editor
বাংলাদেশ ইয়ুথ ক্লাবের BYC MOBILE PHOTOGRAPHY CONTEST 2022 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সালেহ আহমদ সাকী: বাহরাইনে বাংলাদেশী প্রতিভাবান তরুনদের খুঁজে বের করতে বাংলাদেশ ইয়ুথ ক্লাব পরিচালিত “𝐁𝐘𝐂 𝐓𝐀𝐋𝐄𝐍𝐓 𝐇𝐔𝐍𝐓” এর BYC MOBILE PHOTOGRAPHY CONTEST ২০২২ এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। জুফেইর এর “দ্যা স্পট রেসিডেন্সে” ফটো কনটেস্টে বিজয়ীদের এ্যাওয়ার্ড প্রদান করার লক্ষ্যে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুস্তাফিজ মাসুম ও রহমতউল্লার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার জুবায়ের শাহীন। সংগঠনের সভাপতি আল আমিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়ান মানির (BEYON MONEY) কমিউনিটি ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমেদ,Read More
বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৩
বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের রাত্রিকালীন অভিযানে চোরসহ ৩ আসামী কে গ্রেফতার করে কোর্ট মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ১২ মার্চ মধ্যরাতে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র নির্দেশনায় এসআই সঞ্জয় সিকদার, এসআই সবুজ কুমার নাইডু, এসআই ওমর ফারুক সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চুরি মামলার পলাতক আসামী আমির হোসেন(৩৩) পিতা: সঞ্জব আলী, গ্রাম সাগর দিঘি পশ্চিম পাড়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শ্রীকান্ত বৈষ্ণব(৪৮) পিতা: রতন বৈষ্ণব, গ্রাম করচা এবং ধর্তব্য অপরাধ রোধকল্পে আসামী রমজান মিয়া(২০) পিতা: মোঃ জহুর আলী গ্রাম আমানউল্লাহপুর, থানা লাখাই, জেলা হবিগঞ্জকে গ্রেফতারRead More
হোয়াইটচ্যাপেল স্টেশনে জ্বলজ্বল করছে বাংলায় সাইনবোর্ড
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনটি সম্প্রতি নতুন করে নির্মিত হয়েছে। নতুনভাবে নির্মাণের পর ওই স্টেশনে লাগানো হয়েছে বাংলা হরফে সাইনবোর্ড। যুক্তরাজ্যের কোনো স্টেশনে এই প্রথম বাংলায় সাইনবোর্ড টানানো হলো। এতে উৎফুল্ল সেখানে বসবাসরত বাঙালিরা। এটি বাঙালির জন্য বড় অর্জন মনে করছেন তারা। যুক্তরাজ্যে বিপুলসংখ্যক বাঙালি বসবাস করেন। এর মধ্যে সিলেট অঞ্চলের লোকজনই বেশি। হোয়াইটচ্যাপেলও বাঙালি অধ্যুষিত এলাকা। স্থানীয় বাঙালিরা জানান, বৃহস্পতিবার সকালে হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলায় সাইনবোর্ড লাগানো হয়। ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে স্বাগতম, হোয়াইটচ্যাপেল স্টেশন’ এ রকম ৯টি সাইনবোর্ড লাগানো হয়েছে স্টেশনে। গত বছরের ১৭ ডিসেম্বর লন্ডনের শ্যাডওয়েলের বাসিন্দাRead More
মাধবপুরে অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থী নিহত
নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে মাধবপুর – ধর্মঘর সড়কের চৌমোহনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মেস্তরি বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে একটি সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাটি উল্টে দুই পথচারীর উপর পড়ে। এতে চৌমোহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে চৌমোহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জনি ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আকাশ মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় জনিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেRead More
ব্যান্ডউইথ কিনতে বাংলাদেশের কাছে অনুরোধ করছে সৌদি আরব
ডেস্ক রিপোর্ট বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে সৌদি আরব হাতেপায়ে ধরছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে উদ্যোক্তা মহাসম্মেলনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মোস্তাফা জব্বার বলেন, চলতি মাসের ৩১ মার্চ দেশে ৫জি সেবা বাণিজ্যিকভাবে শুরু হবে। বর্তমানে বাংলাদেশ ২ হাজার ৭০০ জিবিপিএস ব্যান্ড ব্যবহার করে। ২০০০ সালে বাংলাদেশ মাত্র সাড়ে ৭ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করত। বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে বর্তমানে এ ব্যান্ডউইথ ভারত, সৌদি আরবসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। আমাদের কাছ থেকে আরও বেশি ব্যান্ডউইথ কিনতেRead More
