editor
সুপার কাপের শিরোপা জিতলো বার্সেলোনা
বিদেশবার্তা২৪ ডেস্ক: মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে জয় পেলো বার্সেলোনা। সঙ্গে জিতলো শিরোপা। রোববার দিবাগত রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিরপেক্ষ ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে শিরোপা জিতে নেয় কাতালানরা। যা নতুন বছরে নতুন কোচ জাভির প্রথম শিরোপা। এদিন গাভি ও রবার্ত লেভানডোফস্কির গোলে বার্সেলোনা প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয়। বিরতি থেকে ফিরে পেদ্রির গোলে ব্যবধান হয় ৩-০। আর অন্তিম মুহূর্তে রিয়ালের করিম বেনজেমা একটি গোল শোধ দিলে ৩-১ ব্যবধানের জয়ে সুপার কোপার শিরোপা শোকেসে তোলে বার্সা।
যেসব অভ্যাস বাড়িয়ে দেয় মাইগ্রেনের ব্যথা
বিদেশবার্তা২৪ ডেস্ক: মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। এমন সমস্যা হলে মাথায় যন্ত্রণার পাশাপাশি নানাবিধ শারীরিক সমস্যা হয়। মাইগ্রেনের সমস্যা হলে মাথা যন্ত্রণার সঙ্গে গা গোলানো কিংবা মাথার এক পাশ থেকে শুরু হয়ে গোটা মাথায় ছড়িয়ে পড়ে অসহ্য ব্যথা। কারও কারও সঙ্গে হালকা জ্বরও থাকে। শীত আসলেই ঘরে ঘরে ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর লেগেই থাকে। এর সঙ্গে যদি যোগ হয় মাইগ্রেনের কষ্টও, তা হলে তা আরও অসহনীয় হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের এমন অনেক অভ্যাস আছে যার কারণে এ ব্যথার প্রকোপ আরও বাড়ে। এ কারণে মাইগ্রেনর ব্যথা কমাতে কিছু অভ্যাস পরিবর্তন জরুরি। অনিয়মিতRead More
জমজমের পানি যেভাবে পান করা সুন্নত
ইসলাম ডেস্ক: মসজিদে হারামের কাছে অবস্থিত বরকতময় জমজম কূপ। পবিত্র কাবা ও এই কূপের মধ্যে দূরত্ব মাত্র ৩৮ গজের। জমজম ইব্রাহিম (আ.) এর ছেলে ইসমাঈল (আ.) এর স্মৃতিবিজড়িত কূপ। হজ ও ওমরাহ আদায়কারীর জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সব মুসলমানের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা মুস্তাহাব। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে নবীজি (সা.) নিজে জমজম থেকে পানি পান করেছেন। -(সহিহ বুখারি, হাদিস : ১৫৫৬) জমজমের পানি পানের ফজিলত হজরত আবু জর (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, ‘জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য।’ -(সহিহ মুসলিম, হাদিস : ২৪৭৩) মুসনাদে তায়ালুসিতেRead More
মাহি উদ্দিন সেলিমের মায়ের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
নিউজ ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী মাহি উদ্দিন আহমদ সেলিমের মা চেমন আরা বেগম’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ রোববার (১৫ জানুয়ারি) এক শোকবার্তায় তারা বলেন, মরহুমা চেমন আরা বেগম একজন আর্দশ মা এবং গৃহীনি ছিলেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন । তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শনিবার ( ১৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে শেষRead More
আল্লামা ফুলতলির ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: ফুলতলী বালাই হাওরে রোববার ( ১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হলো আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৫তম বিশাল ঈসালে সাওয়াব মাহফিল। এতে মুরিদীন-মুহিব্বীনের উদ্দেশ্যে তা’লীম-তরবিয়ত পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) একদিকে কুরআন-হাদীস শিক্ষা দিয়েছেন, অন্যদিকে নির্জনে আল্লাহর যিকরে সময় কাটিয়েছেন। যারা সিলসিলার সাথে সম্পৃক্ত আপন মুরশিদের নির্দেশনায় মাঝে মধ্যে নির্জনবাসের চেষ্টা করবেন। হিযবুল বাহার, দালাইলুল খাইরাত পড়বেন। সর্বোপরি সর্বাবস্থায় শরীয়তের অনুসরণ করবেন। যিকরের ক্ষেত্রেRead More
কানাইঘাটে সমাজসেবী জাকারিয়ার শীতবস্ত্র আওয়ামী লীগের লুটপাট
