Main Menu

editor

 

হজ-ওমরাহ যাত্রীদের জন্য ডিজিটাল প্লাটফর্ম ‘নুসুক’ চালু করল সৌদি

হজ-ওমরাহ যাত্রীদের জন্য ডিজিটাল প্লাটফর্ম ‘নুসুক’ চালু করল সৌদি আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্ব থেকে আসা হজ ও ওমরাহযাত্রী এবং দর্শনার্থীদের মক্কা ও মদিনায় ভ্রমণ সহজতর করতে নতুন একটি সমন্বিত ডিজিটাল প্লাটফর্ম নুসুক (নুসুক ডট এসএ) চালু করেছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার নুসুক (nusuk.sa) আনুষ্ঠানিক এ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। যা সমস্ত হজ ও ওমরাহযাত্রী এবং দর্শনার্থীদের মক্কা ও মদীনায় তাদের যাত্রার সহজ করতে একটি গেটওয়ে হিসেবে কাজ করবে। এই ই-প্ল্যাটফর্মের লক্ষ্য হচ্ছে সারা বিশ্ব থেকে সৌদি আরবে আসা মুসলমানদের অভিজ্ঞতা বাড়ানো এবং ওমরাহ পালনের জন্য আগমনRead More


গোয়ায় ২০ বাংলাদেশি গ্রেপ্তার

গোয়ায় ২০ বাংলাদেশি গ্রেপ্তার নিউজ ডেস্ক: ভারতের গোয়া থেকে ২০ অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাদেরকে এখন বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। রোববার তিনি বলেন, এখন পর্যন্ত ২০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বাংলাদেশিকে ধরতে স্থানীয় গ্রামগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ ধরা পড়লে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এ খবর দিয়েছে এএনআই। গোয়াতে বাংলাদেশি গ্রেপ্তারের বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জানানো হয়েছে বলেও জানিয়েছেন সাওয়ান্ত। তিনি বলেন, আমাদের পুলিশ এবং ডিজিপি গোয়ার গ্রামগুলোতে ভাড়াটেদের পরিচয় যাচাই করে দেখছিলো। এসময় দেখা যায় এই বাংলাদেশিরাRead More


দ. আফ্রিকায় সিলিন্ডার বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

দ. আফ্রিকায় সিলিন্ডার বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশির মৃত্যু নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উডস্টকের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে সোহেল রানা (৪২) নামে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসায় রয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উডস্টক এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন সোহেল রানা। দুদিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসায় থাকা অবস্থায় মারা যান তিনি। প্রবাসী বালাদেশিদের সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে সোহেল রানার দোকানের গ্যাস সিলিন্ডারের উপরে মোমবাতি জ্বালানো হয়। একপর্যায়ে মোমবাতি জ্বলে সিলিন্ডারের প্লাস্টিকRead More


যে কারণে আ:লীগ থেকে ‘বহিষ্কার’ হলেন মুকুট

যে কারণে আ:লীগ থেকে ‘বহিষ্কার’ হলেন মুকুট নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক নুরুল হুদা মুকুটকে বহিষ্কার করেছে আওয়ামীলীগ। সোমবার সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ এক চিঠিতে তাকে বহিষ্কার করে। চিঠিতে বলা হয়- চলমান জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় মনোনায়ন প্রদান করেন। কিন্তু নুরুল হুদা মুকুটে দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রর্থীর বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। পরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তাঁকেRead More


কর্মী ঘাটতি মেটাতে ভিসা প্রক্রিয়া শিথিল করছে যুক্তরাজ্য

কর্মী ঘাটতি মেটাতে ভিসা প্রক্রিয়া শিথিল করছে যুক্তরাজ্য বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্রিটেনের মূল শিল্পখাতগুলোতে তীব্র কর্মী ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভিসা ব্যবস্থার একটি বড় পরির্বতন আনা হচ্ছে। কৃষি শ্রমিকদের উপর সীমাবদ্ধতা তুলে দেয়াসহ ইংরেজিতে কথা বলা শিথিলের বিষয়টি পর্যালোচনা করছে লিজ ট্রাস সরকার। রবিবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের “সীমিত পেশার তালিকা” পরিবর্তন করে তার অভিবাসন বিরোধী মন্ত্রিপরিষদের কিছু সহকর্মীর বিরুদ্ধে যেতে প্রস্তুত নব-নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নির্দিষ্ট শিল্পখাতে বিদেশ থেকে আরও বেশি কর্মী যেমন ব্রডব্যান্ড ইঞ্জিনিয়ার আনার অনুমতি দিতে যাচ্ছে দেশটির নতুনRead More


