editor
ভাষার মাস ফেব্রুয়ারি শুরু
নিউজ ডেস্ক: ছোট্ট সোনামণির মুখে আধো আধো বুলিতে ‘অ আ ক খ’ বলা যেন এক ইতিহাসের গল্প। সেই ইতিহাস ভাষার। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো সেই ভাষার মাস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের অমলিন স্মৃতি স্মরণের মাস এই ফেব্রুয়ারি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে যে সূর্যের উদয় হবে, তাতে মিশে থাকবে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’র করুণ সুর। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই তো বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ভালোবাসা ওRead More
মুসলিম বিশ্বে হিজাব-নিকাব
ইসলাম ডেস্ক: মুসলিম বিশ্বে হিজাব-নিকাব। হিজাব বা পর্দা হচ্ছে আবরণ। যে আবরণ দিয়ে শরীর আচ্ছাদিত করা হয়। আর শরীরকে শরিয়তসম্মত পদ্ধতিতে আবৃত করার মাধ্যমে অন্তর পবিত্র রাখা সম্ভব। নামাজ, রোজা, হজ ও জাকাতের মতো পর্দাও একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। মহান আল্লাহ বলেন, ‘হে নবী, তুমি তোমার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলো, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ’(সুরা : আহজাব, আয়াত: ৫৯) নিম্নে মুসলিম বিশ্বে হিজাব নিয়ে আলোচনা করা হলো- সৌদিRead More
বিক্ষোভের মুখে রাজধানী ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: কানাডায় ট্রাকচালকরা দ্বিতীয় দিনের মতো রাজধানী অটোয়ায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এই বিক্ষোভের মুখে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবার শনিবার (২৯ জানুয়ারি) রাজধানী ছেড়ে অজানা স্থানে চলে যান। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর টিকা না নেওয়া ট্রাকচালকদের কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়। পরে টিকা ও লকডাউনবিরোধী হাজার হাজার মানুষ এতে অংশ নেন। ট্রাকচালকরা অটোয়ায় কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রেখেছে। অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, কিছু বিক্ষোভকারী দুঃস্থদের জন্য পরিচালিত এক স্যুপ কিচেনে গিয়ে সেখানকার কর্মীদের হয়রানি করেছেন। এইRead More
খাওয়া-দাওয়া ছেড়ে দিছেন ইতালি যাওয়ার পথে মারা যাওয়া সাজ্জাদের মা
নিউজ ডেস্ক: ‘পাঁচ দিন ধরে নাওয়া-খাওয়া ছেড়ে আছেন সাজ্জাদের মা, বিছানা থাকি ওঠতেছে না, কান্না-কাটি আর আহাজারি করে সময় পার করছে। আমি বিপদে পড়ছি বাবা, আমারে না জানাইয়া পাসপোর্ট কইরা খালি বিদেশ যাওয়ার চেষ্টা করত, পরে জমি-জমা বন্ধক দিয়া দালালরে প্রায় আট লাখ টেকা (টাকা) দিছি, আমার ছেলেটারে নিয়া মারছে হেরা (তারা), অহন তার লাশটা যদি পাইরে বাবা, সকলে মিইল্লা চেষ্টা কইরা দেইন।’ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া সাজ্জাদুর রহমানের বাবা নূরুল আমিন তালুকদার সোমবার সকালে আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন। রোববার ইতালির বাংলাদেশ দূতাবাসের বরাতRead More
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফ আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে। নিহত আশরাফ আলীর ভাই মো. ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই গত ১৫ দিন আগে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে আশারাফ আলী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আশরাফ আলীর অকাল মৃত্যুতেRead More
ঢাকার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে উন্মুখ অস্ট্রেলিয়া
