কিয়েভসহ ৪ শহরে রাশিয়ার অস্ত্রবিরতি ঘোষণা
নিউজ ডেস্ক:
ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রায় দুই সপ্তাহ পর দেশটির চারটি শহরে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরগুলো হলো রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি। পাশাপাশি এসব শহরে মানবিক করিডোর চালুর ঘোষণাও দিয়েছে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে। খবরে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধ এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইউক্রেনের চারটি শহরে মানবিক করিডোর খোলা হচ্ছে ।
এদিকে সোমবার তৃতীয়বারের মতো দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। ইউক্রেনের বেশ কিছু শহরে নতুন করে সংঘাতে হতাহত ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া গেছে।
Related News
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ডRead More
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More


