editor
বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
নিউজ ডেস্ক: সিলেট নগরীর কয়েকটি এলাকায় আগামী বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা সিলেট নগরীর সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, সোনারপাড়া, ফরহান খাঁ পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া, হোটেল সুপ্রিম ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই তিন দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এজন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবেRead More
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন?- প্রশ্ন মমতার
ডেস্ক রিপোর্ট: ফের একবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন জিতেই বিজেপিকে তোপ দাগলেন মমতা। নাম না করে অমিত শাহ, নরেন্দ্র মোদিকে খোঁচা দেন মমতা। বলেন, ‘বিজেপি একটা চু-কিত-কিত দল, আর দলে শুধু দুই জন। একজন বলে চু, অন্যজন বলে কিত, আবার অন্যজন বলে কিত।’ এদিন বাজেটে হীরের আমদানির উপর কর হ্রাসের প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, ‘হীরের ঝোল বানাবে, চচ্চরি বানাবে, তরকারি বানাবে।’ মমতা আরও বলেন, ‘কিছু বলতে গেলে নাভিশ্বাস পেগাসাস। বিরোধিতা করলেই ফোনে আড়ি পাতা হয়। আমরা চাই এর প্রেক্ষিতেRead More
সিলেটের প্রখ্যাত আলেম মাসউদ আহমদের ইন্তেকাল
নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস, বর্ষীয়ান আলেমেদ্বীন মুফতী মাসরুর আহমদ বুরহানের পিতা আল্লামা মাসউদ আহমদ (বাঘার হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। ২ ফেব্রুয়ারি (বুধবার) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে মুফতী মাসরূর আহমদ বুরহান। শতবর্ষী এই আলেম ঐতিহ্যবাহী জামেয়া গহরপুরের প্রথম নাজিমে তালিমাতের (শিক্ষাসচিব) দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬৭ বছর ধওে তিনি কোরআন হাদিসের দারস দিয়ে আসছিলেন। মৃত্যু পর্যন্ত তিনি দু’টিRead More
করোনা আক্রান্ত হয়ে যা বললেন ট্রুডো
নিউজ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সোমবার এ তথ্য জানিয়ে তিনি বলেন যে. তিনি ভাল আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে তার কাজ চালিয়ে যাবেন। গত সপ্তাহে তার এক সন্তান কোভিড পজেটিভ হবার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন ট্রুডো। কিন্তু সেই সময়ে কোভিড টেস্ট করালে, নেগেটিভ রেজাল্ট এসেছিল বলে তিনি কানাডিয়ান প্রেসকে বলেন। ট্রুডো টুইট করে জানান, “আজ সকালে, আমি কোভিড পজেটিভ পরীক্ষা করেছি। আমি ভাল বোধ করছি – এবং আমি জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে এই সপ্তাহে দূর থেকে কাজ চালিয়ে যাব”। ফলে শীতকালীন বিরতির পরেRead More
সাগরে সাত বাংলাদেশির মৃত্যু: শনাক্তের পর মরদেহ হস্তান্তর করবে ইতালি
ডেস্ক রিপোর্ট: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাতে গিয়ে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য তাদের পরিচয় শনাক্ত করছে ইতালি কর্তৃপক্ষ৷ তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এরইমধ্যে তাদের নাম-ঠিকানা নিশ্চিত করেছে৷ ইতালি কর্তৃপক্ষ বুধবারের মধ্যেই মারা যাওয়া সাতজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছেন আগ্রিগেন্তোর প্রশাসক৷ ২৫ জানুয়ারি ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে এই অভিবাসীদের বহনকারী নৌকাটির সন্ধান পায় পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ৷ সমুদ্রে নৌকা থেকে তাদেরকে উদ্ধারের সময়ই তিনজনের মরদেহ পাওয়া যায়৷ ইতালি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিবাসীদের উদ্ধারকারী নৌযান লাম্পেদুসার উপকূলে পৌঁছানোর আগেই মারা যানRead More
