editor
স্লোভেনিয়া সীমান্তে বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: স্লোভেনিয়া সীমান্তের ড্ৰাগোনিয়া উপত্যকা অঞ্চল থেকে সুজন মিয়া নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। অভিবাসন প্রত্যাশী সুজন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায়। তার বয়স হয়েছিল ৩১ বছর। ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এক সপ্তাহ আগে ক্রোয়েশিয়া সংলগ্ন স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকা ড্ৰাগোনিয়ায় সুজন মারা যান। ভিয়েনা দূতাবাস স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে। পরে দূতাবাস জানতে পারে, অতিরিক্ত ঠাণ্ডায় সুজনের মৃত্যু হয়েছে। সুজনের মরদেহ স্লোভেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পিরানের একটি মর্গে রাখা হয়েছে। বাংলাদেশে স্বজনদের সঙ্গে আলোচনারRead More
বিয়ের চারদিন যে সুখবর দিলেন ভিকি
বিনোদন ডেস্ক: শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত ৯ ডিসেম্বর রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে অনুষ্ঠিত হয় তাদের জমকালো বিয়ের আয়োজন। এখনো সেই বিয়ের রেশ কাটেনি। এরই মধ্যে একটি সুখবর দিলেন ভিকি কৌশল। বিয়ের চারদিনের মাথায় ভিকি জানালেন তার নতুন সিনেমার খবর। একইসঙ্গে পরিচয় করালেন সিনেমায় তার নায়িকাদের সঙ্গেও। সিনেমার নাম ‘সাম বাহাদুর’। এটি নির্মাণ করবেন মেঘনা গুলজার। সোমবার (১৩ ডিসেম্বর) তার জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে ভিকি শেয়ার করলেন নায়িকা ও পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি। যেখানে তার সঙ্গে মেঘনার পাশাপাশি আছেন অভিনেত্রীRead More
নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, প্রবাসের প্রজন্ম যারা বাংলা পড়তে পারে না, তাদের কাছেও বাঙালির কালজয়ী সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা পৌঁছে দিতে আমার কিছু ছাত্র-ছাত্রী অনুবাদকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বছর তিনেকের মধ্যেই ইংরেজিতে বেশ কটি বই বাজারে আসবে। এভাবেই হুমায়ূন আমরা বিশ্ব বাঙালির কাছে এবং ভিনদেশী পাঠকের হৃদয়ে স্থায়ী করার চেষ্টা চালাচ্ছি। হুমায়ূনের বিখ্যাত গল্প, উপন্যাস, নাটকের বিশ্বায়নের মধ্যদিয়ে প্রকারান্তরে বাংলা সাহিত্যকেই মহিমান্বিত করার বিশ্বাস থেকে আমরা কাজ করছি। সৈয়দ মঞ্জুরুল বলেন, হুমায়ূন আহমেদ গীতিকারওRead More
ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে
নিউজ ডেস্ক: প্রায় তিন সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রনে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশে ওমিক্রনে আক্রান্ত কমপক্ষে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ওমিক্রন করোনাভাইরাসের মৃদু সংস্করণ বলে মানুষের মাঝে যে ধারণা তৈরি হয়েছে, সেটিকে দূরে সরিয়ে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ‘সুতরাং আমি মনে করি, কোনো না কোনোভাবে ভাইরাসের এইRead More
ট্রুডোর এবারের মন্ত্রিসভায় অর্ধেক নারী
নিউজ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ২৬ অক্টোবর শপথ নেয়। অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমনের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়। এবারের মন্ত্রিসভায় জাস্টিন ট্রুডো ছাড়া যে ৩৮ জন স্থান পেয়েছেন, তাঁদের মধ্যে ১৯ জনই নারী। ২০১৫ সাল থেকে ট্রুডো বলে আসছেন, তিনি কানাডায় নারী-পুরুষের লিঙ্গগত বৈষম্য দূর করবেন। নতুন মন্ত্রিসভায় তাঁর সেই কথার প্রতিফলন লক্ষণীয়। ট্রুডোর মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন নারীরা। যেমন উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে কাজ করবেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অনিতা আনন্দ। লিঙ্গগত সমতার পাশাপাশি নতুন মন্ত্রিসভায়Read More
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি প্রবীণদের মিলন মেলা
নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি প্রবীণদের মিলন মেলা। ‘আমরা বাংলাদেশি আমেরিকান’ নামের এই সংগঠনটি প্রথমবারের মতো ২ অক্টোবর ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেস পার্টি হলের সামনে মিলন মেলার আয়োজন করে। ব্রঙ্কসে বসবাসরত যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রবীণেরা এই সংগঠনের সদস্য। মিলন মেলায় শতাধিক প্রবীণ অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—প্রবাস জীবনের অনুভূতি, সংগীত পরিবেশনা, ধাঁধা, কুইজ, র্যাফল ড্র, পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমী আয়োজন। বেলা দুইটার দিকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এRead More
যুক্তরাজ্যে টানা ৫ বছর ধরে জনপ্রিয় নাম হচ্ছে হযরত মোহাম্মদ (সা.)
