Main Menu

editor

 

পড়া মনে রাখার দোয়া ও আমল

মুফতি আসিম নাজিব, অতিথি লেখক: মনে রাখতে পারাকে স্মৃতিশক্তি বলে। স্মৃতিশক্তি প্রখর হলে মানুষ কত ধরনের সুবিধা ও কল্যাণ লাভ করে, এর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া, জিকির বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন। জ্ঞান বৃদ্ধির অনেক দোয়া ও আমল কোরআন-হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমল করলে ও দোয়া পড়লে— আল্লাহ তাআলা জ্ঞান বৃদ্ধি করে দেন। কল্যাণকর জ্ঞান ও ইলম দান করেন। তাই প্রত্যেক মুসলিমের উচিত বেশি বেশি করে এসব দোয়া পড়া ও আমল করা। এছানে একটি চমৎকার দোয়া উল্লেখ করা হলো; যেটি পড়লে আল্লাহ তাআলা স্মরণশক্তিRead More


‘৫ হাজার কর্মী নেবে রোমানিয়া’

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোমানিয়া বাংলাদেশের কর্মীদের জন্য ৫ হাজার ভিসা ইস্যু করবে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ তথ্য জানান। ড. মোমেন জানান, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সালের মার্চ থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী মার্চ মাসে তিন মাসের জন্য ঢাকায় আসবে। তারা ৩৪ ০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লীর মিশন থেকে রোমানিয়া বাংলাদেশেরRead More


লিও ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লিও দাইয়ান আহমদকে বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক: লিও ক্লাব অব সিলেট এর ব্লাড ডোনেশন প্রোগ্রাম দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। ক্লাবের লিও সদস্যরা সেচ্ছায় রক্ত দান করেন। তারপর জেনারাল মিটিং এর মধ্যে দিয়ে ক্লাব এর সম্মানিত প্রেসিডেন্ট লিও দাইয়ান আহমদ কে বিদায় দেওয়া হয়। উপস্থিত বক্তারা বলেন ক্লাব প্রেসিডেন্ট লিও দাইয়ান আহমদ একজন আপাদমস্তক একজন লিও সেবক। তার আমেরিকা যাএা শুভ হক এটাই সবাই কামনা করেন। এসময় প্রেসিডেন্ট দাইয়ান আহমদ এর পরিচালনায় এবং সেক্রেটারি এস.কে নাঈমুল ইসলাম এর সঞ্চালনায় জেনারাল মিটিং এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেটের সম্মানিত প্রেসিডেন্ট এবং লিওRead More


ইউরোপ যাবার পথেই দিরাইয়ের ৩ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: ইউরোপ যাবার স্বপ্নে বিভোর বাংলাদেশি হাজার হাজার তরুণ-যুবকেরা। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে দালালদের হাতে পরে সর্বস্বান্ত হচ্ছেন তারা। ঠিক তেমনি ইউরোপের গ্রিসে যাবার প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ইউরোপ যাবার পথেই চির বিদায় নিতে হল সুনামগঞ্জের দিরাইয়ের তিন যুবকে। বিদেশে ভালো বেতনে কাজের আশায় যে কোনো উপায়েই হোক স্বপ্নের দেশ গ্রিস যেতে চেয়েছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সেই ৩ যুবক। এর জন্য উপজেলার করিমপুর ইউনিয়নের টুকদিরাই গ্রামের হাজি আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে মানবপাচারকারী (দালাল) চক্রের সদস্য এনামুল হকের সাথে চুক্তি হয়। চুক্তি মোতাবেক তাদের কাছ থেকে জন প্রতিRead More


রোটারিয়ান রায়হানা বেগম চৌধুরীকে ইউএসএন এর সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী ঘোষণা

নিউজ ডেস্ক : জাতীয় মানবাধিকার পরিবেশবাদী, সমাজ উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন United Social Network- USN সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো.মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক – (ইউএসএন) সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী সোমবার (১৪ ফেব্রুয়ারী ২২) সমাজসেবক রোটারিয়ান রায়হানা বেগম চৌধুরীকে ঘোষণা করা হয়। ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-(ইউএসএন) এর সিলেট বিভাগের বিভাগীয় প্রধান সমন্বয়কারীর বাড়ি হচ্ছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজর ইউনিয়নের চন্দরপুর গ্রামে। তার বাবার নাম মৃত মহিউদ্দিন চৌধুরী এবং মায়ের নাম কুলসুমা বেগম চৌধুরী। নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত বিপর্যয়Read More


সিলেটে অজ্ঞাতনামা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাহমুদাবাদ আবাসিক এলাকার ইশ্রাফিল মাস্টারের টিনসেড কলোনির একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কক্ষটি ভেতর থেকে বন্ধ করা ছিল। পুলিশ জানায়- রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দা মো. ইশ্রাফিল বিষয়টি এসএমপির জালালাবাদ থানা পুলিশকে অবহিত করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলোনির মালিক, তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙেRead More


শতভাগ পাস ১৯৩৪ শিক্ষা প্রতিষ্ঠানে আর ৫টিতে সবাই ফেল

নিউজ ডেস্ক: ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে এবার কেউ পাস করতে পারেনি। অপরদিকে, ১ হাজার ৯৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। ২০২০ সালে করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। বিশেষ ব্যবস্থায় ফলাফল প্রকাশ করা হয়েছিল। সেই ফলে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৬৩টি। কোনো শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। সেই তুলনায় ২০২১ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৭ হাজার ১২৯টি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটেRead More


সিলেট বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ

নিউজ ডেস্ক: সিলেট: উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর (২০২০ সাল) এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল (অটোপাস) শতভাগ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল। তিনি জানান, এবার বোর্ডে মোট ৬৭ হাজার ৯৯৮ পরীক্ষার মধ্যে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৬৩ হাজার ১৯৩ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩০৬ এবং ছাত্রী ৩৪ হাজার ৮৮৭ জন। আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৪ হাজার ৭৩১Read More


এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫.২৬ শতাংশ

নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫.২৬ শতাংশ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ শিক্ষার্থী। এর মধ্যে এক লাখ ৮৯ হাজার ১৬৯Read More


ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন সিলেট বিভাগীয় সমন্বয়  কমিটি ঘোষণা 

নিউজ ডেস্ক : জাতীয় মানবাধিকার পরিবেশবাদী, সমাজ উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন United Social Network- USN সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক  মো.মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক – (ইউএসএন)  সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি বৃহস্পতিবার  (১০ ফেব্রুয়ারী ২২) আশরাফুল আহমদকে সিলেট বিভাগীয় সমন্বয়কারী,সামিয়া আক্তার লিনাকে যুগ্ম সমন্বয়কারী করে ১১(এগার) সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন : ইমরান আলি সিলেট জেলা, এম.এ আলী সিলেট মহানগর ,শাহাদাৎ মাহমুদ শ্রাবণ  সুনামগঞ্জ জেলা,আব্দুল কুদ্দুস  মৌলভী বাজার জেলা,ফয়সাল আহমদ হবিগঞ্জ জেলা সমন্বয়কারী করাRead More