Main Menu

editor

 

পাবজির নেশায় ডুবে মা-ভাই-বোনকে গুলি করে হত্যা কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে পাবজি গেইম খেলা শুরুর কয়েকদিন পর এই খেলার উন্মাদনা থেকে পরিবারের চার সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছে পাকিস্তানের এক কিশোর। এই ঘটনার পর দেশটির পুলিশ সোমবার অত্যন্ত জনপ্রিয় এই গেইম নিষিদ্ধের সুপারিশ করেছে। পুলিশ বলছে, আলী জৈন নামের ওই কিশোর তার মা, দুই বোন এবং এক ভাইকে গত ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করেছে। পুলিশি জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, অনলাইনে পাবজি গেইম খেলাই তাকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরে এই ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের তদন্তকারী পুলিশ কর্মকর্তা ইমরান কিশওয়ার সাংবাদিকদের বলেছেন, এ ধরনের ঘটনা এটিই প্রথমRead More


লাগামহীন কথা যে ক্ষতি ডেকে আনে

আজম রাশেদ, অতিথি লেখক: অসংযত ও অনিয়ন্ত্রিত কথাবার্তা মানুষকে পৃথিবীতে লাঞ্ছিত ও অপমানিত করে। পরকালে গুনাহের শাস্তির মুখোমুখি করে। তাই কথা বলা উচিত মেপে মেপে। অহেতুক ও অপ্রয়োজীয় কোনো কথা যেন না হয়, সে চেষ্টা থাকতে হবে সব সময় ও সবখানে। কোরআন ও হাদিসে সব ধরনের অসংযত কথাবার্তার ব্যাপারে সতর্ক করেছে। এক্ষেত্রে যেন শব্দ ও বাক্যের অপব্যবহার না হয়, সে ব্যাপারে সচেতন হতে বলেছে। এখানে পাঠকদের জন্য কয়েকটি তুলে ধরা হলো। সংযত কথা বললে যে পুরস্কার আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেওRead More


দুবাইয়ে সততা দেখালেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই মেট্রোস্টেশনে কুড়িয়ে পাওয়া আইফোন 12 pro max ৪,৩৮৯ দিরহাম (বাংলাদেশি টাকা ১ লাখ ৮৫ হাজার টাকার মতো) ফেরত দিয়েছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ওবায়দুল হক মানিক। তিনি দেশটিতে প্রবাসী সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে ব্যবসায়িক কাজে সালাউদ্দিন মেট্রো স্টেশন থেকে আল-কিয়াদা মেট্রো স্টেশনে নামেন ওবায়দুল হক মানিক। কাজ শেষ করে আসার সময় ওয়াশরুমে দেখতে পান একটি আইফোন। ফোনটি পেয়ে তিনি দ্রুত সেখানকার কর্তব্যরত অফিসারের কাছে আইফোনটি হস্তান্তর করেন। কর্তব্যরত পুলিশ অফিসার তার এই সততা দেখে খুশি হনRead More


সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় এলাকায় ফরিদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বড়খেওড় গ্রামের এফআইবিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফরিদ উদ্দিন উপজেলার খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদ উদ্দিন তার ভায়রা শাহিন আহমেদের সঙ্গে মোটরসাইকেলযোগে স্থানীয় বড়খেওড় এফআইবিডিবি স্কুলের সামনে আসেন। এ সময় সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়েRead More


সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক: দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি সাতজন আসামি খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদRead More


পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক: করোনা টিকার বুস্টা ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন। এছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত সপ্তাহেRead More


শারীরিক সুস্থতায় ইসলামের ৫ নির্দেশনা

মুহাম্মদ ইলিয়াছ আরমান, অতিথি লেখক: শারীরিক সুস্থতা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। বান্দার প্রতি প্রভুর এ বিশেষ নিয়ামত দুই প্রকার; শারীরিক ও মানসিক। ইমান ও তাকওয়ার সাথে যে বান্দার মধ্যে উক্ত দুই প্রকার সুস্থতা বিদ্যমান থাকে— সে কতোই না সৌভাগ্যবান। প্রিয় নবী (সা.) বলেন, ‘দুইটি নিয়ামত এমন আছে, যে দুইটিতে (অবহেলার কারণে) অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর তা হলো, সুস্থতা আর অবসর সময়।’ (বুখারি, হাদিস : ৬৪১২) জটিল রোগ-ব্যাধি থেকে বেচেঁ থেকে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করে পরিপূর্ণ শারীরিক সুস্থতা ভোগ করা জন্য— ইসলাম মুমিন বান্দাকে কিছু পথনির্দেশিকা দিয়েছে। সেগুলোর মধ্যেRead More


সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে ৪জন নিহত

নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় কার দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারকারীদের পিষে দেয় আরেকটি বাস। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, একটি প্রাইভেটকার হাইওয়ে হয়ে বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি বাঁচামারা এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করতে গেলে পেছন থেকে আসা আরও একটি যাত্রীবাহি বাস দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারে দ্বিতীয়বার ধাক্কা দেয়।Read More


ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশিদের বিষয়ে যা বলছে দূতাবাস

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতিরিক্ত ঠাণ্ডায় জমে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে। গত সপ্তাহে মৃত্যু হওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলায়। এছাড়া একজনের বাড়ি সুনামগঞ্জে এবং আরেকজনের কিশোরগঞ্জে। ইতালিতে বাংলাদেশ দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনো ধরনের ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ওই বাংলাদেশিদের সঙ্গে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছা অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাত জনের তথ্য পাওয়া গেছে। মৃত বাংলাদেশিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামেরRead More


বম্বোজেনেসিসের মুখোমুখি যুক্তরাষ্ট্র, ৬ হাজার ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক: ভয়াবহ তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই তুষারঝড়ের কারণে ইতোমধ্যেই পাঁচটি মার্কিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এসব এলাকায় শক্তিশালী ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে তুষারঝড় কবলিত এলাকাগুলোতে হাজারও ফ্লাইট বাতিল করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের কিছু কিছু এলাকা যে পরিমাণ বরফে ঢেকে যেতে পারে সেটি হবে ‘ঐতিহাসিক’। এছাড়া উপকূলবর্তী ও এর আশপাশের এলাকায় বন্যা হতে পারে। এমন ভয়াবহ প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৬ হাজারRead More