কবি নাজমুল ইসলাম মকবুল’র ৪৫তম জন্মদিন আজ
ডেস্ক রিপোর্ট: সিলেট লেখক ফোরাম এবং মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল’র পয়তাল্লিশতম জন্মদিন ১ ফেব্রুয়ারি ২০২২। এরই মধ্যে প্রকাশিত হয়েছে কবির তিন তিনটি গ্রন্থ। অবশ্য দক্ষ হাতে সম্পাদনা করেছেন অনেকগুলি স্মারক ম্যাগাজিন ও পত্রপত্রিকা। লেখকের নিজের লেখা ও সুর করা একক সঙ্গীতের অ্যালবামও বের হয়েছে এ পর্যন্ত বারোটি। সঙ্গীত লিখেছেন হাজারেরও অধিক। এসবের প্রকাশনা উৎসব হয়েছে বাংলাদেশ ছাড়াও লন্ডন, সৌদি, আমিরাতসহ বিশে^র বিভিন্ন দেশে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি কবিতা, ছড়া, প্রবন্ধ ও পূঁথিগ্রন্থ এবং অ্যালবাম। কবির ৩য় গ্রন্থ ‘দেখা থেকে লেখা’র ৪৯ পৃষ্টায় গুণীজনদের অভিব্যক্তিRead More
কবর দেওয়ার পর যে আমল জরুরী
ধর্ম ডেস্ক: শরিয়তের দৃষ্টিতে কবর দেওয়ার পর কী কী আমল করতে হয়, তা জেনে রাখা জরুরি। তাহলে পরিচিত কিংবা অপরিচিত কেউ মারা গেলে, কবর দেওয়ার পর যথাযথ আমলগুলো করা সম্ভব হবে। প্রথমত জানাজার নামাজ শেষে আল্লাহর রাসুল (সা.) শেখানো পদ্ধতিতে কবর জিয়ারত করা উচিত। নবী কারিম (সা.) ও সাহাবা-তাবেয়ি থেকে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসুল (সা.) এর জিয়ারত কেমন ছিল— তা উসমান (রা.) বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসুল (সা.) মৃত ব্যক্তিকে দাফন করার পর তার কবরের কাছে কিছুক্ষণ দাঁড়াতেন এবং সাহাবায়ে কেরামকে বলতে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রর্থনাRead More
হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন হারিয়ে গেলে অযথা আতঙ্কিত হবেন না। খুব সহজেই তা খুঁজে পাওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও, তা খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়েছে। যদিও, তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোন অন থাকতে হবে। তবে, হারিয়ে যাওয়া ফোন বন্ধ অর্থাৎ সুইচড অফ থাকলেও তা খুঁজে পাওয়া সম্ভব। যদিও সেই ফোন খোঁজার প্রক্রিয়া জটিল। কিন্তু, আপনি চাইলেই তা করতে পারেন। স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হওয়ার পরও যদি সুইচড অফ থাকে, তাহলে তা খুঁজে পাওয়ার পদ্ধতি জেনে নিন। হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাবেন যেভাবে হারিয়েRead More
বউ ভাগিয়ে নেওয়া নিয়ে সংঘর্ষ, ফেরত দিতে আল্টিমেটাম!
নিউজ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় সালিশ বৈঠকের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে বউকে ফেরত দেওয়ার জন্য ভাগিয়ে নিয়ে যাওয়া ছেলের পরিবারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বউকে উপস্থিত করতে না পারলে ছেলের বাবাকে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইRead More
কাজের ফাঁকে যেসব আমল করতে পারেন
জাওয়াদ তাহির, অতিথি লেখক: প্রতিদিন আমাদের অনেক সময় নষ্ট হয়। একটি সমীক্ষায় দেখা গেছে গড়ে দৈনিক আমাদের যানজটের কারণে রাজধানী ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। কিন্তু একজন মুমিনের একটি মুহূর্তও বিফলে যেতে পারে না। কারণ, জান্নাতে যাওয়ার পর একজন মুমিন জিকিরবিহীন অহেতুক অতিবাহিত সময়টুকুর জন্য আফসোস করবে। (আত-তারগিব ওয়াত তারহিব, হাদিস : ৪৯৮৬) একটু যত্নশীল হলে এই সময়গুলো হয়ে উঠতে পারে আমাদের জন্য অনন্য সম্পদ। কর্মব্যস্ত সময়ের বাঁকে বাঁকে সহজসাধ্য ইবাদতগুলো হলো— দোয়া করা চলন্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা, যাপিত জীবনের যাবতীয় সমস্যা আল্লাহর কাছে পেশ করা।Read More


