Main Menu

editor

 

ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মনফালকনের তুষার ভ্রমণ

নিউজ ডেস্ক: ইতালির মনফালকনে শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার শতাধিক প্রবাসী নিয়ে ইতালির অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচ্চতায় Cortina d’Ampezzo কর্তিনা দি আম্পেজ্জ তে বরফের রাজ্য ভ্রমণ করেন । উপরে উঠতে অপরূপ সৌন্দর্যের মধ্য দুই বার ক্যাবল কার পরিবর্তন করতে হয়েছে। এই ভ্রমণে অংশগ্রহণকারী জেলার প্রবাসীরা ছাড়াও অংশগ্রহণ করেছেন সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান পরিবার নিয়ে এত সুন্দর একটি জায়গা দেখানোর জন্য। এই শীতে প্রবাসীরা অপেক্ষায় করেন পরিবার নিয়ে বরফের পাহাড়ে তুষার ভ্রমণের। সুন্দর রোদ্রজ্জ্বল দিন থাকায় এইদিনেRead More


যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন জাবি’র দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ার সুযোগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থী। তারা হলেন মো. সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারা এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ও আব্দুল্লাহ আল মামুন ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার শুরু থেকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা। গত বছর সাইফুল ইসলামের ২২টি ও মামুনের ৩৯টি গবেষণাপত্র প্রকাশিত হয়। এছাড়াও এ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুনের শতাধিক ও সাইফুল ইসলামের ৬০টির অধিকRead More


প্লেটের মাঝখান থেকে খাবার খাওয়া যাবে?

ধর্ম ডেস্ক: আল্লাহর রাসুল (সা.) আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। তিনি মানবতার জন্য সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট নমুনা। তার পথ ও পন্থা অবলম্বনে মানবজাতির জন্য দুনিয়া-আখিরাতের কল্যাণ ও সাফল্য। জীবনের প্রয়োজনে মানুষকে খাবার গ্রহণ করতে হয়। পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা খাবারের কথা বলেছেন, তবে অপচয় করতে নিষেধ করেছেন। বর্ণিত হয়েছে, ‘হে আদম সন্তান! তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান কর। পানাহার কর, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। ( সুরা আরাফ, ৩১) জীবনের প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণের ক্ষেত্রেও রাসুল (সা.)-এর সুন্নত রয়েছে। খাবারের নিয়মRead More


কানাইঘাটে সানরাইজার্স ছত্রপুর ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সানরাইজার্স ছত্রপুরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ২৯ তম সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঘরাইগ্রাম সুপার কিংস বনাম কানাইঘাট রয়েলস ক্লাবের মধ্যকার খেলায় ঘরাইগ্রাম সুপার কিংস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও ক্লাবের সম্বন্নয়ক শাহিন সাজুর সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদRead More


ভারতের নর্থ ইস্ট গ্যাস্ট্রো সম্মেলনে অধ্যাপক ডা. স্বপ্নীল

নিউজ ডেস্ক: ভারতের গৌহাটির ভিভানতা বাই তাজ হোটেলে অন্ষ্ঠুানরত ২১তম নর্থ ইস্ট গ্যাস্ট্রো সম্মেলনে বিশেষ আমন্ত্রিত স্পীকার হিসেবে (১৭ নভেম্বর) কিনোট বক্তব্য উপস্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডির্ভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সম্মেলনে তিনি ন্যাসভ্যাক সম্বন্ধে বিস্তারিত তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। উত্তর পুর্ব ভারতের বৃহত্তম এই হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারলজি সম্মেলনটির যৌথ আয়োজক নর্থ ইস্ট গ্যাস্ট্রো ফাউন্ডেশন, গৌহাটি মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ এবং ইন্ডিয়ান সোসাইটি অব গ্যাস্ট্রোএন্টারোলজির নর্থ ইস্ট চ্যাপ্টার। উল্লেখ্য ন্যাসভ্যাক হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসায় সর্বশেষ সংযোজন। এটি একটি থেরাপিউটিক ভ্যাকসিনRead More


সিলেটে যে কারণে ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না শনিবার!

