Main Menu

editor

 

শরীরে ব্যান্ডেজ থাকলে অজু-গোসল করবেন যেভাবে

ধর্ম ডেস্ক: ‘শরীরে ব্যান্ডেজ থাকলে অজু-গোসল করবেন যেভাবে’। সুস্থ ও নিরাপদ থাকা সব সময় কাম্য। এরপরও মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন রকমের দুর্ঘটনায় আক্রান্ত হয়ে যায়। কাটাছেঁড়া, অপারেশন ও ক্ষত নিরাময়সহ নানা ধরনের চিকিৎসা হয়ে থাকে। তখন শরীরের বিভিন্ন অঙ্গে ব্যান্ডেজ লাগানো হয়ে থাকে। তখন কীভাবে অজু করতে হবে? কিংবা যদি গোসল ফরজ হয়— গোসলের নিয়ম কী হবে? এই প্রশ্নের উত্তর হলো- ভাঙা-মচকা ইত্যাদি কারণে যদি শরীরের কোনো অঙ্গে পট্টি বা ব্যান্ডেজ থাকে, তবে অজু বা গোসল করার সময় সে স্থান ধোয়ার পরিবর্তে তার ওপর মাসাহ (ভেজা হাত বোলানো) করবে। আর অবশিষ্টRead More


সিলেট পাসপোর্ট অফিসে ভোগান্তির শেষ নেই

নিজস্ব প্রতিবেদক: ভোগান্তির আরেক নাম যেন পাসপোর্ট অফিস। জনবল সংকট, দালালদের দৌরাত্ম, কর্মকর্তাদের অসহযোগিতা আর রোহিঙ্গা সনাক্তের নামে ফিঙ্গার প্রিন্ট- সবমিলিয়ে নতুন পাসপোর্ট তৈরি বা নবায়ন এখন মহাঝামেলার কাজ। আবেদন জমা বা ফিঙ্গার প্রিন্ট দেয়ার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে লোকজনকে। অনেকে মাসের পর মাস ঘুরেও পাচ্ছেন না নতুন বা নবায়নকৃত পাসপোর্ট। কারো হাতে পাসপোর্টের আবেদন, আবার কেউ এসেছেন ফিঙ্গার প্রিন্ট দিতে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তারা। শুরুতেই তাদেরকে যে বিড়ম্বনায় পড়তে হয় সেটা হচ্ছে রোহিঙ্গা সনাক্তকরণ ফিঙ্গার প্রিন্ট। নতুন হোক বা নবায়ন হোক- আবেদনকারী রোহিঙ্গাRead More


ইউক্রেনে আটকা এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

নিউজ ডেস্ক: ইউক্রেন: রুশ হামলায় বিপর্যস্ত দেশ ইউক্রেন থেকে ভারতীয়দের পাশাপাশি এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। শুক্রবার (০৪ মার্চ) সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ কথা জানান। এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছিলেন, ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সব সময় আমাদের প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতা করতে চাই। মাঠ পর্যায় থেকে সাহায্যের অনুরোধ এলে আমরা তা বিবেচনা করি। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেনRead More


জায়েদ খানের সঙ্গে শপথ নিলেন যারা

বিনোদন ডেস্ক: অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করলেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার (৪ মার্চ) বিকালে এফডিসির খোলা প্রাঙ্গণে শপথগ্রহণ করেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন। কেবল জায়েদ খান নন, এদিন শপথ নিয়েছেন জায়েদ পক্ষের আরও চারজন সদস্য। তারা হলেন সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে সুচরিতা ও অরুণা বিশ্বাস। শপথগ্রহণ শেষে সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জায়েদ খান। সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি সাপেক্ষে সাধারণ সম্পাদক হিসেবে তাদেরকে অভিবাদন জানিয়েছেন এ নায়ক। জায়েদ জানান, মূলতRead More


পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৫৬, আহত ১৯৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানী পেশোয়ারের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৯৪ জন আহত হয়েছেন। পেশোয়ারের কোচা রিসালদার এলাকার ওই মসজিদটিতে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খাইবার পাখতুনখাওয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম জাহ আনসারি বলেন, নিরাপত্তার জন্য দুই পুলিশ কর্মকর্তাকে মসজিদে মোতায়েন করা হয়েছিল। সেখানে দুজন বন্দুকধারী উপস্থিত হয়ে তাদেরRead More


দৃষ্টিশক্তি ভালো রাখার দোয়া

ধর্ম ডেস্ক: আল্লাহ তাআলা মানুষকে পরম যত্নে সৃষ্টি করেছেন। আর মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। ফলে শারীরিক সুস্থতা, দৃষ্টিশক্তি ভালো থাকা ও শ্রবণশক্তির প্রখরতা গুরুত্বপূর্ণ। এগুলো ভালো রাখতে সতর্কতার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা চাই। আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি— ‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নাই।’ তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে এRead More


সিলেটে ‌‘ওয়াসা’ প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক: ‘সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (ওয়াসা) প্রতিষ্ঠা করেছে সরকার। সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য এটি প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি এ প্রজ্ঞাপন জারি করা হয়। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৮ (১৯৯৬ সনের ৬ নং আইন) এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এটি প্রতিষ্ঠা করলো সরকার। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২ মার্চ থেকে সিলেট সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করলো। গত ২৭ ফেব্রুয়ারি পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষRead More


পাওনা টাকা না পেয়ে ১৩ বছরের মেয়েকে বিয়ে করলেন ৫৫ বছরের সিরাজুল

নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদরের চিলাবাড়ি এলাকায় সুদের টাকা না পাওয়ায় ঋণগ্রহীতার ১৩ বছরের কিশোরী মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার এ ঘটনাটি জানাজানি হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদরের কাকুয়া ইউনিয়নের রাঙাচিরা গ্রামে এ ঘটনা। অভিযুক্ত ব্যক্তি টাঙ্গাইল সদরের চিলাবাড়ি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম। তিনি সুদের ব্যবসা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার স্ত্রী ও কলেজপড়ুয়া সন্তান রয়েছে। স্থানীয় ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, সিরাজুলের কাছ থেকে সুদে টাকা নেন রাঙ্গাচিরা গ্রামের ইউসুফ। তবে তিনি সময়মতো টাকা পরিশোধ করতেRead More


নিষেধাজ্ঞা তোলার উপায় খুঁজতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে র‌্যাব ও এর কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার উপায় ও পন্থা বের করতে যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ভাবে কাজ করতে ইচ্ছুক। আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ জাতিসংঘে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে কংগ্রেসের একজন নারী ও একজন পুরুষ সদস্যের সাথে বৈঠককালে তিনি এ ব্যাপারে মার্কিন কংগ্রেসের সমর্থনও চেয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে ২৮ফেব্রুয়ারী কংগ্রেস সদস্য গ্রেস মেং এবং ১ মার্চ টম ল্যান্টোস মানবাধিকার কমিশনের কো-চেয়ার কংগ্রেস সদস্য জেমস পি. ম্যাকগোভার্নের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।Read More


রক্তপাতের দায় ন্যাটোরও: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার চলমান আগ্রাসনে ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ কার্যকর করতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি কিয়েভ আহ্বান জানালেও তাতে সাড়া মেলেনি। নো-ফ্লাই জোন কার্যকরে অস্বীকৃতি জানানোয় দেশটিতে রাশিয়ার হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির জন্য ন্যাটোকেও আংশিকভাবে দায়ী করেছে কিয়েভ। বৃহস্পতিবার ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলফা স্টেফানিশিনা বিবিসি রেডিও ৪’কে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নো-ফ্লাই জোন কার্যকরের সিদ্ধান্ত না নেওয়ার ফলে বেসামরিক জনগণ এবং শিশুদের হত্যা করা হবে, এটি অমানবিক। ইউক্রেনের এই উপপ্রধানমন্ত্রী বলেছেন, গতকাল জন্ম নেওয়া দুই শিশু, যারা গোলার আঘাতে তাদের বাবা-মাকে হারিয়েছেন; তারাসহ সেসবRead More