editor
বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন,বিভিন্ন মহলের শোক
স্টাফ রিপোর্ট: অবসরপ্রাপ্ত জেলসুপার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ,এক ছেলে ,জামাতা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের মরহুম রমজান আলীর ছেলে ছিলেন। তার মেয়ে মেয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী স্টাফ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার স্বামী সরকারি কর্মকর্তা,মো.মিজাহারুল ইসলাম জানান, যথাযথ মর্যাদায় বিকেল ৫টায় মরহুমের দৌলাতদিয়াড়স্থ বাড়ির সামনে তার প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয়Read More
বালাগঞ্জে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের ক্যালেন্ডার বিতরণ
নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। . বিভিন্ন শিক্ষা ও সমাজকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ সিরাজ বেগ কিন্ডারগার্টেন এর ২০২২-২০২৩ সালের ক্যালেন্ডার প্রদান করা হয়। তিনি ( সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের মাটি ও মানুষের বন্ধু। তিনি একজন শিক্ষাবিদ, সমাজসেবক, মানবসেবক ও শিক্ষাঅনুরাগী। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। আজকের কাজটি হচ্ছে তার শিক্ষা ও সমাজসেবামূলক কাজের ধারাবাহিক কার্যক্রমের একটি বিশেষ অংশ। তারRead More
ভর্তি পরীক্ষায় জালিয়াতি, শাবিতে শিক্ষার্থী আটক
নিউজ ডেস্ক: গুচ্ছ ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে প্রক্সি দিয়ে ২০২০-২০২১ সেশনে প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে আটক করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। আটক শিক্ষার্থীর নাম ইকবাল হোসেন সাঈদ। পরবর্তীতে তাকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, ২ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে রাশেদ নামে একজন সাঈদের হয়ে প্রক্সি দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় তার রেজিস্ট্রেশন নম্বর ছিল ৩৫১৭৬৩। পরবর্তীতে প্রক্সি পরীক্ষার ফলাফলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েRead More
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
নিউজ ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাসহ দ্রুত স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাপানি দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, আমরা এই বাস্তুচ্যুত (রোহিঙ্গা) জনগণকে মিয়ানমারে তাদের পৈত্রিক বাড়িতে দ্রুত স্বেচ্ছায়, নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য জাপানের সমর্থন চাই। বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের সময়, প্রধানমন্ত্রী একটি পূর্ব-রেকর্ড করা ভিডিও বার্তায় এই অভিমত ব্যক্ত করে বলেন গুরুত্বপূর্ণRead More
ইতালিতে বেড়েছে জীবনযাত্রা বৃদ্ধি, বিপাকে প্রবাসীরা
ডেস্ক রিপোর্ট: ইতালিতে হঠাৎ করে বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। এতে হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দাম। যার প্রভাব পড়েছে জনজীবনে। এ অবস্থায় সংসারের ব্যয় মেটাতে হিমশিম অবস্থায় পড়েছেন প্রবাসীরা। ইতালিতে সম্প্রতি বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। আর গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৪০ শতাংশ। এর প্রভাবে নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। ইতালির রাজধানী রোমে অবস্থিত বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, কৃষিপণ্য উৎপাদনে শ্রমিক সংকটও এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। বৈরী আবহওয়ায় কারণে বাড়ছে পরিবহন ব্যয়। এক জরিপে দেখা গেছে, গত কয়েক দিনে সব পণ্যের দাম বেড়েছে ২৯ শতাংশ,Read More
ফরজ সুন্নত ওয়াজিব নফল কী?
মুফতি মাহমুদ হাসান, অতিথি লেখক: শরিয়তের আদেশ-নিষেধ ও বিধানাবলি স্তরভেদে বিভিন্ন প্রকার রয়েছে। কোরআন-হাদিসের বর্ণনায় ইসলামী সব বিধানের স্তরবিন্যাস সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও উম্মতের ফকিহ ও আইনবিদরা কোরআন-সুন্নাহে গবেষণা করে বিধানাবলিকে বিভিন্ন স্তরে রূপ দিয়েছেন এবং সেগুলো সুবিন্যস্ত করেছেন। আদেশসমূহ যথা—ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব ইত্যাদি। আর নিষেধসমূহ যথা— হারাম ও মাকরুহ ইত্যাদি। আর কিছু জিনিস রয়েছে আদেশ-নিষেধ কোনোটিই নয়, বরং শুধু বৈধতার পর্যায়ে পড়ে। নিম্নে এগুলোর সংজ্ঞা ও বিধান উল্লেখ করা হলো— ফরজ ফরজ ওই আদেশমূলক বিধানকে বলা হয় যা অকাট্যভাবে প্রমাণিত এবং তার অকাট্যতার ওপর নিশ্চিতভাবে বিশ্বাস রাখাRead More
বিদেশ যেতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে বললেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রচার-প্রচারণা চালানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দিতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ কথা জানান। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ বিশেষ করে শ্রমিক নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে জোর দেওয়াRead More
ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
নিউজ ডেস্ক: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবির পালের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় পুরো বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে এ ভিডিওটি গত এক থেকে দেড় বছর আগের এবং ভুয়া বলে দাবি করেছেন সাবেক সাংগঠনিক সম্পাদক নিবির পাল। তিনি টাঙ্গাইল শহরের পালপাড়া এলাকার নির্মল চন্দ্র পালের ছেলে। বর্তমানে তিনি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মাস্টার্সের ছাত্র। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, নিবির পাল এবং তার কয়েকজন বন্ধু ইয়াবা সেবনে আসক্ত। গত এক থেকে দেড়Read More
ঋণ মুক্তির দোয়া কখন-কীভাবে পড়বেন?
ইসলাম ডেস্ক: ঋণ পরিশোধ সম্পর্কে কত সুন্দর উপদেশ! নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম; যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে।’ কেউ যেন ঋণ পরিশোধে গড়িমসি না করে সে জন্য নবিজী বলেছেন, ‘ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভূক্ত। কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপরাগ হয় তবে তার করণীয় কী? ঋণমুক্তিতে তিনি কখন কীভাবে আল্লাহর সাহায্য চাইবেন? হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘একজন চুক্তিবদ্ধ গোলাম (ক্রীতদাস) তাঁর কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন,Read More
‘অস্বাভাবিক’ আচরণ করছেন সাবেক ওসি প্রদীপ
নিউজ ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনার পর থেকেই কারারক্ষীদের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেছেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। জানা গেছে তাকে শনিবার কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। এরপর থেকে প্রদীপ কুমার দাশ ঠিকভাবে খাওয়া-দাওয়া করছেন না। তাকে রাখা হয়েছে কারাগারের ৩২ নম্বর কনডেম সেলের পৃথক একটি কক্ষে। রোববার একটি গোয়েন্দা সংস্থা সূত্রে এসব তথ্য জানা গেছে। অপরদিকে ৩২ নম্বর কনডেম সেলের আরেকটি কক্ষে রাখা হয়েছে একই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীকে। তবে তিনি স্বাভাবিক এবং চুপচাপ রয়েছেন বলে জানা গেছে। এর আগে গতকাল শনিবার দুপুরেRead More