বিশেষ প্রতিবেদন: টানা ৫ বছর ধরে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ মুসলমানদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। ‘মুহাম্মদ’ নামটি অনেক মুসলমান নিজের সন্তানের নাম হিসেবে রাখেন। এ নামটি টানা পাঁচ বছর ধরে যুক্তরাজ্যের শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে। খবর আরব নিউজের। গত বুধবার যুক্তরাজ্যের বেবি সেন্টারের প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, গত চার বছরের মতো এ বছরও যুক্তরাজ্যের শিশুদের নামের তালিকায় শীর্ষস্থান দখল করেছে মুসলমানদের প্রিয় নবী হজরত মুহাম্মদের (সা.) নামটি। বর্তমানে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। এর পর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে নোয়াহ ওRead More
ইরাক সীমান্তবর্তী কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আনন্দভ্রমণ
নিউজ ডেস্ক: পরবাস জীবনের ব্যস্ততার চাপ কাটাতে কুয়েত প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয়েছে এক প্রাণবন্ত আনন্দ ভ্রমণের। কুয়েতে প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি চালকদের সমন্বয়ে গঠিত পরদেশি বন্ধু মহল কুয়েতের উদ্যোগে এ ভ্রমণের আয়োজন করা হয়। দেশটির ইরাক সীমান্তবর্তী কৃষি অঞ্চল আবদালিতে আনন্দ ভ্রমণে প্রবাসীরা শত ব্যস্ততার মাঝেও অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত গান বাজনায় মেতে ছিলেন তারা। শুক্রবার সকালে ৬ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠাণ্ডা উপক্ষো করে সূর্য উঠার পূর্বেই আবার আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই। সকাল থেকে দুপর পর্যন্ত চলে বিভিন্ন খেলাধুলা। সংগঠনের সভাপতি নুরুজ্জামান খান এর সভাপতিত্বে এবং শহীদ তালুকদারRead More
নামাজের জন্য কেমন পোশাক হওয়া জরুরি
ইসলাম ডেস্ক: ইসলামের প্রধান ইবাদত নামাজ। ঈমানের পরই নামাজের স্থান। নামাজে মুমিন মুসলমানের পোশাক কেমন হবে? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনাই বা কী? নামাজের ভেতরে পোশাক পরিচ্ছদ কেমন হবে তা নিয়ে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক কাপড়েও নামাজ পড়েছেন। তবে এক কাপড়ে নামাজ পড়ার ক্ষেত্রে কাঁধ ঢাকা থাকতে হবে। হাদিসে এসেছে- ১. হজরত ওমার ইবনু আবু সালামাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এক কাপড়ে নামাজ আদায় করতে দেখেছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহার ঘরে কাপড়টি নিজের শরীরেRead More
বৈধ কাগজপত্র না থাকায় কলকাতায় ২০ বাংলাদেশি আটক
প্রবাস ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, করা হচ্ছে তল্লাশি। এ পরিস্থিতিতে কলকাতা পুলিশের হাতে আটক হলো মানবপাচারকারী চক্রের হোতাসহ ২০ বাংলাদেশি। রোববার (১২ ডিসেম্বর) আনন্দপুর থানা সংলগ্ন গুলশান কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ জানায়, আটক মানবপাচারকারী চক্রের মূলহোতার নাম মফিজুর রহমান। হিউম্যান ট্রাফিকিংয়ের ক্যাসে উত্তরপ্রদেশ পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজে রেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে গুলশান কলোনির ওই বাড়িতে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের হোতাসহ ২০ জনকে আটক করা হয়। পরে জানাRead More


