Main Menu

editor

 

বিশ্বনাথ স্পোর্টস ট্রাষ্ট ইউকের উদ্যোগে স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লেচু মিয়ার সম্মানে সম্বর্ধনা

নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার জাহেদ বক্ত চৌধুরী এবং বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব হাজী লেচু মিয়ার সম্মানে বিশ্বনাথ স্পোর্টস ট্রাষ্ট ইউকের উদ্যোগে গত ৪ জুলাই মঙ্গলবার পূর্ব লণ্ডনের অভিজাত একটি রেস্তারায় এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় ।সংগঠণের সভাপতি ও সাবেক বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারমযান জনাব গউছ খানের সভাপতিত্বে এবং সংগঠনের ট্রাষ্টি মিসবাহ উদ্দিন ও আব্দুল বাছিত বাদশার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম ওহিদ আহমদ ,কাউন্সিলার আমিন রহমান ,কাউন্সিলার কবির হোসেন ,এসপায়ার পার্টির চেয়ারম্যানRead More


সুনামগঞ্জে কমছে পানি, জনমনে স্বস্তি

নিউজ ডেস্ক: ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিপাতে সুনামগঞ্জের হাওরাঞ্চলের নদ-নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে। তবে বিগত দিনের চেয়ে পানি অনেকটাই কমেছে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে আবহাওয়া উষ্ণ থাকায় মধ্যনগর উপজেলার সোমেশ্বরী, উব্দাখালী ও মনাই নদের পানি ১৭ সেন্টিমিটার মতো কমেছে। এতে স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল আলীম বলেন, বন্যার পানির কারণে আমরা ঘর থেকে বের হতে পারিনি। সকাল অনেকাংশ পানি কমেছে। পানি কমার কারণে রাস্তাঘাট ভেসে ওঠেছে। আশা করছি আরো পানি কমবে। মধ্যনগরRead More


দাঁড়িয়ে প্রস্রাব করলে যেসব ক্ষতি হয়

নিউজ ডেস্ক: বেশিরভাগ পুরুষের ক্ষেত্রেই দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস লক্ষ করা যায়। পথেঘাটে কিংবা অফিসের বাথরুমে তো বটেই, বাড়িতেও এই অভ্যাস থাকে তাদের। কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করার এই অভ্যাস কি আসলে স্বাস্থ্যকর? বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে পুরুষের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। সেসব ক্ষতি সম্পর্কে জানলে এই অভ্যাস পরিবর্তন করতে চাইবেন আপনিও। জেনে নিন দাঁড়িয়ে প্রস্রাব করার ক্ষতিকর দিকগুলো- দূষিত পদার্থ বের হতে পারে না মূত্রথলির মধ্যে জমে থাকা দূষিত পদার্থ দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে নিচের দিকে চলে যায়। যে কারণে সেসব ক্ষতিকর পদার্থ শরীর থেকেRead More


ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যু্বক নিহত

নিউজ ডেস্ক: তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গভীর রাতে সুজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়। কিন্তু পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের মরদেহ নিয়ে যায়। সোমবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার দেবনগর ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির সীমান্ত এলাকায় বিএসএফ তাকে গুলি করে। নিহত সুজন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সীমান্তের ৪৪০/৪ এস পিলার এলাকা দিয়ে সুজনসহ বেশ কয়েকজনRead More


বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরীর সম্মানে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা

নিউজ ডেস্ক: গত ১লা জুলাই শনিবার সিলেট বিভাগের কৃতি সন্তান ,অস্ট্রেলিয়া প্রবাসী ,বিশিষ্ট জিন বিজ্ঞানী ও লেখক ডঃ আবেদ চৌধুরীর সম্মানে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক সম্বর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও বিছমিল্লাহ চ্যারিটি সংস্থার সভাপতি ফয়সল আহমদ আখন্দের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাপোষ্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মোঃ মফিজুর রহমান ,বিশিষ্ট রাজনীতিবীদ ও কমিউনিটি নেতা মাহিদুর রহমান ,অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞান গবেষক ডাঃ ওলিউল ইসলাম,বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা ,কাউন্সিলার আবুRead More


দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিদেশবার্তা২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কাজী ফখরুল ইসলাম হুমায়ুন (৬৫) নামে ফের এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ৬ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের আবু তোরাব নগরে। হুমায়ুনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক জানান, গত ৯ জুন সন্ত্রাসীরা হুমায়ুনের দক্ষিণ আফ্রিকার ব্যাক ফান্ড খালেছদাল শহরের বাসায় ঢুকে তাঁকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন বিকেলে মারা যান। গতকাল রবিবার রাতে হুমায়ুনের মরদেহ ঢাকায় আনা হয়। আজ সোমবার সকালে কাজী ফখরুল ইসলাম হুমায়ুনের নিজRead More


ইতালিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট সেবা

বিদেশবার্তা২৪ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রোমস্থ বাংলাদেশ দূতাবাস। এর ফলে ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট এ সেবার আওতাভু্ক্ত হবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব সরকার প্রবাসী বাংলাদেশিদের দোড়গোড়ায় সকল নাগরিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ‘সবার জন্য ই-পাসপোর্ট’ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইতালিতে এই বহুল প্রত্যাশিত সেবা চালুর বিষয়ে রোমস্থ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহRead More


ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি‘র বর্নাঢ্য অভিষেক অনুষ্ঠিত

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি‘র বর্নাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রবাস জীবনেকে সুসংগঠি ও সাবলম্বী করার লক্ষ্যে এবং সেই সাথে নিজস্ব ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দিতে ভেনিসে বসবাসরত বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ তিন জেলা কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর নিয়ে ভেনিস পর্যটন নগরীতে অভিষেক ও ঈদপূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন ‘ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি’ ইতালি। স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক মাকসুদ রহমান ও মমিনুল ইসলামের প্রাণবন্ত সন্চালনায় সভায় ২৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সেই সঙ্গে ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচয় করিয়ে দেওয়া হয়Read More


বার্লিনে ঈদকে উপলক্ষ করে জার্মান বাংলাদেশী কালচার ও সোশ্যাল কমিউনিটির যাত্রা শুরু

বিদেশবার্তা২৪ ডেস্ক: ব্যাপক জমকালো আয়োজনে বার্লিনে বসবাসরত প্রবাসীরা এক হলো ঈদ উল আজহার পূণর্মিলনী অনুষ্ঠানে। জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েজবার্গের একটি মিলনায়তনে উল আজহার আনন্দ ভাগ করে নিতে প্রবাসীদের মিলনমেলায় সামিল হয় বার্লিনের নানা শ্রেণী পেশার প্রবাসীরা। ঈদের দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানেই গঠিত হয়েছে জার্মান বাংলাদেশী কালচার ও সোশ্যাল কমিউনিটি নামে একটি প্রবাসী কল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেরও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রবাসীদের সাথে আনন্দ ভাগাভাগি করে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এসময় তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেRead More


মালদ্বীপে মদিনা জামাতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইসলামিক সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈঁদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মাসুম। রাজধানী মালের সিক্সটি সিক্স রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিনের সঞ্চালনায় মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা প্রবাসী ব্যবসায়ী, মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিএল মানি টান্সপার (মালদ্বীপ) লোকাল ডিরেক্টর, মোঃRead More