Main Menu

editor

 

নৌকাডুবিতে মৃত বেড়ে ৩০, নিখোঁজ ৬৫

নৌকাডুবিতে মৃত বেড়ে ৩০, নিখোঁজ ৬৫ নিউজ ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অ‌ফিসার তুষার কা‌ন্তি রায় বলেন, আজ সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জের করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবংRead More


মায়ের লাশ ঘরে রেখে যেভাবে পরীক্ষা দিল ঝুমা

মায়ের লাশ ঘরে রেখে যেভাবে পরীক্ষা দিল ঝুমা নিউজ ডেস্ক: জগন্নাথপুর উপজেলায় মায়ের লাশ ঘরে রেখে পরীক্ষা কেন্দ্রে এসে এসএসসি পরীক্ষা দিয়েছে ঝুমা আক্তার নামে এক শিক্ষার্থী। রোববার সকালে এই শিক্ষার্থীর মা পারভিন বেগম (৫০) মারা যান। ঝুমা আক্তার এবার উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাড়ী উপজেলার পাটলী ইউনিয়নের চক-কাচিমপুর গ্রামে। সে ওই গ্রামের আলাউদ্দিনের মেয়ে। কই এলাকার বাসিন্দা পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, মায়ের লাশ ঘরে রেখে মেয়েটি সকালে হাউমাউ করে কেঁদে কেঁদে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে আমি এদৃশ্য দেখে শোকাভিভুতRead More


কষ্টের জয় শুরু বাংলাদেশের

কষ্টের জয় শুরু বাংলাদেশের ক্রীড়া ডেস্ক: নতুন কিছুর সম্ভাবনা দেখানোর কথা শোনা যাচ্ছিল। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য তাই বাংলাদেশ দল গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলছে বাংলাদেশ। প্রথমটিতে আফিফ হোসেন খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তবুও বাংলাদেশকে জিততে হয়েছে বেশ কষ্ট করে। শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্বাগতিকদের সামনে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের লক্ষ্য দেয় নুরুল হাসান সোহানের দল। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি আরব আমিরাত। প্রায় নতুন চেহারারRead More


কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি

কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি নিউজ ডেস্ক: কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিভিন্ন গাড়ির যাত্রীদের কাছ থেকে ১০-১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে পালিয়ে যায়। রোববার গভীর রাতে ভানুগাছ- শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। সিএনজি চালক অরুন জানান, তিনি রাতে কুরমা থেকে গাড়ি চালিয়ে এই সড়ক দিয়ে শ্রীমঙ্গল আসছিলেন। পথে ডাকাতরা তাকে আটকিয়ে বেঁধে ফেলে। পরে তার সাথে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়। গাড়ী চালক আমীর মিয়া বলেন,Read More


বিলুপ্তির পথে ‘জালালী কইতর’

বিলুপ্তির পথে ‘জালালী কইতর’ নিউজ ডেস্ক: জালালী কবুতর, যা সিলেটে ‘জালালী কইতর’ নামে পরিচিত। ৯শ’ বছরেরও বেশী সময় ধরে এই ‘জালালী কইতর’ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হয়ে আছে। নগরীর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ শরীফে গেলেই দেখা মেলে জালালী কবুতরের। শাহজালাল (রহ.) এর প্রতি সম্মান প্রদর্শন করে সিলেট অঞ্চলের লোকজন এই কবুতর না খেলেও অন্য জাতের কবুতরের চেয়ে বর্তমানে এই কবুতরের সংখ্যা অনেক কম। বর্তমানে মাজার প্রাঙ্গণ ছাড়া নগরীর অন্য স্থান কিংবা জেলার আর কোথাও দলবদ্ধভাবে ‘জালালী কইতর’ এর দেখা পাওয়া যায়না। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই পর্যটকরাRead More


দু:সময়ে পাশে দাড়ানোয় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: দেশের দু:সময়ে প্রবাসীরা পাশে দাড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টায় নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এসময় বিশ্ব পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী শঙ্কা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে আরও খারাপ সময় আসতে পারে। ২০২৩ সাল বিশ্বের জন্য সংকটের বছর হতে পারে। সংকট মোকাবিলায় প্রবাসীদের সঞ্চয় করার পরামর্শ দিয়েছেন তিনি। কুইন্স প্যালেস এবং এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনোরে আয়োজিত অনুষ্ঠানটিতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। আওয়ামী লীগ সভাপতি বলেন, কারো কাছে বাংলাদেশ হাত পাতবে না। যত সংকট আসুকRead More


না ফেরার দেশে অস্ট্রিয়া প্রবাসী মামুন

না ফেরার দেশে অস্ট্রিয়া প্রবাসী মামুন নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অস্ট্রিয়া প্রবাসী মামুন মিয়া দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় অস্ট্রিয়ায় ইন্তেকাল করেছেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। অস্ট্রিয়াতে দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। অস্ট্রিয়াতে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ বিক্ৰমপুর অস্ট্রিয়া সমিতির সভাপতি মো.নয়ন হোসাইন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাওন গভীর শোক জানিয়েছেন। মামুনের মুত্যুতে শ্রীনগরে তার পরিবার ও অস্ট্রিয়া প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে মামুনের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছে।


আড়াই বছর পর পর্যটকদের জন্য দুয়ার খুলল ভুটান

আড়াই বছর পর পর্যটকদের জন্য দুয়ার খুলল ভুটান নিউজ ডেস্ক: আড়াই বছর পর অবশেষে পর্যটকদের জন্য দুয়ার খুলে দিলো ভুটান। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় দেশটিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটক। ভুটানের প্রধান অর্থনীতি পর্যটন হওয়া সত্ত্বেও বিদেশিদের আগমন বন্ধ ছিলো। খবর রয়টার্সের। এদিকে, পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি বাড়িয়েছে ভুটান। গত তিন দশক ধরে টেকসই উন্নয়ন ফি ৬৫ ডলার রাখা হলেও এখন তা বাড়িয়ে দুইশ ডলারে উন্নীত করা হয়েছে। ফলে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে পর্যটকদের অতিরিক্ত অর্থ গুনতে হবে। জানা গেছে, করোনার কারণে ২০২০Read More


যুক্তরাষ্ট্রে মূলধারায় নির্বাচিত বাঙালিদের সংবর্ধনা আজ

যুক্তরাষ্ট্রে মূলধারায় নির্বাচিত বাঙালিদের সংবর্ধনা আজ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, সিটি কাউন্সিল, কাউন্টি, স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রবিবার ভোরে সংবর্ধনা দেওয়া হবে।অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ প্রতিদিন ও এনওয়াই প্রতিদিন ডটকম। নিউইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউ হ্যামশায়ার, ম্যাসাচুসেটস, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও বেশি বাংলাদেশি। উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানটি হয়েছিল জ্যাকসন হাইটসেRead More


সিলেট অঞ্চলের জন্য সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর

সিলেট অঞ্চলের জন্য সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বজ্রপাতের আভাস দেওয়া হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে ১৭ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় হতে পারে বলে জানানো হয়েছে। আবুল কালাম মল্লিক বলেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী,Read More