editor
সালাহর ফেরার ম্যাচে লিভারপুল জিতল জোটার জোড়া গোলে
স্পোর্টস ডেস্ক: আফ্রিকার শ্রেষ্ঠত্ব ধরা দিতে দিতেও দেয়নি মোহামেদ সালাহর হাতে। তবে সে দুঃখ ভুলে এক সপ্তাহেরও কম সময়ে তিনি ফিরেছেন মাঠে। তার ফেরার দিনে অবশ্য আলো কেড়ে নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোটা। রোনালদোর জাতীয় দল সতীর্থের জোড়া গোলেই লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে লিভারপুল, ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। লেস্টারের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জয় ছিল না লিভারপুলের, হেরেছিল শেষ দুই লিগ ম্যাচেই। গত রাতে জয় তুলে নিতে না পারলে শীর্ষে থাকা ম্যানসিটির শিরোপার পথটা আরেকটু পরিষ্কারই হয়ে পড়ত। আগের রাতেই যে ব্রেন্টফোর্ডকেRead More
পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২০
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে বলে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। স্থানীয় সরকার জানিয়েছে, গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টাRead More
ভালোবাসা সম্পর্কে ইসলাম কী বলে?
মুফতি আসিম নাজিব, অতিথি লেখক: ভালোবাসা পবিত্র ও পরিচ্ছন্ন বিষয়। ভালোবাসা আমরা আল্লাহু তাআলার কাছ থেকে রহমত হিসেবে পেয়েছি। ইসলামে ভালোবাসা শব্দটি ইতিবাচক। আল্লাহু রাব্বুল আলামিন তার বান্দারদের ইতিবাচক দিক সবসময় পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ‘নিশ্চয় আল্লাহ নিষ্ঠাবানদের ভালবাসেন।’ (সুরা আল-বাকারা, আয়াত : ১৯৫) বলার অপেক্ষা রাখে না যে, ভালোবাসা একটি আপেক্ষিক ও দ্বৈত বিষয়। এটি মূলত বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়ার ফল। মানুষ ভালোবাসার ক্ষেত্রে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। বিষয়টির ওপর মানুষের হাত না থাকায় রাসুল (সা.)-ও আপন স্ত্রীদের পালা বণ্টন করে বলেছেন,Read More
ইউরোপজুড়ে শ্রমিক সংকট, বাংলাদেশিদের জন্য খুলছে বৈধ সুযোগ
নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে কর্মী সংকট দেখা দেবার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপের দেশ গ্রীস, মল্টা এবং ইতালিতে বিভিন্ন খাতে বৈধভাবে জনশক্তি নেয়া হবে। এছাড়া ব্রিটেনেও কর্মী সংকট রয়েছে। বাংলাদেশের কর্মকর্তারা আশা করছেন, ইউরোপের বিভিন্ন দেশে এই কর্মী সংকট বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত করতে পারে। তারা বলছেন ইউরোপের বিভিন্ন দেশে হয়তো বৈধভাবেই বাংলাদেশী কর্মীরা যাওয়ার সুযোগ পাবে। ইউরোপে অবৈধভাবে প্রবেশের জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু বাংলাদেশি প্রতিনিয়ত সমুদ্রে ডুবে মারা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে গ্রিসে কৃষি খাতে শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ ওRead More
সৌদিগামীদের জন্য নতুন নির্দেশনা
নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে যারা সৌদি আরব যাবেন তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওমরাহ পালনে ইচ্ছুকসহ দেশটিতে যাওয়া সবার জন্যই এই নিয়ম কার্যকর হবে। নতুন নির্দেশনার মধ্যে রয়েছে- # সৌদিআরবগামী সকল যাত্রীকে ফ্লাইট ছাড়ার ৪৮ ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট সম্পন্ন করে রিপোর্ট নিয়ে এয়ারপোর্টে আসতে হবে। #০৮ (আট) বছরের কম বাচ্চাদের জন্য পিসিআর টেস্ট লাগবে না। # সৌদি আরব কর্তৃপক্ষের এ আদেশ বুধবার থেকে কার্যকর হয়েছে।
শাবিপ্রবির উপাচার্যের বিষয়ে আজ শিক্ষার্থীদের বসছেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক: অবশেষে সিলেটের শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও অন্যান্য দাবিতে আলোচনায় বসতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আন্দোলনের দীর্ঘ ২৮ দিন পর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন আন্দোলনকারীরা। এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, গত ৪ সপ্তাহ ধরে শাবিপ্রবি শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে আসছেন তার মূল দাবি ছিল ১৬ জানুয়ারির নারকীয় পুলিশি হামলার নির্দেশদাতা উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ বা অপসারণ। পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থ ছাত্র উপদেশ ও নির্দেশনাRead More
