যুক্তরাজ্যের শরণার্থীদের সহিংস বিক্ষোভ, গ্রেপ্তার ১৫
বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুক্তরাজ্যের একটি শরণার্থী হোটেলের বাইরে শরণার্থীবিরোধী বিক্ষোভ থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার রাতে লিভারপুল শহরের বাইরে এই ঘটনা ঘটে।
মার্জিসাইড পুলিশ বিভাগ জানিয়েছে, শরণার্থীদের এই সহিংস বিক্ষোভে একজন পুলিশ কর্মকর্তা এবং দুইজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন। কিছু বিক্ষোভকারী বিভিন্ন জিনিস ছুড়ে মারে। তারা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স ১৩ থেকে ৫৪ বছরের মধ্যে।
এদিকে যুক্তরাজ্যের হোম অফিস গত বছর থেকে শরণার্থী প্রত্যাশীদের সাময়িক আবাস হিসেবে হোটেলটি ব্যবহার করে আসছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ছোট নৌকার করে ক্রমবর্ধমানহারে শরণার্থী এবং অভিবাসীরা যুক্তরাজ্যে প্রবেশ করছে। এটা নিয়ে দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। শুধু ২০২২ সালে সাগরপথে ছোট নৌকায় কমপক্ষে ৪৫ হাজার মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছে। এদের অধিকাংশ দেশটিতে আশ্রয় পাবার আবেদন করেছে। এ অবস্থায় অবৈধ উপায়ে আসা শরণার্থীদের তৃতীয় কোন দেশ বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে পাঠানোর পরিকল্পনা করছে ব্রিটেন সরকার।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


