প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে কাছাকাছি বলে জানিয়েছে প্যারিস কর্তৃপক্ষ।
কী কারণে এই হামলা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। আটক বন্দুকধারী ফরাসী নাগরিক, দুটি হত্যাচেষ্টার ঘটনার জন্য তিনি পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন।
প্যারিস কর্তৃপক্ষের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি প্যারিসের রু দনজিয়া এলাকা থেকে ৭ থেকে ৮ বার গুলি করার শব্দ শুনতে পেয়েছিলেন। এর পরপরই স্থানীয়রা খুবই ভীত হয়ে পড়ে এবং দিগ্বিদিক ছুটতে থাকেন।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


