Main Menu

editor

 

ওমরাহ পালন আরও সহজ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ভিসা প্রক্রিয়া সহজ করার পর এবার ওমরাহ পালন আরও সহজ করেছে সৌদি আরব। এখন থেকে ওমরাহযাত্রীরা আসা-যাওয়ার জন্য নিজেদের সুবিধা অনুযায়ী সৌদি আরবের যেকোনো বিমানবন্দর বেছে নিতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ওমরাহযাত্রীদের আগমনের জন্য কোনো নির্দিষ্ট বিমানবন্দর নেই। তারা দেশের যেকোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক বিমানবন্দরের মাধ্যমে আসা-যাওয়া করতে পারবেন। এর আগে ওমরাহযাত্রীদের ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে থাকার সুযোগ দেয় সৌদি আরব। এই সময়ের মধ্যে তারা মক্কা, মদিনাসহ অন্যRead More


খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: খোয়াই নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে দ্বিজরাজ ঘোষ নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দ্বিজরাজ ঘোষ ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে। পুলিশের ধারনা কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার রেলওয়ে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে ভারতীয় নাগরিক সনদ, ড্রাইভিং লাইসেন্স ও ভারতীয়Read More


সিলেটে আবারো বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক: সিলেটে আবারো বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা ভারতে ভারী বৃষ্টিপাতের ফলে আবারো বন্যার শঙ্কা দেখা দিয়েছে সিলেট। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে- সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা সদরের নদ-নদীগুলোতে পানি দ্রুত বাড়ছে। চলতি সপ্তাহেই এখানকার নদী-তীরবর্তী ও পাহাড়ি এলাকাগুলোতে স্বল্প স্থায়ী বন্যা শুরু হতে পারে। তবে বিভাগের হাওরাঞ্চলে ফসল না থাকায় বন্যার পানিতে খুব বেশি ক্ষতির আশঙ্কা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া বলেন, উজানে (ভারতে) ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। দেশের ভেতরেও বৃষ্টি বাড়ছে। ফলে তিস্তা অববাহিকা ও সিলেট বিভাগের কয়েকটি স্থানেRead More


সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক: সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান বৃত্তি প্রদান সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করে : প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম বলেছেন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মতRead More


গ্রিসে বাংলাদেশিদের পারিবারিক ভিসা: অপেক্ষা ফুরোয় না

নিউজ ডেস্ক: গ্রিসে দীর্ঘদিন বসবাসের পরও অনেক বাংলাদেশি নিজের পরিবারকে আনতে পারেন না। অভিযোগ রয়েছে সব শর্ত পূরণ করে আবেদনের পরও বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয়। ইনফোমাইগ্রেন্টসের কাছে এ নিয়ে হতাশা ও ক্ষোভের কথা তুলে ধরেছেন তারা। গ্রিসের অভিবাসন ও আশ্রয় বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, একজন বৈধ অভিবাসী বেশ কিছু শর্ত পূরণ করে তার স্ত্রী এবং সন্তানদের পারিবারিক পুনর্মিলন ভিসায় দেশটিতে আনতে পারেন। মূল শর্তগুলো হচ্ছে: একটি বৈধ রেসিডেন্স পারমিট থাকা। গ্রিসের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মাসিক বেতনে বৈধভাবে কাজ করা। সংশ্লিষ্ট অভিবাসীর নিজের নামে একটি বাসা থাকা। এক্ষেত্রেRead More


সিলেটে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিনা সেন্টারের কাছে আসা মাত্র গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। নিহতরা হলেন, চারখাই ইউনিয়ন পরিষদের মধ্যে সাবেক মেম্বর লুৎফুর রহমান ও তার স্ত্রী। অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষনিক জানা সম্ভব হয়নি। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জনান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চারখাই থেকে সিলেটগামী অটোরিকশা ওRead More


বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধবিমানের গোলা

নিউজ ডেস্ক: এবার বান্দরবান সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে দুটি গোলা ছোড়া হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গোলা দুটি বাংলাদেশ সীমানায় পড়ে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। রেজু আমতলীর সীমান্ত পিলার এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান থেকে ৮-১০টি গোলা নিক্ষেপ করা হয়। দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে ৩০-৩৫টি গুলি ছোড়া হয়েছে। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডেরRead More


চা শ্রমিকদের সবাইকে ঘর করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তাদের এ আশ্বাস দেন। শনিবার বিকাল ৪টায় বৈঠকটি শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলার চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ঐতিহ্যবাহী চা শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। চা শিল্প যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। যা শ্রমিকদের সবাইকে ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকেRead More


সাঈদ উর রহমানকে নিউজার্সি স্টেট আ.লীগের বিদায়ী সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান’র স্থায়ীভাবে বাফালো সিটি গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা সভা করেছে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ। গত শুক্রবার রাতে নিজার্সির হেলডন সিটির ৩৪৭ বেলমন্ট এভিনিউতে ‘ফ্লামিন গ্রিল’ রেঁস্তোরায় ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী। নিউজার্সি স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু’র পরিচালনায় ওই সভায় পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সদস্য সুজন আহমেদ সাজু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউলRead More


বাংলাদেশ থেকে ডিগ্রী নেয়া ছাত্র এখন সোমালিয়ার উপ স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (বিইউএইচএস) থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জনকারী ছাত্র শোয়েব হাসান মোহামেদ এখন এখন পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার হিরশাবেল্লে রাজ্যের উপ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বিইউএইচএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোয়েব হাসান মোহামেদ ২০২১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (Bangladesh University of Health Sciences) থেকে প্রজনন এবং শিশু স্বাস্থ্য (Reproductive & Child Health) বিষয়ে স্নাতক (Bachelor in Public Health) ডিগ্রী অর্জন করেন। সোমালিয়ার নাগরিক শোয়েব হাসান মোহামেদ আন্তর্জাতিক ছাত্র হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে পড়াশোনা করার সুযোগ পান। ছাত্রজীবন থেকেই তিনিRead More