Main Menu

editor

 

মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও ঈদ পুনর্মিলনী

বিদেশবার্তা২৪ ডেস্ক: ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী প্রবাসীদের নিয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী সমিতির কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সমিতির সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলালের পরিচালনায় সভায় শুরুতে কোরআন তেলাওয়াত ও সমিতির প্রতিষ্ঠাকালীন থেকে এই পর্যন্ত মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় সংগঠনের কার্যক্রম কে গতিশীল করতে আগামীতে বিভিন্ন কর্মসূচি সহ বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মীর হোসেন বিপ্লব ,উপদেষ্টা মুশিউর রহমান শাহীন ,নূর হোসেন ,আবুল হোসেন,গোলাম সারওয়ার ,ফকরুল ইসলামRead More


ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বিদেশবার্তা২৪ ডেস্ক: পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর নাহেল এম হত্যার ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স। টানা ষষ্ঠ রাতজুড়েও অস্থিরতা অব্যাহত থাকতে পারে, এমন শঙ্কা বিরাজ করার কারণে রোববার রাতেও ফ্রান্সজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। এমতাবস্থায় ফ্রান্সের বিভিন্ন নগরীতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। রবিবার (০২ জুলাই) দূতাবাস থেকে জন সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৭ জুন প্যারিসের কাছাকাছি স্থান নস্তের শহরতলীতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এ ঘটনার পর প্যারিসসহRead More


হবিগঞ্জে আবারো বাড়ছে নদ-নদীর পানি

নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জে আবারো বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলের হাওরগুলো এখনও তেমন ভাবে বাড়েনি পানি। খোয়াই নদীর পানি সোমবার বিকেল পর্যন্ত বিপদসীমা অতিক্রম না করলেও আজমিরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া কালনি-কুশিয়ারা নদীর পানি বয়ে যাচ্ছে বিপদসীমার ৩০ সে.মি উপর দিয়ে। যদিও বৃষ্টি হলেই ফুঁসে উঠছে পানি, বাড়ছে পানির গতিবেগ। আর বৃষ্টি কমলেই স্থিতিশীল অবস্থায় থাকছে নদ নদীর পানি। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া সবশেষ তথ্যে দেখা যায়, খোয়াই নদীর বাল্লা পয়েন্টেRead More


শপথ নিলেন সিসিকের নতুন মেয়র-কাউন্সিলররা

নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা। গত ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। সিলেটে বিপৃল ভোটে বিজয়ী হোন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০Read More


ওসমানী হাসপতালে পানি, ব্যাহত চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক: সিলেটে টানা বৃষ্টিতে পানি ঢুকে পড়েছে বিভাগের প্রধান সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভেতরেও। হাসপাতালের সামনে থই থই করছে পানি। মেডিকেল কলেজ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে হাঁটুসমান পানি জমেছে। এতে রোগী, স্বজন ও চিকিৎসকরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবাও। সোমবার (৩ জুলাই) বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের সামনে পানিতে টইটুম্বুর। মেডিকেল কলেজের নিচতলার সব কক্ষ পানিতে তলিয়ে গেছে। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া ও মেডিকেল কলেজের অধ্যক্ষRead More


দোয়ারাবাজারে বন্যা: বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্ক: ৫ দিনের টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দোয়ারাবাজারের সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারাসহ বিভিন্ন নদীনালার উপচেপড়া পানিতে হাওর, খাল-বিল, মাঠঘাট ভরে গিয়ে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষজন। এদিকে পাহাড়ি ঢলের তোড়ে রবিবার সন্ধ্যায় উপজেলার চিলাই নদীর রাবারড্যাম সংলগ্ন ক্যাম্পেরঘাট এলাকার আবুল কালামের বাড়ির পাশে বেড়িবাঁধ ভেঙে বগুলাবাজার ইউনিয়নের ক্যাম্পের ঘাট, আন্দাইরগাঁও, বগুলা, চান্দেরঘাট, সোনাচড়া, নোয়াগাঁও, রামনগর, তেরাকুড়ি ও কান্দাগাঁওসহ বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। ওই বেড়িবাঁধ ভেঙে ঢলের তোড়ে ক্যাম্পেরঘাট এলাকার কথিত (উপরোক্ত) আবুল কালামের একটি আধাপাকা টিনশেডের ঘরRead More


