editor
সিলেটকে শক্তিশালী করতে যোগ দিচ্ছেন ইরফান-নাইব
নিউজ ডেস্ক: সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আগেভাগে বাংলাদেশ ছেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। দুজন চলে যাওয়ার পর আরো দুই বিদেশিকে দলে অন্তর্ভুক্ত করলো আগেই প্লে অফ নিশ্চিত করা দলটি। বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের অফিসিয়াল পেইজে সিলেট স্ট্রাইকার্স পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের অলরাউন্ডার গুলবাদিন নাইবকে অন্তর্ভুক্তির কথা জানায়। দুজনের একসঙ্গে তোলা ছবি দিয়ে সিলেট ক্যাপশনে লিখেছে, ‘পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতিRead More
হবিগঞ্জের যন্ত্রপাতির সংকটে ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স
নিউজ ডেস্ক: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকটের কারণে দীর্ঘদিন যাবত রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। কিন্তু এর প্রতিকারে নেই কোনো পদক্ষেপ। প্রায় দেড় যুগ যাবত রোগ নির্ণয়ের প্রাথমিক যন্ত্র এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে আছে ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আর নতুন গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় এখনো কমপ্লেক্স ভবন তৈরি হয়নি। আল্ট্রাসনোগ্রাম, প্যাথলজিক্যাল যন্ত্রপাতি ও লোকবল সংকটের কারণে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র মানুষ। হবিগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, হবিগঞ্জের সদর, বানিয়াচং,Read More
কাতার বিশ্বকাপে মৃত বাংলাদেশি শ্রমিকের তালিকা দাখিলের নির্দেশ হাইকোটের
নিউজ ডেস্ক: ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে স্টেডিয়ামসহ বড় স্থাপনা নির্মাণে কাজ করতে গিয়ে ১০ বছরে কাতারে কতজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই সময়ে কতজন বাংলাদেশি শ্রমিক কাতারে নির্মাণ কাজে যুক্ত হয়েছেন এবং কতজন নিহত হয়েছেন তার তালিকা দাখিলে কেন নির্দেশ দেয়া হবে না তা জানাতে রুল জারি করেছেন আদালত। সোমবার (৩০জানুয়ারি) জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, কাতারে বাংলাদেশ দূতাবাস, সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশেরRead More
প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ
নিউজ ডেস্ক: চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রবাসীদের ক্ষেত্রে সেবা অব্যাহত রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের জন্য নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ১ জানুয়ারি, ২০২৩ ভোটার হিসেবে যোগ্য হয়েছেন তাদের খসড়া ভোটার তালিকা ১৫ জানুয়ারি, ২০২৩ প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা-২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে।Read More
বাংলাদেশি কর্মী নেবে ইতালি, গেজেট প্রকাশ
নিউজ ডেস্ক: অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বেশি পরিমাণে বৈধ অভিবাসী নেওয়ার নেবে ইতালি। এ লক্ষ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলংকাসহ ৩৩টি দেশ থেকে ৮২ হাজার কর্মী নেওয়ার গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। ওয়ার্ক পারমিট ভিসায় এসব দেশ থেকে কর্মী নেবে দেশটি। কর্মী ভিসার আবেদনে আগামী ২৭ মার্চ আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত শনিবার (২৮ জানুয়ারি) ইউরোপিয়ান সংবাদমাধ্যম দ্য লোকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে। এ ছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার,Read More
সম্মাননা পেলেন কাতার ছাত্রলীগের সভাপতি
