editor
মহামারি নিয়ন্ত্রণ: স্বাভাবিক জীবনে ফিরল কুয়েত
নিউজ ডেস্ক: করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। গণ টিকাদান ও স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের অভিবাসীরা স্বাস্থ্যবিধি মেনে চলায় করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলে মনে করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার থেকে পূর্বের মতো শতভাগ জনবল নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালিত হয়। করোনার কারণে মসজিদে মুসল্লিদের ইফতার বন্ধ থাকলেও এবার স্বাভাবিক নিয়মে জামায়াতে নামাজ আদায় ও রমজানে ইফতারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান ও সভা-সেমিনার ও গণপরিবহনের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। জীবন যাত্রায় আগের মতো স্বাভাবিক জীবনে ফিরেছেRead More
যে ৬টি আমল করলে দ্বীন মেনে চলা সহজ হবে
মাওলানা আশরাফ আলী থানভি (রহ.) : প্রতিটি ইবাদত উপকারী। আর সব পাপকাজ নিতান্ত ক্ষতিকর। তার পরও মৌলিক কিছু আমল আছে, যেগুলো করা বা পরিহার করা বেশি গুরুত্বপূর্ণ। কেননা সেগুলোর প্রতি গুরুত্বারোপ করা হলে অন্যান্য আমল সংরক্ষণ ও বিশুদ্ধকরণ সহজ হয়ে যায়। নিম্নে এমন কিছু আমলের আলোচনা তুলে ধরা হলো— এক. ধর্মীয় জ্ঞানার্জন ও চর্চা ইলামে দ্বিন বা ধর্মীয় জ্ঞান অর্জন করা। হোক সেটা কিতাব পড়ে বা আলেমদের সান্নিধ্যে থেকে। বরং কিতাব পড়ে ধর্মীয় জ্ঞান অর্জন করার পরও আলেমদের সান্নিধ্যে থাকা জরুরি। দুই. আলেমদের সান্নিধ্য গ্রহণ আলেম দ্বারা এমন আলেম উদ্দেশ্যRead More
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা খুবই জরুরি: পরিবার
নিউজ ডেস্ক: সরকারের নির্বাহী আদেশে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে, কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সেলিমা। একইসঙ্গে তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি। বুধবার (১৬ মার্চ) সকাল ৯টায় সেলিমা ইসলাম বলেন, সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়ার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে কিনা জানতে চাইলে সেলিমাRead More
বানিয়াচংয়ে পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার ৬
বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষন মামলার আসামী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ। (১৪ মার্চ) সোমবার মধ্যেরাতে রাত্রিকালীন বিশেষ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন মোঃ আব্দুল হাশিমের ছেলে মোঃ সুজন মিয়া(২২) গ্রাম রামগঞ্জ (বড়হাটি), গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মৃত ইসলাম উদ্দিনেরর ছেলে মোঃ মকদ্দুছ মিয়া(২৭), সৈদ উল্লার ছেলে মোঃ নিজাম উল্লা, মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোঃ মোফাজ্জল মিয়া(২১), ইছবপুর গাংপাড়, মৃত রাকেশ দাসের ছেলে, রাসমোহন দাস(৩৯), গ্রাম গুগড়াপুর, ৬নং কাগাপাশা ইউ/পি এবং ধর্তব্য অপরাধ নিবরনকল্পে আসামীRead More
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলো বাংলাদেশের তাকরীম
নিউজ ডেস্ক: ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম (১৩)। ইরানের ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার (০৫ মার্চ) ইরানের রাজধানী তেহরানে তেহরানের আন্দিশাহ মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের তালিকায় তার নাম ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, ছয় দিনব্যাপী প্রতিযোগিতার বর্ণাঢ্য সামাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা দেওয়া হয়। এছাড়াও এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯টি দেশ থেকে নির্বাচিত ৬২ জন প্রতিযোগী ভার্চুয়ালি অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১০ বিভাগে ৩০ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণাRead More
কানাডা থেকে যুক্তরাষ্ট্রের বিজনেস ভিসার জন্য আবেদন করবেন যেভাবে
বিদেশবার্তা২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাধারনত অধিকাংশ কানাডিয়ান পড়াশোনা করতেই যান। তবে ব্যবসার জন্যও যাওয়ার সুযোগ রয়েছে। এর জন্য ওয়েবপেজ (http://canada.ca) এ যেতে হবে। আরও তথ্যের জন্য (visavisa.com) এ ভিজিট করতে পারেন। ভিসা আবেদন ফি প্রদানের পর আপনার আবেদন পত্রটি উক্ত দেশের মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর এপয়েন্টমেন্টের লেটার দেয়া হবে ইন্টারভিউয়ের জন্য। যুক্তরাষ্ট্র বিজনেস ভিসা কিভাবে পেতে পারি? ১.ভিসা আবেদন কেন্দ্রে আপনি যুক্তরাষ্ট্র ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্ম পাবেন। ২.ভিসা আবেদন ফি প্রদানের পর ভিসা অফিস থেকে একটি রিসিপ্ট প্রদান করা হবে। ৩.যুক্তরাষ্ট্র থেকে ভিসা ইন্টারভিউয়ের জন্য এপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে। ৪.পূর্বেই করাRead More
অজুর পর মুত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন
ধর্ম ডেস্ক: প্রস্রাব করার পর ভালো করে ঢিলা ব্যবহার করা সত্ত্বেও বারবার মনে হতে থাকে— মুত্রফোঁটা বের হয়েছে। নামাজে রুকুতে বা সিজদায় যাওয়ার সময় এমনটা খুব হয়। কিন্তু যাচাই করে কিছুই পাই না। জানার বিষয় হলো- এমতাবস্থায় আমার করণীয় কী? আর নামাজে মুত্রফোঁটা বের হলে কি নামাজ ভেঙে যাবে? এই প্রশ্নের উত্তর হলো- প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কর্তব্য উত্তমরূপে পবিত্রতা অর্জনের পর সেখানে কিছু পানি ছিটিয়ে দেওয়া। তারপর আর যাচাই করতে না যাওয়া এবং নামাজে দাঁড়িয়ে মুত্রফোঁটা আসল কি না— সেদিকে ভ্রুক্ষেপ না করে নামাজ চালিয়ে যাওয়া। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কেRead More
ভারতের সড়কে নারায়ণগঞ্জের যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক: ভারতের গোয়ায় ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাঈমুর রহমান প্রান্ত (২৪) নামে নারায়ণগঞ্জের এক যুবককের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ভারতের গোয়ায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত প্রান্ত ফতুল্লার লালপুর এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি আমেরিকান ইউনিভার্সিটির বিবিএর শেষ বর্ষের ছাত্র। আহতরা হলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫), ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমের ছেলে আলী আকরাম আকিব (২৬) ও তার ছোট ভাই আলী আরমান আদিব (২২)। বর্তমানেRead More
ঢাকায় পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আল সাউদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান ও সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। জানা যায়, সৌদির পররাষ্ট্রমন্ত্রীর এ সফরেRead More
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী রোমানিয়া
নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বুখারেস্টের মেয়র বলেন, রোমানিয়ার শ্রমবাজারের বিভিন্ন সেক্টরে বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে এবং রোমানিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী। এর প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মীRead More


