সিলেটে ছেলের হাতে মা খুন
নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মুহাইল গ্রামে ছেলের নিজ হাতে এক মায়ের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৩জানুয়ারী) ভোরবেলা এই ঘটনাটি ঘটে। ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও জনপ্রতিনিধিরা। এসময় এলাকার শত শত মানুষকে ঐ গ্রামে জড়ো হতে দেখা গেছে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ছেলে তার নিজ হাতেই মা’কে রক্তাক্ত করে খুন করে।রক্তাক্ত অবস্থায় নিহত ঐ মা’কে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণা করা হয়েছে।
মা খেকো ছেলের নাম হাসনাত (২৩)। ঘাতক ছেলে বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান জৈন্তাপুর থানার ওসি।
Related News
নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের ভ্রমণে সতর্কতাRead More
ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ
ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। পশ্চিম ইউরোপের শিল্পসমৃদ্ধ উন্নত দেশ ইতালি। বৈধ-অবৈধ মিলে দেশটিতে বসবাসRead More