নিউজ ডেস্ক: দেশ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখার সভাপতি সেলিম সরকার জিসানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি ২০২৩) রাজধানীর ম্যাজিস্ট্রিক হোটেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ শীর্ষক আলোচনা ও কাতারে গুণী ব্যক্তিদের সম্মানে গুণীজন সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ এসোসিয়েশন কাতার। সংগঠনের সভাপতি শেখ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর মুস্তাফিজুর রহমানের হাত থেকে এই সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন সেলিম সরকার জিসান। সেলিম সরকার জিসান বলেন, আমাকে সম্মান স্মারক দেওয়ার জন্যRead More
হাফিজকে স্বেচ্ছায় রক্ত দিলেন ৪ কুয়েত প্রবাসী
নিউজ ডেস্ক: কুয়েত প্রবাসী মোহাম্মদ হাফিজ মিয়ার (৪০) হার্টের অপারেশনের জন্য জরুরিভিত্তিতে দরকার বি-পজিটিভ রক্ত। এমন খবর পেয়ে দূর স্বেচ্ছায় রক্ত দিলেন ৪ কুয়েত প্রবাসী বাংলাদেশি। স্বেচ্ছায় রক্তদাতারা হলেন- পটুয়াখালী জাহেদ হোসেন জনি, চট্টগ্রাম মীরসরাইয়ের এমদাদ হোসেন মিলন, নোয়াখালী চৌমুহনীর নুর হোসেন মুরাদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সুজন। এ সময় জাহেদ হোসেন জনি বলেন, এবারসহ ১৭ বার রক্ত দিয়েছি। দেশে থাকতেও অনেকবার রক্ত অনেক জনকে রক্ত দিয়েছি। স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে, মাতৃভাষা দিবসে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে থাকি। একই কথা জানালেন আরেক প্রবাসী এমদাদRead More
প্যারিসে সলুশান সেন্টার এখন আরও বড় পরিসসরে
নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদেরকে আরও অধিক পরিমাণে সেবা দেওয়ার লক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসের লুই ব্লো মেট্রো স্টেশনের পাশে আরও বড় পরিসরে যাত্রা শুরু করেছে সলুশান সেন্টার। এখন থেকে সলুশান সেন্টারে ফরাসি অনুবাদের পাশাপাশি আইনি পরামর্শ, ফ্রান্সে অভিবাসন প্রার্থীদের সঠিক দিকনির্দেশনা, ফ্রি আইনজীবী পাওয়া যাবে। প্রতিষ্ঠানের কর্ণধার এস এ শহীদ ভার তাহের বলেন, ‘সলুশান সেন্টার ২০১৭ সাল থেকে রাজধানী প্যারিসের গার-দু-নর্দে প্রবাসী বাংলাদেশিদের সেবায় কাজ করে আসছিল। কিন্তু আরও বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিদেরকে নানামুখী সেবা প্রদানের লক্ষ্য নিয়ে নতুন ঠিকানায় অফিস স্থানান্তর করেছি। আশা করি পূর্বের ন্যায় ভবিষ্যতেও সলুশান সেন্টারের সেবামূলকRead More
বেনগাজীতে আটক বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের বৈঠক
নিউজ ডেস্ক: বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজী সফর করেছেন। সফরকারীরা বেনগাজীর গানফোদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণে সেন্টারের পরিচালকের সঙ্গে বৈঠক করেন। সোমবার (৩০ জানুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধিদল ২৬-২৮ জানুয়ারি লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজী সফর করেন। সফরকালে বেনগাজীর গানফোদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে সিডিএ ওই সেন্টারের পরিচালকের সঙ্গে বৈঠক করেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বেনগাজী শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদেরRead More
বিয়ে মধ্যেই দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়
নিউজ ডেস্ক: বিয়ের আগে বর-কনের বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। চাইলেও বিয়ের আগে একে অন্যের সঙ্গে পরিবারের চোখ ফাঁকি দিয়ে দেখা করা যায় না। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো বিয়ে দুজনের মধ্যেই নয় বরং দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে। এ সময় বর-কনে উভয়ের সামান্য ভুল-ভ্রান্তির কারণে দুই পরিবারে ঝামেলা সৃষ্টি হতে পারে। আবার ভুল বোঝাবুঝির কারণে বিয়ে ভেঙেও যেতে পারে। তাই বিয়ের আগে বর-কনের উচিত নিজেদের প্রতি নিয়ন্ত্রণ রাখা ও প্রতিটি পদক্ষেপ বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া। ঠিক এমনই কয়েকটি কাজ আছে, যা বিয়ের আগের দিন বাRead More


