Main Menu

editor

 

ইতালি থেকে এসেছে প্রথম মৃতদেহ, মাদারীপুরের বাড়িতে শোকের মাতম

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরের প্রচণ্ড ঠান্ডায় প্রাণ হারানো সাত জনের মধ্যে একজন ইমরান হোসেনের (২৩) মরদেহ এসেছে বাড়িতে। দাফনের আগে শেষবারের মতো ইমরানের মুখ দেখে নিচ্ছিলেন স্বজনেরা। শনিবার বেলা ১১টার দিকে লাশ দাফন করা হয় বাড়ির সামনের একটি খালপাড়ে। ইমরানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর এলাকায়। লিবিয়া থেকে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ঠান্ডায় মারা যান মাদারীপুরের পাঁচ তরুণ। তাঁদের মধ্যে ইমরানের লাশ দেশে পৌঁছেছে। তিন বোনের একমাত্র ভাই ছিলেন ইমরান। তাই ভাইয়ের এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বোনদের বুকভাঙা আর্তনাদRead More


চ্যানেল পারাপার ঠেকাতে উত্তর ফ্রান্সজুড়ে বিশেষ ক্যামেরা

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের অর্থায়নে উত্তর ফ্রান্সের কালে উপকূলজুড়ে শিগগিরই স্থাপন করা হবে বিশেষ নিরাপত্তা ক্যামেরা৷ ২০২১ সালে ইংলিশ চ্যানেল দিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী পারাপারের অভিজ্ঞতায় নতুন প্রযুক্তি স্থাপনের এই উদ্যোগ নিয়েছে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষ। অবৈধ উপায়ে চ্যানেল পারাপারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য৷ এর আওতায় ব্রিটিশ সরকারের অর্থায়নে ফরাসি উপকূলে স্থাপন করা হবে উন্নত প্রযুক্তির নজরদারি ক্যামেরা৷ উত্তর ফ্রান্সের ডানকের্ক উপকূল থেকে সোমে উপসাগর পর্যন্ত ১৩০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত অঞ্চলে স্থাপিত হবে এই প্রযুক্তি৷ বিশেষ এই ক্যামেরা স্থাপনে আগ্রহী শহর কর্তৃপক্ষগুলোকে মার্চRead More


সার্বিয়ার উত্তরাঞ্চলে কয়েকশ অভিবাসীর পথরোধ পুলিশের

নিউজ ডেস্ক: অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সার্বিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত কয়েকশ অভিবাসীকে বিভিন্ন ক্যাম্পে নিয়ে গেছে পুলিশ৷ স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে৷ সোমবার সার্বিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত এক বিস্তৃত অভিযানে সীমান্ত অভিমুখী কয়েকশ অনিয়মিত অভিবাসীকে বাধা দিয়েছে পুলিশ৷ হাঙ্গেরি, রোমানিয়া ও ক্রোয়েশিয়া সীমান্ত সংলগ্ন দেশটির কিকিন্দা, সাবোটিকা ও সোম্বার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়৷ খবর ইনফোমাইগ্রেন্টসের স্থানীয় সংবাদপত্র এই তথ্য প্রকাশ করলেও ঠিক কতজন অভিবাসী পুলিশের বাধার মুখে পড়েছেন তা জানা যায়নি৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ভুলিন অভিযান পরিচালনা করা এলাকা পরিদর্শন করেছেন৷ অভিযানের সময় আটক করা সব অভিবাসীকে বিভিন্নRead More


সিগারেট নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া উত্তরপাড়া গ্রামে সিগারেট সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। শনিবার বিকেলে নিহতের পরিবারের পক্ষে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মো. শফিকুল আলম জয় (২৮) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার হোসেনপুর গ্রামের ছেলে। আর নিহত জীবন চন্দ্র বিশ্বাস (২৮) ময়মনসিংহের তারাকান্দা থানার শাকেরআঁটি গ্রামের রাজেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত শফিকুল ও নিহত জীবন এইজিস সিকিউরিটি লিমিটেডের অধীন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকার রেনেটা হ্যাচারি লিমিটেডে নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরতRead More