নিউজ ডেস্ক: চলতি বছর ঢাকার সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে অস্ট্রেলিয়া উন্মুখ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে উপলক্ষে শুভেচ্ছা জনিয়ে এসব তথ্য জানান। সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এ তথ্য জানিয়েছে। শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। সমস্ত অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আমি বাংলাদেশ সরকার ও জনগণকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাতে পেরে আনন্দিত। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন বলেন, দুই দেশের জনগণ গত ৫০Read More
সিডনিতে বাংলাদেশি তরুণী খুন, পাকিস্তানি যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত এক মেডিকেল শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ বছর বয়সী এক পাকিস্তানি তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বাসা থেকে ১৯ বছর বয়সি আনিমা হায়াৎ অ্যানির মরদেহ উদ্ধার করে ফেডারেল পুলিশ। বাংলাদেশি এ তরুণী দীর্ঘদিন ধরে গ্রেপ্তার ওই তরুণের সঙ্গে বসবাস করে আসছিলেন। পুলিশ জানায়, গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় পশ্চিম সিডনির প্যারামাট্টার পেনান্ট হিলস রোডের অ্যাপার্টমেন্টে অ্যাসিড ভর্তি বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় অ্যানিকে। সিডনিতে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ল্যাকেম্বারের বাসিন্দা আবু হায়াৎ ও আফ্রাহ রুমা দম্পতির বড় মেয়ে অ্যানি। ফেডারেলRead More
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা
নিউজ ডেস্ক: মালদ্বীপের মাফুশি এলাকায় মোহাম্মদ মাস্তুম মিয়া (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৩১ জানুয়ারি) দেশটির মাফুশি আইল্যান্ডে নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন। মোহাম্মদ মাস্তুম মিয়া হবিগঞ্জ জেলার হরিপুর গ্রামের বাসিন্দা। মাফুশি স্বাস্থ্য কেন্দ্রে থেকে জানানো হয়েছে, মালদ্বীপের সময় বিকাল ৫ টা ৪০ মিনিটে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল তার মরদেহ। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে- মৃত্য ব্যক্তিকে রুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৫টা:১৭ মিনিট নাগাদ। মাফুশি স্বাস্থ্যকেন্দ্রে আসার আগেই তিনি মারা যান। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এই ব্যাপারে এখনওRead More
সন্দেহের কারণে সাহু সিজদা দেওয়া যাবে কি?
ধর্ম ডেস্ক: নামাজে অনেক ভুল হয়— এটা মনে করে যদি কেউ প্রতি নামাজে সাহু সিজদা দেয়, তাহলে কি নামাজ ভুল হবে? কিংবা নামাজে কোনো অসুবিধা হবে? একটু জানালে ভালো হয়। এ প্রশ্নের উত্তর হলো- নামাজের মধ্যে ভুল হয়েছে— এমন সন্দেহ নিয়ে সাহু সিজদার কোনো নিয়ম নেই। নিশ্চিতভাবে যদি ধারণা হয় বা প্রবল ধারলা হয় যে, কোনো ওয়াজিব ছুটে গেছে কিংবা ফরজের ধারাবাহিকতায় কোনো ব্যঘাত ঘটেছে— তাহলে মূলত তখনই সাহু সিজদা ওয়াজিব হবে। (ফাতাওয়ায়ে দারুল উলুম, খণ্ড : ০৪, পৃষ্ঠা : ৫৯) সাহু সিজদা দেওয়ার নিয়ম সাহু সিজদার সঠিক পদ্ধতি হচ্ছে—Read More
বিদেশীদের ওমরাহ ভিসা নবায়ন নয়: সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের বাইরে অবস্থানরত বিদেশীদের ভিসা নবায়ন করা হবে না। একই সাথে অপেক্ষাকৃত কম বয়সি হজযাত্রীদের জন্য প্রদত্ত ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে ওমরাহ পালনে আসা বিদেশীরা কেবলমাত্র ৩০ দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিয়াসত ডেইলি। সৌদি আরবে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। হজ এবং ওমরাহ মন্ত্রণাল থেকে আরও বলা হয়, এই সময়ের মধ্যে তারা মক্কা, মদিনায় এবং অন্যান্য সৌদিRead More


