবযন্ত্রণা ওঠায় রাত ২টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন করতে আনা হয় জেলা শহরের ডক্টর’স ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. খায়রুল হাসান ও অজ্ঞানের চিকিৎসক ডা. আশিককে।Read More


স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক: স্লোভেনিয়া সীমান্তের ড্ৰাগোনিয়া উপত্যকা অঞ্চল থেকে সুজন মিয়া নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। অভিবাসন প্রত্যাশী সুজন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। তার বয়স হয়েছিল ৩১ বছর। ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এক সপ্তাহ আগে ক্রোয়েশিয়া সংলগ্ন স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকা ড্ৰাগোনিয়ায় সুজন মারা যান। ভিয়েনা দূতাবাস স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে। পরে দূতাবাস জানতে পারে, অতিরিক্ত ঠাণ্ডায় সুজনের মৃত্যু হয়েছে। সুজনের মরদেহ স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পিরানের একটি মর্গে রাখা হয়েছে। বাংলাদেশে স্বজনদের সঙ্গে আলোচনারRead More


বিয়ের চারদিন যে সুখবর দিলেন ভিকি

বিনোদন ডেস্ক: শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত ৯ ডিসেম্বর রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে অনুষ্ঠিত হয় তাদের জমকালো বিয়ের আয়োজন। এখনো সেই বিয়ের রেশ কাটেনি। এরই মধ্যে একটি সুখবর দিলেন ভিকি কৌশল। বিয়ের চারদিনের মাথায় ভিকি জানালেন তার নতুন সিনেমার খবর। একইসঙ্গে পরিচয় করালেন সিনেমায় তার নায়িকাদের সঙ্গেও। সিনেমার নাম ‘সাম বাহাদুর’। এটি নির্মাণ করবেন মেঘনা গুলজার। সোমবার (১৩ ডিসেম্বর) তার জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে ভিকি শেয়ার করলেন নায়িকা ও পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি। যেখানে তার সঙ্গে মেঘনার পাশাপাশি আছেন অভিনেত্রীRead More


নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, প্রবাসের প্রজন্ম যারা বাংলা পড়তে পারে না, তাদের কাছেও বাঙালির কালজয়ী সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা পৌঁছে দিতে আমার কিছু ছাত্র-ছাত্রী অনুবাদকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বছর তিনেকের মধ্যেই ইংরেজিতে বেশ কটি বই বাজারে আসবে। এভাবেই হুমায়ূন আমরা বিশ্ব বাঙালির কাছে এবং ভিনদেশী পাঠকের হৃদয়ে স্থায়ী করার চেষ্টা চালাচ্ছি। হুমায়ূনের বিখ্যাত গল্প, উপন্যাস, নাটকের বিশ্বায়নের মধ্যদিয়ে প্রকারান্তরে বাংলা সাহিত্যকেই মহিমান্বিত করার বিশ্বাস থেকে আমরা কাজ করছি। সৈয়দ মঞ্জুরুল বলেন, হুমায়ূন আহমেদ গীতিকারওRead More


ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

নিউজ ডেস্ক: প্রায় তিন সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রনে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশে ওমিক্রনে আক্রান্ত কমপক্ষে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ওমিক্রন করোনাভাইরাসের মৃদু সংস্করণ বলে মানুষের মাঝে যে ধারণা তৈরি হয়েছে, সেটিকে দূরে সরিয়ে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ‘সুতরাং আমি মনে করি, কোনো না কোনোভাবে ভাইরাসের এইRead More