কানাইঘাটে সমাজসেবী জাকারিয়ার শীতবস্ত্র আওয়ামী লীগের লুটপাট আজ ১৫ জানুয়ারি ২০২৩, কানাইঘাটের বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ কল্যাণ পার্টি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়ার উদ্যোগে শীতবস্ত্র এবং খাবারের জুরি বিতরণের আয়োজন করা হলে আওয়ামী লীগ গুন্ডারা তার ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। জানা যায়, মোহাম্মদ জাকারিয়া শীতবস্ত্র এবং খাবারের জুড়ি নিয়ে গ্রামে প্রবেশ করতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতা হারুন ও সায়েমের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ কেডাররা মোহাম্মদ জাকারিয়ার উপরে আক্রমণ করে শীতবস্ত্র এবং খাবারের জুড়ি লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে ঝিংগাবারি ইউনিয়নেরRead More
ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন-২০২২ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত প্রকৃতিকন্যা জাফলংয়ে মনোরম এ বনভোজন সম্পন্ন হয়। এদিন সকালের আলো ফুটতেই ধীরে ধীরে বন্দরবাজারের মধুবন মার্কেট সরগরম হতে থাকে অনলাইন প্রেসক্লাব সদস্যদের পদচারণায়। মধুবন সুপার মার্কেট থেকে যাত্রা শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে। গান-কবিতা আর সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখরিত হয়ে উঠে গাড়ির পরিবেশ। যাত্রার শুরুতেই পরিবেশন করা হয় বাহারী নাস্তা। শাহপরাণ মাজার পাড়ি দিয়ে ছোট্ট একটি চা বিরতি অনুষ্ঠিত হয়। তারপর সম্মিলিত কন্ঠে ‘গাড়ি চলে না/ চলে না/ চলে না রে/, ‘গানRead More
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা
বিদেশবার্তা২৪ ডেস্ক: গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা। রবিবার সকাল ১০টার দিকে দোয়া শুরু হয় শেষ হয় সোয়া দশটার দিকে। এদিকে রোববার (১৫ জানুয়ারি) এই মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের দলে দলে আসতে থাকেন। প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লি সমবেত হয়। এখানে তাবলীগ জামাতের দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরুব্বীরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করেন। ময়দানে একই সামিয়ানার নিচে দিন-রাত কাটে লাখ লাখ মুসল্লির। এখানেইRead More
আখেরি মোনাজাতে শরীক হতে ময়দানমুখী মুসল্লিদের ঢল
নিউজ ডেস্ক: গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার (১৫ জানুয়ারি)। এই মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের স্রোত। প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লি সমবেত হয়। এখানে তাবলীগ জামাতের দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরুব্বীরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করেন। ময়দানে একই সামিয়ানার নিচে দিন-রাত কাটে লাখ লাখ মুসল্লির। এখানেই চলে তাদের রান্নাবান্না, খাওয়া-দাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজ। ইসলামের জ্ঞান অর্জনের জন্যই তাদের এখানে আসা। মহান আল্লাহকে রাজি-খুশি ও সন্তুষ্টির লাভেরRead More
যেভাবে কাটল বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন
নিউজ ডেস্ক: দাওয়াতে তাবলিগের শীর্ষ মুরুব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান, তালিম-তাশকিল এবং মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির-আসগারের মধ্যদিয়ে শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটছে। মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা মুহম্মদ জুবায়ের। তাবলিগের ৬ উসুলের (মৌলিক বিষয়ে) ওপর বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম বয়ান করেন। তা বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা সাজ্জাদুর রহমান। এর মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন বাদ আসর ৭০ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।Read More