নিউজ ডেস্ক: আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) টানা ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট মহানগরীর বেশকিছু এলাকায়। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম এমন তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী শনিবার ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিনব্রিজ, নবাব রোড, রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীরপাড়, মজুমদারপাড়া, শামীমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজিরবাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবিবাজার,Read More


দুবাইয়ে ভিক্ষাবৃত্তির দায়ে দুই এশিয় প্রবাসী গ্রেপ্তার

বিদেশবার্তা২৪ ডেস্ক: ভিজিট ভিসায় দুবাইয়ে গিয়ে ভিক্ষা করার সময় এশিয়ান বংশোদ্ভূত এক নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। সোমবার দুবাইয়ের নায়েফ এলাকার মেট্রো ব্যবহারকারীদের টার্গেট করে ভিক্ষা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। খালিজ টাইমসে প্রকাশিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দুবাই পুলিশ জানিয়েছে, দুবাইয়ের টহলরত পুলিশ সদস্যরা ওই দুজনকে দেখতে পান। তখন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বুঝতে পারে, তারা ভিজিট ভিসায় দেশটিতে প্রবেশ করেছে। পরে তারা পুলিশকে জানায়, সংযুক্ত আরব আমিরাতে একজনের সহায়তায় ভিসা সংগ্রহ করেন তারা। এরপর দুবাই এসে ভিক্ষা করে জীবনধারণের পরিকল্পনা করেন।Read More


প্রমিত বাংলায় হাদিসের সূত্রসহ তাবলিগের ‘ফাযায়েলে আমল’

ধর্ম ডেস্ক: মাওলানা জাকারিয়া (রহ.) উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুসলিম মনীষী। সাধারণ মানুষ, আলেমসহ সবশ্রেণির মাঝে ছিলেন তিনি এক অনন্য ব্যক্তিত্ব। উর্দু ভাষায় তাঁর লেখা ‘ফাযায়েলে আমাল’ মুসলিম বিশ্বের বহুল পঠিত বইগুলোর একটি। বিশেষত তা তাবলিগি ধারার নেসাবভুক্ত (পাঠ্য) হওয়ায় বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে মসজিদে মসজিদে তার তালিম (সম্মিলিত পাঠ) হয়। সাধারণ মুসল্লিরা এই কিতাব পড়ে আমলের আগ্রহ আর উদ্দীপনা লাভ করে। তবে এত সমাদৃত বইয়ে প্রতিটি হাদিসের মান-স্তর উল্লেখ ছিল না। পাশাপাশি তা অনূদিত হয়েছিল সাধু ভাষায়। যারা এই ভাষায় অভ্যস্ত নয়, তাদের জন্য পাঠ করা কঠিন হতো। হাদিসের সূত্রসহRead More


ফ্রান্সে অভিবাসীদের ‘পেনশন’ অধিকার

বিদেশবার্তা২৪ ডেস্ক: পেনশন আইনের চলমান সংস্কারকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক আন্দোলন চলছে ফ্রান্সে। তবে যেসব অভিবাসীরা ফ্রান্সের নাগরিক নন কিন্তু বৈধ রেসিডেন্ট পারমিট নিয়ে দেশটিতে আছেন, তাদের ক্ষেত্রে পেনশন আইন কীভাবে কাজ করে তা জানার চেষ্টা করেছে ইনফোমাইগ্রেন্টস। ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের পেনশন আইনের সংষ্কার নিয়ে গোটা ফ্রান্সজুড়ে চলছে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁ বেশ কয়েক বছর ধরে ফরাসি পেনশন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন। নতুন আইনের মাধ্যমে সার্বজনীন অবসর বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছরে পরিবর্তনের চেষ্টা করছে সরকার। বারবার -+আলোচনার পর রাজনৈতিক সমঝোতায় ব্যর্থ হয়ে সংবিধানের বিশেষRead More


আশ্রয়প্রার্থীদের গোপনীয়তা রক্ষা: রায় দেবে জার্মান আদালত

বিদেশবার্তা২৪ ডেস্ক: একজন আশ্রয়প্রার্থীর কোন দেশ থেকে জার্মানিতে এসেছেন, তা নিশ্চিত হতে তার ফোনের গোপনীয়তা ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলাটির রায় চলতি সপ্তাহে ঘোষণা করতে পারে আদালত। ডেটা সুরক্ষায় বিশ্ব অগ্রদূত হিসেবে পরিচিত জার্মানিতে আশ্রয়প্রার্থীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অধিকার কী নেই?-এমন প্রশ্ন রাখা হয়েছে আদালতের কাছে। দেশটির লাইপসিগ শহরে অবস্থিত সর্বোচ্চ প্রশাসনিক আইন আদালত বৃহস্পতিবার মামলাটির শুনানি শুনেছেন। যেখানে বলা হচ্ছে, ২০১৯ সালে পাসপোর্ট ছাড়া একজন নারী আশ্রয়প্রার্থী (আফগান) কোন দেশ থেকে এসেছেন তা নিশ্চিত হতে তার ফোন স্ক্যান করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার মধ্য দিয়ে আইন ভঙ্গ হয়েছেRead More