নিউজার্সিতে দুটি গাড়ির সংঘর্ষ, নিহত ১ আহত ১
নিউজ ডেস্ক: নিউজার্সিতে দুটি গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত আহত হয়েছেন আরও একজন। নিউজার্সি পুলিশ কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে সাউদাম্পটন টাউনশিপের ২০৬ নম্বর রুটে দুটি গাড়ির সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিউজার্সি স্টেটের মুখপাত্র জানায়, একটি জিএমসি সিলভেরাডো রুট ২০৬ এ দক্ষিণ দিকে যাচ্ছিল। এটি সকাল ৬ টা ১৩ মিনিটের দিকে উত্তর দিকগামী একটি জিপ প্যাট্রিয়টকে আঘাত করে। জিপটি চালাচ্ছিলেন ড্যারিয়েল আ্যাকার। তার বয়স ৬২। তিনি মারাত্মকভাবে আঘাত পান এবং পুলিশ তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে জিএমসির ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে এয়ারে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তথ্যঃRead More
শিশুদেরও পবিত্র দুই মসজিদে প্রবেশে অনুমতি দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবে দুই পবিত্র মসজিদে শিশুদের প্রবেশ নিয়ে বিতর্কের অবসান ঘটিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যে সমস্ত শিশু (টিকা নির্বিশেষে) দুই পবিত্র মসজিদ পরিদর্শনকারী পরিবারের সাথে যেতে পারে। মুখপাত্র অবশ্য বলেছিলেন যে, ওমরাহের জন্য একজন ব্যক্তির বয়স ৫ বছর বা তার বেশি হতে হবে। তবে বেশ কয়েকটি পরিবার জানিয়েছে যে, গ্র্যান্ড মসজিদের নিরাপত্তা কর্তৃপক্ষ শিশুদের মাতাফে তাদের সাথে যেতে বাধা দেয়নি। এর আগে এই সপ্তাহের শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণায় সমস্ত COVID-19 সম্পর্কিত স্বাস্থ্য সতর্কতামূলক ব্যবস্থা তুলে নিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও COVID-19 কেসের দৈনিকRead More
বাহরাইন প্রবাসী বাংলাদেশী তরুণদের সংগঠন বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন
সালেহ আহমদ সাকী: বাহরাইনে তরুন প্রবাসী বাংলাশীদের নিয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন, বাহরাইন নাম দিয়ে নতুন কমিটিতে নাজির আহমেদকে সভাপতি, নাঈমুর রহমান শান্ত কে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। বাহরাইনের মহাররকের আল উসরা রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী নূরুল ইসলাম নূর, সাইফ ইসলাম, হুমায়ূন কবির, জানে আলম, সজীব আল রশিদ, হামীম বশির, আলাউদ্দিন প্রমুখ। বক্তারা প্রবাসী তরুণদেরকে নিজেদের পেশাগত দায়িত্বর পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতারRead More
বিশ্বনাথে মুক্তিযোদ্ধার বাড়ীতে চুরি
নিউজ ডেস্ক: বিশ্বনাথের অলংকারীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (সাবেক) মোঃ মরতুজ আলীর বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানা যায় বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড এর অন্তর্গত অলংকারী গ্রামে ওই বীর মুক্তিযোদ্ধার পুরাতন বাড়ীতে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা মোঃ মরতুজ আলী জানান ৯ মার্চ বুধবার সকালে গ্রামের ভেতরে তাঁর পুরাতন বাড়ীতে গিয়ে ঘরের বারান্দার বাথরুমের ও তার সামনের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। এরপর গেটের তালা খুলে ঘরে ঢুকে দেখতে পান সকল বাথরুমের পানির ট্যাব বাথ টাব ভেসিন গ্লাস লাইট ভাল্ব ঘরে রাখা গৃহ নির্মাণের বিভিন্ন মুল্যবান সামগ্রী পানির মটর সবRead More
লিবিয়া থেকে আরও ৭৪ বাংলাদেশিকে দেশে পাঠালো দূতাবাস
নিউজ ডেস্ক: লিবিয়ার ৫৫ নং ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের মধ্য হতে দ্বিতীয় পর্যায়ে আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম এর সহায়তায় দেশে ফেরত পাঠিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। আইওএম ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (UZ220) মেতিগা বিমানবন্দর হতে ০৯ মার্চ বিকেল ৫:০০ টায় বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। আজ ১০ মার্চ স্থানীয় সময় সকাল ০৮:০০ ঘটিকায় ঢাকায় অবতরণ করে। লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদেরকে বিদায় জানান। এসময় তিনি ফ্লাইটটি পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এখানে উল্লেখ্য,Read More


