Main Menu

editor

 

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমানের গোলা

নিউজ ডেস্ক: এবার বান্দরবান সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে দুটি গোলা ছোড়া হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গোলা দুটি বাংলাদেশ সীমানায় পড়ে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। রেজু আমতলীর সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান থেকে ৮-১০টি গোলা নিক্ষেপ করা হয়। দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে ৩০-৩৫টি গুলি ছোড়া হয়েছে। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডেরRead More


চা শ্রমিকদের সবাইকে ঘর করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তাদের এ আশ্বাস দেন। শনিবার বিকাল ৪টায় বৈঠকটি শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলার চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ঐতিহ্যবাহী চা শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। চা শিল্প যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। যা শ্রমিকদের সবাইকে ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকেRead More


সাঈদ উর রহমানকে নিউজার্সি স্টেট আ.লীগের বিদায়ী সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান’র স্থায়ীভাবে বাফালো সিটি গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা সভা করেছে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ। গত শুক্রবার রাতে নিজার্সির হেলডন সিটির ৩৪৭ বেলমন্ট এভিনিউতে ‘ফ্লামিন গ্রিল’ রেঁস্তোরায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী। নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু’র পরিচালনায় ওই সভায় পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সুজন আহমেদ সাজু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউলRead More


বাংলাদেশ থেকে ডিগ্রী নেয়া ছাত্র এখন সোমালিয়ার উপ স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জনকারী ছাত্র শোয়েব হাসান মোহামেদ এখন এখন পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার হিরশাবেল্লে রাজ্যের উপ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিইউএইচএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোয়েব হাসান মোহামেদ ২০২১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (Bangladesh University of Health Sciences) থেকে প্রজনন এবং শিশু স্বাস্থ্য (Reproductive & Child Health) বিষয়ে স্নাতক (Bachelor in Public Health) ডিগ্রী অর্জন করেন। সোমালিয়ার নাগরিক শোয়েব হাসান মোহামেদ আন্তর্জাতিক ছাত্র হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে পড়াশোনা করার সুযোগ পান। ছাত্রজীবন থেকেই তিনিRead More


যুক্তরাষ্ট্রে পুনরায় এমআরপি চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে প্রচলিত ই-পাসপোর্টের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনরায় চালু করার বিষয়টি পর্যালোচনা করার কথা জানিয়েছেন দেশটিতে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে জাতিসংঘের তৃতীয় চিফ অব পুলিশ সামিট (ইউএনসিওপিএস) এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শিগগিরই ই-ভিসা চালু করা হবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আমরা খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারকRead More


ব্রিটেনকে হটিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

ডেস্ক রিপোর্ট: ব্রিটেনকে হটিয়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত। ব্রিটেনের অবস্থান এখন ষষ্ঠ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বিভিন্ন দেশের জিডিপির পরিসংখ্যানসহ প্রতিবেদন প্রকাশ করা হয়। সেগুলোই বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিশ্ব অর্থনীতিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির ঠিক পরেই ভারত। ২০২১-এর শেষ তিন মাসের হিসাবে ব্রিটেনকে সরিয়ে ষষ্ঠ স্থান থেকে পঞ্চমে উঠে এসেছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির আকার ছিল ৮৫৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ সময়ে ব্রিটেনের অর্থনীতির আকার ছিল ৮১৬ বিলিয়ন ডলার। ত্রৈমাসিকেরRead More


আগামীকাল নিউইয়র্কে বাংলাদেশ সম্মেলন

নিউজ ডেস্ক: নিউইয়র্কে লেবার ডে উইকেন্ডে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ সম্মেলন। লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে শোটাইম মিউজিকের আয়োজনে এতে সংগীত পরিবেশন করবেন দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। আগামীকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) শুরু হয়ে এ সম্মেলনে চলবে রোববার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত। বাংলাদেশ কনভেনশনের আয়োজকরা জানিয়েছেন, হাজার বছরের বাঙালি ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবারের আয়োজনে তুলে ধরা হবে। তিনদিনের এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, সেলিম চৌধুরী ও বাউল কালা মিয়াসহ দেশ-প্রবাসের শিল্পীরা। সম্মেলনের আহ্বায়ক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান বলেন, এ সম্মেলনের মাধ্যমেRead More


বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী নেবে কুয়েত, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় অনেক প্রবাসীকর্মী কুয়েতে ফিরতে পারেনি। এতে পরিচ্ছন্নতা কর্মীর সংকট দেখা দিয়েঠে দেশটিতে। সংকট উত্তরণে বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী আনতে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছে বেশ কয়েকটি কোম্পানি।কুয়েত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশ কয়েকটি কোম্পানি এই আবেদন জানিয়েছে। বাংলাদেশিদের কুয়েতে সরাসরি প্রবেশে বিধিনিষেধ থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী আনতে পারবে না কোম্পানিগুলো। বুধবার (৩১ আগস্ট) কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল রাই এক প্রতিবেদনে জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী আনতে অনুমতির অপেক্ষায় রয়েছে নিয়োগপ্রাপ্ত কয়েকটি কোম্পানি। বাংলাদেশি নাগরিকদের সরাসরি ভিসা বন্ধ থাকায়, নতুন ভিসায় কুয়েতRead More


স্ত্রী-সন্তান রেখে গোপনে বাংলাদেশে বিয়ে, বিপাকে সেই ইতালিয় নাগরিক

নিউজ ডেস্ক: গত জুলাই মাসের শেষ দিকে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইতালির সেই যুবক ’আলিসান্দ্র্রো চিয়ারোমন্তে’ যিনি পরিবারকে না জানিয়ে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত সীমান্ত এলাকা বালিয়াডাঙ্গীতে গিয়ে বিয়ে করেন। উপজেলার অজপাড়াগাঁ চাড়োলের খোকোবাড়ি গ্রামের মারকুস দাসের মেয়ের সাথে ধুমধামের সাথে বিয়ে হয়। আলিসান্দ্র্রো চিয়ারোমন্তে ইতালির লোম্বারদিয়া ( মিলান) বুস্তো গারল্ফো এলাকায় বসবাস করেন। এই যুবকের ইতালিতে স্ত্রী এবং ১০ বছরের একটি ছেলে রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় আলিসান্দ্র্রো পরিবারের কাউকে না জানিয়ে তার এক বাংলাদেশি সহকর্মীর সাথে বাংলাদেশ যায়।পরিবারের লোকজনকে বলে যে কাজের জন্য তাকে কিছুদিন অন্য এক শহরে গিয়েRead More


আগস্টে রেমিট্যান্স এলো ২০৪ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট: জুলাইয়ের পর আগস্টেও ২০৩ কো‌টি ৭৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। ডলার প্রতি ৯৫ টাকা ধরে যার পরিমাণ প্রায় সাড়ে ১৯ হাজার ৩৫৯ কোটি টাকা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রায় ২০৪ কোটি (২.০৪ বিলিয়ন) ডলার বা ১৯ হাজার ৩৮০ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) পাঠিয়েছেন তারা। এ পরিমাণ আগের মাস জুলাইয়ের চেয়ে কিছুটা কম। ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মতো আগস্টেও সবচেয়ে বেশি ৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ইসলামীRead More