editor
তীব্র ঝড়ে যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল
নিউজ ডেস্ক: শীতকালীন তীব্র ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে এক দিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ইটঅ্যাওয়ারের মতে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটিতে মোট এক হাজার ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর অর্ধেকেরও বেশি সাউথওয়েস্ট এয়ারলাইনসের। এই মাসের শুরুর দিকে এই এয়ারলাইনসটি ছুটির সময় ১৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করার জন্য মার্কিন সরকারের সমালোচনার মুখোমুখি হয়েছিল। কম্পানিটি তাদের সোমবারের প্রায় ১২ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস ৬ শতাংশ বা ২০০টি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রায় ৭৯৭টি ফ্লাইটRead More
বৃটেনে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস হ্যামলেটস টাওয়ারে
নিউজ ডেস্ক: বৃটেনে ২০২১ সালের আদমশুমারির তথ্য প্রকাশিত হয়েছে। দেশটিতে প্রতি দশ বছর পরপর আদমশুমারির ফল প্রকাশ করে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস)। আদমশুমারি দর ফল অনুযায়ী টাওয়ার হ্যামলেটসে জাতীয়তা, জাতি, ভাষা এবং ধর্মের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এবারের আদমশুমারি গত ২১শে মার্চ ২০২১ অনুষ্ঠিত হয়েছিলো। এই শুমারিতে টাওয়ার হ্যামলেটস, লন্ডন এবং ইংল্যান্ড এবং ওয়েলসের একটি স্ন্যাপশট প্রদান করে। গত জুলাই মাসে শুমারির একটি প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছিল। আর এখন প্রকাশ করা হলো পরিসংখ্যানের বিশদ উপাত্ত। আদমশুমারির উপাত্ত অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসজুড়ে, ২০২১ সালে, বাসিন্দাদের ৮১.৭% শ্বেতাঙ্গ ব্যাকগ্রাউন্ডেরRead More
পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, যুবক আটক
নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলক দাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের কির মোহন দাশের পুত্র। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, রাতে মার্কুলি বাজারে একটি দোকানে জাহাঙ্গীর আলম নামে ওই পুলিশ সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেRead More
সকাল-সন্ধ্যা যে দোয়া পড়তে বলেছেন নবীজী (সা.)
নিউজ ডেস্ক: সকাল থেকে সন্ধ্যা মানুষ মহান আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে। এসব নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় করা সবার কর্তব্য। একটি হাদিসে রাসুল (সা.) নিম্নের দোয়াটি পাঠের মাধ্যমে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন। দোয়াটি হলো- اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ উচ্চারণ : আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নিমাতিন আউ বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা, লা শারিকা লাকা, ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। অর্থ : ‘হে আল্লাহ, আমি ও আপনার অন্য কোনো সৃষ্টি যে নিয়ামত ভোগ করছিRead More
সাংবাদিক মকসুদের পিতার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস-সিলেটের ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদের পিতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব জমশেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য,সমাজসেবী আলহাজ্ব জমশেদ আলী সোমবার (৩০জানুয়ারি) সকাল ৭ টা ০৫ মিনিটে মইয়ারচর (৩৯ নং ওয়ার্ড) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ৫ছেলে ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৫) ।
ইউরোপে রপ্তানি হবে ফরিদপুরের উৎপাদিত সবজি
নিউজ ডেস্ক: সোসাইটি ডেভেলেপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন, পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ফরিদপুর জেলার মধুখালী, সদরপুর এবং চরভদ্রাসন উপজেলায় Sustainable Enterprise Project (SEP) এর আওতায় Safe Vegetables Production Through Good Agricultural Practices (GAP) and Ecological Framing নামক একটি উপ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প এলাকার নিরাপদ সবজি ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন ও বিদেশে সবজি রপ্তানীকারকদের নিকট ব্যাপক সাড়া ফেলেছে। Bangladesh Fruits, Vegetables & Allied Products Exporters Association এর একটি প্রতিনিধি দল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মহিষাপুর গ্রামে নিরাপদ সবজি উৎপাদন ক্লাস্টার পরিদর্শন করেন এবংRead More
২৭ ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনা দূতাবাস
নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা দেখেছে সারাবিশ্বই। এতে আবেগাপ্লুত হয়েছে ফুটবল কিংবদন্তী মেসির দেশ। তারা এখন ভালোবাসার প্রতিদান দিতে চায়। তারই অংশ হিসেবে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার ঘোষণা দিয়েছিল আগেই। এবার জানা গেল, আগামী ফেব্রুয়ারিতেই দূতাবাস চালু করতে যাচ্ছে দেশটি। জানা গেছে, ঢাকায় দূতাবাসের উদ্বোধন করতে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন করা হবে। বাংলাদেশে দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার ঢাকায় আসছেন। ফ্রাঙ্কো গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমকেRead More
কবি নাজমুল ইসলাম মকবুল এর ৪৬তম জন্মদিন ১ ফেব্রুয়ারি
ডক্টর জিয়াউর রহিম শাহিন: সিলেট লেখক ফোরাম এবং মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর ছেচল্লিশতম জন্মদিন ১ ফেব্রুয়ারি ২০২৩। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে কবির তিন তিনটি একক গ্রন্থ। লেখকের নিজের লেখা ও সুর করা একক সঙ্গীতের অ্যালবামও বের হয়েছে এ পর্যন্ত বারোটি। অবশ্য দক্ষ হাতে সম্পাদনা করেছেন অনেকগুলি স্মারক ম্যাগাজিন ও পত্রপত্রিকা। সঙ্গীত লিখেছেন হাজারেরও অধিক। এসবের প্রকাশনা উৎসব হয়েছে বাংলাদেশ ছাড়াও লন্ডন, সৌদি, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি কবিতা, ছড়া, প্রবন্ধ ও পূঁথিগ্রন্থ এবং অ্যালবাম। কবি নাজমুল ইসলাম মকবুল এরRead More
ঢাকায় জমজমের পানি বিক্রি বন্ধের নির্দেশ
নিউজ ডেস্ক: ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে অধিদপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় শেষে অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান জানান, জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমার মতে, অবৈধভাবে জমজমের পানি বিক্রি হচ্ছে এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এখন এRead More
মালদ্বীপে এসি লাগাতে সাততলা থেকে পড়ে প্রবাসী আহত
নিউজ ডেস্ক: মালদ্বীপে এসি লাগাতে গিয়ে সাততলা থেকে পড়ে এক প্রবাসী শ্রমিক আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ওই শ্রমিক বাংলাদেশি নাগরিক। তবে তার নাম উল্লেখ করা হয়নি। বয়স ২৫ বছর বলা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে দেশটির রাজধানী মালে শহরে ঘটে এ ঘটনা। তবে রোববার (২৯ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। বর্তমানে আহত ওই শ্রমিককে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি মালদ্বীপের সরকারি হাসপাতাল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ কনস্ট্রাকশন কোম্পানির (আরসিসি) ইউনিফর্ম পরা ওই কর্মী এসি লাগাতেRead More


