Main Menu

editor

 

যেভাবে সুন্দরবনে বাঘের মুখ থেকে জীবিত ফিরলেন আবু হায়াত

নিউজ ডেস্ক: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক জেলে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড়খালে এ ঘটনা ঘটে। আহত জেলেকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জেলের নাম আবু হায়াত ঢালী (৪৮)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে। টেংরাখালি গ্রামের বাবলু সানা জানান, নুর ইসলাম গাজী, আবু হায়াত ঢালী ও আমি বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড় খালের মধ্যে জ্বালানি কাঠ জোগাড় করার জন্য নৌকা থেকে খালেরRead More


সিলেটে দুইদিন যে যে এলাকায় থাকবে না বিদ্যুৎ

নিউজ ডেস্ক: জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ৮ ও ১০ ফেব্রুয়ারি ৮ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর মেন্দিবাগ, নােওয়াগাও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।   অপরদিকে, আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেRead More


হাইকোর্টের আদেশ পেয়ে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক: হাইকোর্টের আদেশ পেয়ে জায়েদ তিনবার বললেন, ‘আলহামদুলিল্লাহ’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। জায়েদ খানের করা আবেদন শুনানি নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের আদেশ পেয়ে সঙ্গত কারণেই আনন্দিত জায়েদ খান। তিনি স্বপদে বহাল থাকবেন। সেই আভাস দিয়েই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখেছেন। তবে কবে কখনRead More


দাঁড়িয়ে পানি পান করা কি জায়েজ?

ধর্ম ডেস্ক: কেউ কেউ দাঁড়িয়ে পানি পান করেন। কথা বলার সময় কিংবা খেলাধুলা বা চলাফেরার সময় হাঁটতে হাঁটতে পানি মুখে দেন। কিন্তু এভাবে দাঁড়িয়ে পানি পান করা কি শরিয়তে বৈধ? দাঁড়িয়ে পানি পান করা কি জায়েজ? ভুলে বা ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে পান করলে— কি হুকুম বর্তাবে? এই প্রশ্নের উত্তর হলো- স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা মাকরুহে তানজিহি (হালালের পর্যায়ে না হলেও বৈধতার মধ্যে তা হালালের কাছাকাছি)। কিন্তু বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পানি করাতে কোনো সমস্যা নেই। রাসুল (সা.) থেকে দাঁড়িয়ে পানি পান করতে যেমন নিষেধাজ্ঞা এসেছে, তেমনি রাসুল (সা.) নিজেই এবং সাহাবাগণRead More


সিলেটবাসীর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করার জন্য তিনি সিলেটবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটবাসীর এই আন্তরিকতায় আমি মুগ্ধ আমি অভিভূত। আমার অসুস্থতার খবর পেয়ে আমার দল সিলেট আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনসমুহ, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং খুদে বার্তায় রোগমুক্তি কামনা করেছেন । সকলের দোয়ার বরকতে মহান আল্লাহ আমাকে এবং আমার স্ত্রীকে সুস্থ করে তুলেছেন। তাইRead More


অসহায়-দুস্থদের মাঝে এনআরবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

অসহায়-দুস্থদের মাঝে এনআরবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক: প্রচন্ড শীতে কাঁপছে সিলেট। এই অবস্থায় সিলেট নগরীর অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে এনআরবি ব্যাংক লিমিটেড। রবিবার ৬ ফেব্রুয়ারি সকালে নগরীর সুবিদ বাজার এলাকায় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায়-দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গৌতুম রায়,অগ্রণী তরুণRead More


পার্ট টাইম কর্মী নেবে আড়ং

ক্যারিয়ার ডেস্ক: পার্ট টাইম কর্মী নেবে আড়ং দেশের শীর্ষস্থানীয় রিটেইল শপ আড়ং সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি আসন্ন ঈদুল ফিতরের জন্য পার্ট টাইম কর্মী নিয়োগ দেবে। পদের নাম: সেলস অ্যাসোসিয়েশন, আউটলেট পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থী হতে হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাল্টি টাস্কিং হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। প্রতিষ্ঠানের সেলস টার্গেট পূরণে দক্ষ হতে হবে। কোম্পানির গাইডলাইন অনুসারেRead More


চলন্ত বাসে নামাজ আদায় করা যাবে কি?

ইসলাম ডেস্ক: প্রশ্ন: আমি চট্টগ্রামে থাকি। কয়েকদিনের মধ্যে আমার ঢাকা যেতে হবে। বাসে যাব। বাসের মধ্যে নামাজ আদায় করা তো সম্ভব না। কী করব? উত্তর: বাসে যেহেতু সাধারণত দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ পড়া যায় না তাই কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে গন্তব্যে পৌঁছে নামাজ আদায় করা সম্ভব হবেনা বলে মনে হলে এবং নেমে যাওয়া ঝুঁকিপূর্ণ অথবা অসুবিধাজনক না হলে পথিমধ্যে নেমে ফরজ নামাজ পড়ে নিবে। আর দূরের যাত্রা হলে অথবা যে ক্ষেত্রে নেমে গেলে ঝুঁকি অথবা সমস্যায় পড়ার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে বাস না থামলে দাঁড়িয়ে সিট ধরে কিংবাRead More


অভিজ্ঞতা ছাড়াই নেসলে বাংলাদেশে চাকরি

ক্যারিয়ার ডেস্ক:  নেসলে বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকিউরমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। পদের নাম: প্রকিউরমেন্ট স্পেশালিস্ট পদের সংখ্যা: নির্ধারিত না আবেদন যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। তবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাপ্লাই চেইন/ প্রকিউরমেন্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশ গ্রাজুয়েটরাও আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীদের কর্মস্থল ঢাকা, প্রধান কার্যালয়ে। বিজ্ঞপ্তি অনুসারে নারীরাও আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে: আবেদন করতে ক্লিক করুন এখানে। বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে। আবেদনেরRead More


স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরিচ্যুত

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয় উপজেলায় স্ত্রীর সঙ্গে কারখানা ম্যানেজারের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় শ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এর জের ধরে ওই ম্যানেজারকে রাজপথে ধরে উত্তমমধ্যম দেওয়া হয় বলে জানা গেছে। শনিবার বিকালে উপজেলার আমতা ইউনিয়নের জগৎনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জগৎনগর বিক্রমপুর কাস্টিংয়ের জেনারেল ম্যানেজার বিপ্লব সরকার স্থানীয় প্রণয় দাসের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পাকাপোক্ত করতে তাকে ওই কারখানায় শ্রমিকের চাকরি দেন। এ সুযোগে বিপ্লব সরকার ওই শ্রমিকের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। মোবাইলRead More