Main Menu

editor

 

সিজদায় যে যে সুন্নত রাসুল (সা.) আদায় করতেন

ধর্ম ডেস্ক: সিজদা নামাজের অন্যতম ফরজ। সিজদা আদায় ছাড়া নামাজ হয় না। সিজদা আদায়ের নিয়ম ও পদ্ধতি রয়েছে। সিজদা আদায় করার ক্ষেত্রে কিছু সুন্নতের কথা হাদিসের কিতাবগুলোতে এসেছে; যেগুলো আল্লাহর রাসুল (সা.) করতেন। এখানে সিজদায় পালনের কিছু সুন্নত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুন্নতগুলো সবার জেনে রাখা উচিত। এগুলো পালনে নামাজ আরও প্রাণবন্ত ও হৃদয়ার্দ্র হবে। এক. তাকবির বলা অবস্থায় সিজদায় যাওয়া। (বুখারি শরিফ, হাদিস : ৮০৩) দুই. প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা। (নাসায়ি, হাদিস : ১০৮৯; আবু দাউদ, হাদিস : ৮৩৮) তিন. তারপর হাঁটু থেকে আনুমানিক এক হাত দূরে উভয়Read More


যুদ্ধের প্রতিবাদে সব কর্মীর পদত্যাগ, বন্ধ রাশিয়ার টিভি চ্যানেল!

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে মস্কোর আগ্রাসনের সংবাদ প্রচার নিয়ে একটি টিভি চ্যানেলকে সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় রাশিয়ার সরকার। এরপর উদারপন্থী রুশ টিভি চ্যানেলটির সব কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একটি ভাইরাল ভিডিওতে, রাশিয়ান টিভি চ্যানেল ডজডের কর্মীদের ‘যুদ্ধ নয়’ বলতে শোনা যায়। এ সময়ে তারা একসঙ্গে স্টুডিও ছেড়ে বেরিয়ে যান। এরপরেই চ্যানেলটি ‘সোয়ান লেক’ ব্যালে ভিডিওটি চালায়। এই ভিডিওর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছিল এই ব্যালে। নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাটালিয়া সিন্দেয়েভা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্বাস নিতে এবং কীভাবে আরওRead More


‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার’

নিউজ ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় খুঁজতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সরকারের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের সহযোগিতাও চেয়েছেন তিনি। জাতিসংঘের দাপ্তরিক এক বৈঠকে যোগ দিতে ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্কে যান ড. মোমেন। এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং ১ মার্চ টমাস ল্যান্টোস মানবাধিকার কমিশনের সহসভাপতি কংগ্রেসম্যান জেমস পি ম্যাকগভার্নের সঙ্গে বৈঠক করেন। কোভিড-সম্পর্কিত প্রোটোকলের কারণে উভয় বৈঠকই ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। র‌্যাব এবং এর সাত বর্তমান ও সাবেক জ্যেষ্ঠRead More


১১ মাসে পবিত্র কোরআনের হাফেজ হলো ৮ বছরের শিশু

ইসলাম ডেস্ক: মাত্র ১১ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে আহমাদুল্লাহ। মাত্র আট বছরের এই শিশু রাজধানীর মিরপুরস্থ কাজীপাড়ার ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের ছাত্র। দুই শিক্ষক হাফেজ রবিউল ইসলাম ও হাফেজ মাওলানা আবু তালহার অক্লান্ত পরিশ্রমে এত কম সময়ে হাফেজ হতে পেরেছে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী আহমাদুল্লাহ। আহমাদুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সাদিপুর গ্রামের কারী শহিদুল ইসলামের ছেলে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআন মুখস্থ শেষ করে। এই খবর নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। আহমাদুল্লাহর হিফজ সম্পন্ন উপলক্ষে মারকাযুদ দিরাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ২ যুবক নিহত

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। শনিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে আগরতলা-সুলতানপুর সড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশুগঞ্জ উপজেলার বগইরের ওমর আলীর ছেলে নাজেল (২৫) ও জেলা শহরের দাতিয়ারার মামুন ভূঁইয়ার ছেলে নাজিম ভূঁইয়া। একই দুর্ঘটনায় গুরুতর আহত অপর যুবকের নাম এনামুল (২৬)। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই তিন জনকে হাসপাতালের জরুরি বিভাগেRead More


