ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক:
সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক আব্দুল মুমিন (২৩)কটালপুর গ্রামের রেখন মিয়ার ছেলে।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে পাশের বাড়িতে গাছের ঢাল কাটতে গাছে উঠলে সিলেট ফিডারের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হোন তিনি।পরে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাফায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
« তুরস্কে যাওয়ার পথে সুনামগঞ্জের যুবকের মৃত্যু (Previous News)
(Next News) দক্ষিণ আফ্রিকায় মিরসরাই অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন »
Related News
বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় বেঁচে গেল ৫ টি প্রাণ
কে.এম সুহেল আহমদঃ সিলেট বিয়ানীবাজার তিলপাড়া বাজারে মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে যায় ড্রাইভারRead More
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More