ঢাকা-নিউইয়র্ক বিমান চলাচল বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

ঢাকা-নিউইয়র্ক বিমান চলাচল বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী বিদেশবার্তা২৪ ডেস্ক: ঢাকা-নিউইয়র্ক বিমান চলাচলের প্রক্রিয়া চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান চলাচলের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এখনো চলছে। কবেনাগাদ ঢাকা-নিউইয়র্ক বিমান পুনরায় চালু করা সম্ভব হবে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর যেসব শর্ত দিয়েছে আমরা এখনো তা পূরণ করতে পারিনি। শনিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রবাসীদের একের পর এক প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী বলেন, নিউইয়র্ক ও পার্শ্ববর্তী এলাকায় প্রবাসীরাRead More


আমিরাতে দেশের সুনাম বাড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা

আমিরাতে দেশের সুনাম বাড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশবার্তা২৪ ডেস্ক: আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ গড়ে তুলেছেন হাইপার মার্কেট, সুপার মার্কেট, পারফিউমস ফ্যাক্টরি, রিয়েল এস্টেট, মুদি দোকান, গার্মেন্টস ফ্যাক্টরি, রেডিমেড গার্মেন্টস ট্রেডিং, বোরকার দোকান, এমব্রয়ডারি, স্টিল ওয়ার্কশপ, গ্যারেজ, প্রিন্টিং প্রেস ও হোটেল-রেস্টুরেন্টসহ ছোট-বড় নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান। এগুলো কর্মদক্ষতা ও সততায় বেশ সুনাম ও সাফল্যের সাথে তারা পরিচালনা করে যাচ্ছেন। একাধিক প্রবাসী ব্যবসায়ী জানান, তারা পর্যাপ্ত রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি বিদেশে ব্যবসা-বাণিজ্যের কষ্টার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে চলেছেন। কিন্তু ইতোপূর্বে আমিরাতে দেশীয় শ্রমিক সঙ্কটে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনায় চরম হিমশিমRead More


প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিদেশবার্তা২৪ ডেস্ক: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সামাজিক সংগঠন বিসিএফ। ফ্রান্সে বিভিন্ন পর্যায়ে বাক, অনার্স এবং মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। শনিবার (২৪ সেপ্টেম্বর) প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে বাক পর্বে ১৪ জন, অনার্স পর্বে ৪ জন এবং মাস্টার্স পর্বে ৮ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। বিসিএফ কর্তৃক পঞ্চমবারের মতো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইনালকো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ ফিলিপ বেনোয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত জাহান, ডাঃ উত্তমRead More


নতুন প্রবাসী শ্রমিকদের পরীক্ষা নিয়ে ভিসা দেবে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক:: কুয়েতে আসা প্রবাসীদের ভিসা ইস্যু করার আগে তাদের দক্ষতা এবং জ্ঞান পরীক্ষা করা হবে। জনসংখ্যার ভারসাম্যহীনতা ঠিক করার পরিকল্পনার অংশ হিসেবে কুয়েতে আসার আগে প্রবাসীদের জন্য একটি ‘দক্ষতা যাচাই পরীক্ষা’ নেওয়ার পরিকল্পনা করছে দেশটি। কুয়েতের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়য়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল-কাবাস জানিয়েছে, নতুন আগত বিদেশিদের ওয়ার্ক পারমিট প্রদান ও নবায়নের শর্ত হিসেবে দক্ষতা যাচাই পরীক্ষা নেওয়া হতে পারে। কুয়েতি নাগরিকদের বেকারত্ব দূর করার অংশ হিসেবে প্রবাসী শ্রমিক ও দেশটির নাগরিকদের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কুয়েতের পাবলিক অথরিটির মহাপরিচালক ড. মুবারক আল-আজমিRead More


প্রতিদিন প্রায় ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস

প্রতিদিন প্রায় ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস বিদেশবার্তা২৪ ডেস্ক: বাংলাদেশিদের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন প্রতিদিন ঢাকার সৌদি দূতাবাস প্রায় ৪ হাজার ভিসা দিচ্ছে। গত ৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দেয়া হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এসব তথ্য জানান। সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সৌদিRead More