তাহিরপুরে পর্যটক বাড়লেও কমেনি দুর্ভোগ

নিউজ ডেস্ক: তাহিরপুর: গত এক দশকের ব্যবধানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি), বড়গোপ (বারেক) টিলা ঘিরে দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে বহুগুণ। পর্যটকদের এমন আনাগোনা বর্ষা-শুষ্ক উভয় মৌসুমেই লেগে থাকে এ উপজেলায়। কিন্তু পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা স্বত্বেও পর্যটকদের দুর্ভোগ ও ভোগান্তি নিরসনে নেই তেমন কোন কার্যকরী উদ্যোগ। প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড় থাকলেও নেই ট্যুরিস্ট পুলিশও। নাজুক যোগাযোগ ব্যবস্থার সাথে রয়েছে মানসম্মত রেস্টুরেন্ট ও হোটেল এর অভাব। তাছাড়া স্পটগুলোতে পথনির্দেশক সাইনবোর্ড না থাকায় পথ ভুল করে বিড়ম্বনার মতো ঘটনাও ঘটছে অহরহ। শুক্রবার শিমুল বাগান, বড়গোপ টিলাRead More


স্পেনের মেলিলায় রেকর্ড অভিবাসী ঢল

ডেস্ক রিপোর্ট: গত দুইদিনে হাজারো অভিবাসী স্পেনের ছিটমহল মেলিলায় প্রবেশের চেষ্টা চালিয়েছেন৷ এরমধ্যে প্রায় ৯০০ জন সফল হয়েছেন৷ ঝুঁকিপূর্ণ উপায়ে সীমান্ত পার হতে গিয়ে আহত হয়েছেন অনেকে৷ অভিবাসীদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ১২০০ অভিবাসী মেলিলা সীমান্তের কাছে অবস্থান নেন৷ তার আগের দিনে জড়ো হন দুই হাজার ৫০০ জন৷ স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্প্যানিশ ছিটমহলটিতে একসঙ্গে এত অভিবাসী এর আগে কখনও ঢোকার চেষ্টা করেনি৷ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ছয়টা নাগাদ অভিবাসীদের বড় একটি দলকে সীমান্ত বেড়ার কাছে দেখতে পানRead More


সিঙ্গাপুরে আকাশচুম্বী বাড়ি ভাড়া

ডেস্ক রিপোর্ট: মহামারীর শুরু থেকেই অন্যান্য দেশের মতো সিঙ্গাপুরেও বাড়ির চাহিদা ঊর্ধ্বমুখী হয়। বাড়ি থেকে কাজ ও অনলাইনে ক্লাস আবাসন সংকট তৈরি করে। পাশাপাশি কভিডজনিত বিধিনিষেধে সংকুচিত হয় নির্মাণ কার্যক্রম। এ পরিস্থিতি বাড়ি ভাড়াকে রেকর্ড উচ্চতায় ঠেলে দেয়। এরই মধ্যে বিশ্বের অন্যতম ব্যয়বহুল এ শহরে বাড়ি ভাড়া সাত বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। খবর রয়টার্স। বিশ্লেষকদের ভাষ্য, মহামারীর শুরু থেকেই চলাচলে বিধিনিষেধ জারি করে সিঙ্গাপুর সরকার। দেশটির প্রতিষ্ঠানগুলো কর্মীদের বাড়ি থেকে কাজে উৎসাহিত করে। ফলে ঊর্ধ্বমুখী হয় বাড়ি ভাড়া নেয়ার চাহিদা। যদিও মহামারীতে চাকরি হারিয়ে অনেক প্রবাসী নিজ দেশে পাড়ি জমায়।Read More


যুক্তরাজ্যে খুচরা পণ্যের দাম এক দশক সর্বোচ্চে

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারিতে দোকানের পণ্য বা খুচরা মূল্যস্ফীতি ১ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। জানুয়ারিতেও এ হার ১ দশমিক ৫ শতাংশ ছিল। গত মাসে দাম বাড়ার এ হার এক দশকের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি। বিআরসি ও গবেষণা ফার্ম নিলসেনআইকিউর তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় পণ্যের খুচরা মূল্য বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। এটি ২০১১ সালের নভেম্বরের পর সর্বোচ্চ মূল্যস্ফীতি। তাজা খাবার, সৌন্দর্য ও আসবাবপত্রের মতো পণ্যের উচ্চ দাম এ রেকর্ড মূল্যস্ফীতিতে অবদান রেখেছে। জ্বালানিরRead More


ইউক্রেন থেকে কানাডায় যাচ্ছে শরণার্থী

নিউজ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শরণার্থীরা কানাডায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। ৩ মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন। তারপর কানাডার সরকারি ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘কানাডা ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সমর্থনে অটল রয়েছে। ইউক্রেনীয় অভিবাসীরা কানাডাকে গড়ে তুলতে সাহায্য করেছে এবং আমরা আমাদের দেশের মূল্যবোধকে সমুন্নত রাখতে ইউক্রেনের সাহসী জনগণের পাশে দাঁড়িয়েছি।’ ১৮৯৬ সাল থেকে শুরু করে ১৯১৪ সাল পর্যন্ত কানাডাতে মোট ১ লাখ ৭০ হাজার অভিবাসী ইউক্রেন থেকে কানাডাতে আসে। সে সময় থেকে তারা কানাডার প্রেইরি অঞ্চলRead More