কাউকে অভিশাপ দিলে নিজের যে ক্ষতি হয়
ধর্ম ডেস্ক: অভিশাপ বেশ পরিচিত শব্দ। রাগে অগ্নিশর্মা হয়ে কিছু মানুষ অভিশাপ দিয়ে বসে। অপছন্দের লোকের প্রতি আল্লাহর গজব নেমে আসার অপেক্ষা করে। তার ক্ষতি ও ধ্বংস কামনা করে। এটা বড় গর্হিত কাজ, কিন্তু কিছু মানুষের স্বভাবে পরিণত হয়ে যায় এমন অভ্যাস। কিন্তু ইসলামের দৃষ্টিতে কাউকে অভিশাপ দেওয়া বা কারও অকল্যাণ কামনা করা সম্পূর্ণ হারাম ও অনুচিত। অনেক সময় অভিশাপ হিতেবিপরীত হয়। যে অভিশাপ দেয়, সে নিজে স্বয়ং অভিশাপের অনলে পুড়ে। এটা হাদিস শরিফে স্পষ্ট উল্লেখ আছে। অভিশাপ মুমিনের জন্য অশোভনীয় তেমনিভাবে কাউকে অভিশাপ দেয়াও কোনো মুমিনের জন্য শোভনীয় নয়।Read More
প্রশংসায় ভাসছেন মুসকান, ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: গেরুয়া উত্তরীয় পরা একদল যুবকের সামনে বোরকা-হিজাব পরে একাই প্রতিবাদ জানিয়ে প্রশংসায় ভাসছেন ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের কলেজছাত্রী। সাহসী ভূমিকার মুসকান খান নামের ওই ছাত্রীকে পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। টাইমস নাউ নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ পুরস্কার ঘোষণা করে ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ। টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পুরস্কার ঘোষণা দেওয়া হয়। টুইট বার্তায় বলা হয়, নিজের আইনি ও ধর্মীয় অধিকার রক্ষায় তীব্র বাধার মুখেও একাই পুরো দলের প্রতিবাদ করায় সাহসী ছাত্রী মুসকান খান বিনতেRead More
গোয়াইনঘাট রাণীগঞ্জ জামে মসজিদে প্রবাসীদের মাইক সেট প্রদান
নিউজ ডেস্ক: গোয়াইনঘাট উপজেলার সালুটিকর,নন্দিরগাঁওয়ের রাণীগঞ্জ লতিফিয়া জামে মসজিদে আমেরিকা প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব নিউইয়র্ক মদিনা মসজিদের সহ সভাপতি খলিল আহমদের অর্থায়নে ও আমেরিকা প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী জাবেদ আহমদের সহযোগিতায় মাইকসেট প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাণীগঞ্জ জামে মসজিদে উপস্থিত হয়ে প্রবাসীদের পক্ষে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কাছে এগুলো হস্তান্তর করেন,দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তা কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল।এসময় তিনি নব প্রতিষ্ঠিত এ মসজিদের সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত নির্মাণে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান। মসজিদের ভূমিদাতা ও মোতাওয়াল্লী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বেRead More
গোয়াইনঘাটে ডেংরী মাদ্রাসায় প্রবাসীদের বেঞ্চ ও কোরআন প্রদান
নিউজ ডেস্ক: গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ীতে মার্কাজুল উলুম হাটগ্রাম নগর ডেংরী হাফিজিয়া মাদ্রাসায় আমেরিকা প্রবাসীদের সহায়তায় বেঞ্চ,টুল ও শিক্ষার্থীদের কোরআন প্রদান করা হয়েছে। আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব,নিউইয়র্কের সবচেয়ে পুরাতন বড় মসজিদের সহ-সভাপতি খলিল আহমদের অর্থায়নে বেঞ্চ,টুল ও বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জুবায়ের চৌধুরী কর্তৃক কোরআন শরীফ প্রদান উপলক্ষে আজ (৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর ২টায় মাদ্রাসার হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও বৃহত্তর জৈন্তা কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল,বাংলাদেশ মানবাধিকারRead More