২০২২ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী জার্মানিতে

বিদেশবার্তা২৪ ডেস্ক: রাশিয়া ইউক্রেনে হামলার শুরু করার পর, দেশটি থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে জার্মানিতে৷ এর মধ্য দিয়ে, আগের যে কোন সময়ের তুলনায় মোট অভিবাসীর সংখ্যায় রেকর্ড গড়েছে জার্মানি৷ দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে জার্মানিতে অভিবাসীদের সংখ্যা অন্য যে কোনও বছরের তুলনায় বেশি ছিল৷ সংস্থাটি বলছে, গেল বছর ২৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক এসেছেন জার্মানিতে৷ এর মধ্যে ফিরে গেছেন ১২ লাখ৷ আর রয়ে গেছেন ১৪ লাখ ৭০ হাজার৷ এত সংখ্যক বিদেশি আসার প্রধান কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধকে চিহ্নিত করেছে জার্মানিরRead More


মুসলিম নবজাতকের নামকরণে ইসলামের নির্দেশনা

আবু তালহা তোফায়েল: পৃথিবী জুড়ে মানুষের ঘরে ঘরে প্রতিদিন নব সৌরভ আর নতুন দিনের বার্তা নিয়ে নতুনের দূত হাজির হয়, আগমন ঘটে নবজাতকের। কারও পরিচিতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার নাম। নাম ছাড়া কোন ব্যক্তি বা বস্তুর পরিচয় দেয়া সম্ভব নয়। তাই মানব সমাজে সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তার একটি উত্তম নাম রাখা সার্বজনীন রীতি। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ও আয়েশা (রা.) বর্ণিত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তরবিয়তের ব্যবস্থা করা বাবার ওপর সন্তানের হক।’ (মুসনাদে বাজজার (আলবাহরুজ জাখখার): ৮৫৪০) খারাপRead More


ভ্রমণ পিপাসুদের তৃষ্ণা মেটায় সাদাপাথর

নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর প্রকৃতির বুকে যেন অপরূপ এক স্বর্গরাজ্য। বর্ষায় নদীর বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের বিছানা ভরাট নদীর শোভা বাড়িয়ে দিয়েছে হাজারগুণ। সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝরনার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায়। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এই ঈদের ছুটি কাটাতে প্রতি বছরের মতো এবারও ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে যাওয়া পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা। ইতোমধ্যে ভোলাগঞ্জ সাদাপাথর দুই শতাধিক দোকান, নৌকা, শতাধিক ফটোগ্রাফার, হোস্টেল, রিসোর্টে প্রতিষ্ঠানের রঙ-বেরঙ্গে, ধুঁয়ে-মুছে পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। ভোলাগঞ্জ দশRead More


ফ্রান্সে ফ্রিজার ট্রাকে ৭ অনিয়মিত অভিবাসী, চালকের সাজা

বিদেশবার্তা২৪ ডেস্ক: উত্তর ফ্রান্সের কালেতে একটি রেফ্রিজারেটেড ট্রাকের ভেতর লুকিয়ে রাখা সাত অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি পুলিশ৷ ইটালিতে বসবাসকারী এক রোমানীয় নাগরিক অনিয়মিত অভিবাসীদের পরিবহণ করছিলেন। ১৮ জুন স্থানীয় ফরাসি পুলিশের নিয়মিত টহলে ধরা পড়েন ৩৩ বছর বয়সি ওই রোমানীয় নাগরিক। উদ্ধার করা সাত অনিয়মিত অভিবাসীকে ফরাসি উপকূল থেকে ইংল্যান্ডে পাচারের উদ্দেশ্যে ইটালি থেকে পরিবহন করছিলেন ওই রোমানীয়৷ কালের কোকেলেসে টানেলের ঢোকার মুখে সন্দেহ হলে খোলা হয় মাংস এবং খাদ্য পরিবহণকারী রেফ্রিজারেটেড ট্রাকটি৷ খোলার পর ট্রাকের ভেতর থেকে ১৬ এবং ১৭ বছর বয়সি দুই অপ্রাপ্তবয়স্কসহ সাত ব্যক্তিকে উদ্ধার করাRead More