‘বাংলা টাউন’ খ্যাত হ্যামট্রামিকের শত বছর, উদযাপনে নানা আয়োজন

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটি চলতি বছর শততম বার্ষিকী উদযাপন করছে। এই শহর স্থানীয়দের কাছে এবং যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষিদের কাছে ‘বাংলা টাউন’ নামে খ্যাত। শততম বার্ষিকী উদযাপনে নানা আয়োজনের পরিকল্পনা করেছে সিটি কর্তৃপক্ষ। তার মধ্যে রয়েছে সিটির বৈচিত্র্যেময় ইতিহাস তুলে ধরা, প্যারেড, পার্টি, এবং অন্যান্য চমকপ্রদ ইভেন্টেস। হ্যামট্রামিক হিস্টোরিক্যাল মিউজিয়ামের পরিচালনাকারি দ্য ফ্রেন্ডস অফ হিস্টোরিক্যাল হ্যামট্রামিক চলতি সপ্তাহে সিটির জন্য একটি প্যারেড, পার্টি, এবং সিটির প্রাচীনতম বাসিন্দাদের গল্প সংগ্রহ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। ১৯২২সালে হ্যামট্রামিক একটি শহর হিসাবে অন্তর্ভুক্ত হয়। এর আগে এটি একটি গ্রাম ছিল।Read More


অবশেষে আইপিএলে যে দল পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান দল পাননি। আজকের আইপিএল নিলামে বাংলাদেশের জন্য এ পর্যন্ত এটাই ছিল সবচেয়ে বড় খবর। তবে সাকিবের দশা বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের হয়নি। তাকে ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। পেসারদের ব্যাচে আজ সন্ধ্যায় নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এর মধ্যে কেবল উমেশই কোনো দল পাননি। বাকিদের নিয়ে রীতিমতো কাড়াকাড়িই পড়ে গিয়েছিল। সেই তুলনায় ব্যাচের শেষ নিলামে মুস্তাফিজুর রহমানকে অনেকটা সহজেই পেয়ে গেছে দিল্লি।Read More


দেশে এলো ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া দুইজনের লাশ

নিউজ ডেস্ক: সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির মধ্যে মারা যাওয়া ইমরান হোসেনের দাফন সম্পন্ন হয়েছে আজ। তাদের মধ্যে আরো একজনের মরদেহ দেশে পৌঁছেছে। জয় তালুকদার নামে ওই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ বিকেলে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকালে মাদারপুরে নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হয় ইমরান হোসেনের লাশ। জেলায় ফেরার অপেক্ষায় আরো তিনজনের মরদেহ। এদিকে অবৈধ পথে ইউরোপ যাওয়া বন্ধে সচেতনতা মূলক কার্যক্রম চালানোর উদ্যােগ নিয়েছে স্থানীয় প্রশাসন। গত ২৫ অক্টোবর, স্বচ্ছলতা আর সুখের আশায় অবৈধপথে ইতালির উদ্দেশে বাড়িRead More


বাংলাদেশ থেকে কর্মী যেতে পারবে লিবিয়ায়

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে লিবিয়ায় কর্মী পাঠানো যাবে। শুক্রবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, লিবিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যাহার করেছে। বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ায় বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে জানানো যাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় নিরাপত্তার কারণে ২০১৫ সালে বাংলাদেশিদের সেখানে যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে তারপরও বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় যাওয়া অব্যাহত রয়েছে।


আন্দোলন প্রত্যাহার করে যা বললেন শাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, আমাদের দাবি পূরণে মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী আশ্বাস দিয়েছেন। আমরা তাদের ওপর আস্থা রেখে আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিলাম। আমরা আগামীকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করে ক্লাস-পরীক্ষা শুরুর আহ্বান জানাচ্ছি। এর আগে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউসে উপাচার্যের পদত্যাগ দাবিতেRead More


হাঁচির পর যে ৪ সুন্নত পালন করবেন

আবরার আবদুল্লাহ, অতিথি লেখক: হাঁচি আতঙ্কের এক নাম হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। কোথাও কেউ হাঁচি দিলে আশপাশের মানুষ বিব্রতবোধ করে। মনে মনে লজ্জা অনুভব করে। হাঁচির মাধ্যমে যদি করোনা সংক্রমিত হয়, এই ভয়ও কাজ করে কারও কারও। এর কারণ হলো, আমাদের শরীরের প্রতিরক্ষাব্যবস্থার একটি অংশ হাঁচি। যখন ব্যাকটেরিয়া বা অন্য ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ করার চেষ্টা করে তখন ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে এদের শরীর থেকে বের করে দেয় হাঁচি। এভাবেই হাঁচি আমাদের গুরুতর কোনো সংক্রমণ থেকে রক্ষা করে। মূলত ১৬০ কিলোমিটার বেগে বের করে দেওয়া জীবাণুর ভয়েই মানুষ বিব্রতবোধ করে।Read More