editor
কানাডায় জেরিন’স আর্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিউজ ডেস্ক: প্রবাসে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে কানাডার ক্যালগেরির স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জেরিন’স আর্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানজুড়ে ছিল কোমলমতি শিশুদের নিয়ে চিত্রকলা প্রদর্শনী, মৃত্তিকা শিল্পের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এতে যোগ দেন সকল কানাডা প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও কমিউনিটি ব্যক্তিত্ব ড. রিতা কর্মকার। অনুষ্ঠানে সংগীতানুষ্ঠান পরিচালনায় ছিলেন ড. জেবুন্নেসা চপলা। শিশু-কিশোরদের নিয়ে ফ্যাশন শো পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নিগার সুলতানা পপি। স্বনামধন্য রম্য লেখক বায়াজিদ গালিবের লেখা নাটক ‘ফ্রেন্ডশিপ’র নির্দেশনায় ছিলেন ক্যালগেরির জনপ্রিয় নাট্যব্যক্তিত্বRead More
আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া কি জরুরি?
ধর্ম ডেস্ক: আমাদের দেশে নারীরা আজানের সময় মাথায় কাপড় টেনে থাকেন এবং মাথাকে ভালোভাবে ঢেকে নেন। এটা আবহমান বাংলার ঐহিত্যে পরিণত হয়েছে। এটা কি আমাদের সংস্কৃতি, নাকি এ ব্যাপারে ধর্মীয় বাধ্যবাধকতা আছে?- অনেকে এ বিষয়ে জানতে চান। এমন প্রশ্নের জবাবে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, নারীদের মাথা ঢেকে রাখা এবং মাথায় কাপড় দেওয়া আজানসংশ্লিষ্ট বিষয় নয়। বরং নারীদের মাথায় কাপড় সব সময় থাকা উচিত। কেননা মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তারা যেন তাদের জিলবাবের কিয়দংশ নিজেদের ওপর টেনে দেয়।’ (সূরা আহজাব, আয়াত, ৫৯) এ আয়াতে ‘জালাবিব’ শব্দ ব্যবহার করা হয়েছে, যাRead More
নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক
নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত ভার্সন ছাড়া অন্য কেউ মোবাইলে লাইভ সম্প্রচার করতে পারবে না। জাতীয় সম্প্রচার নীতিমালা বিরোধী কোন কাজ কাউকে করতে দেয়া হবেনা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য নষ্ট করতে কোন ধরণের ষড়যন্ত্র বা গুজব বরদাস্ত করা হবেনা। রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়েজেলা প্রশাসকের মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে নিরাপদ এবং উৎসবমুখর হয় সেRead More
ধর্মান্ধ শক্তির তোষণের রাজনীতি বন্ধ করতে হবে : সালেহ আহমদ
নিউজ ডেস্ক: সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমদ বলেছেন, বৈষম্য ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে দেশ আজ সাম্রাজ্যবাদী লুটেরাশ্রিত রাজনীতির কাছে জিম্মি হয়ে পড়েছে। এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। দীর্ঘদিন থেকে গড়ে উঠা লুটেরা মাফিয়া ও ধর্মান্ধ শক্তির তোষণের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সিলেটে বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সন্তু চৌধুরীর সভাপতিত্বে ও এমএসএ মাসুম খান ও জেলা সদস্য সচিব সন্দিপন শুভ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গনতন্ত্রীRead More
হৃদরোগ ও এর প্রতিকারে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য -অধ্যাপক আখতারুজ্জামান
নিউজ ডেস্ক: মাউন্ট এডোরা হসপিটাল,সিলেটের এম ডি ও ক্লিনিক্যাল কার্ডিওলজি বিভাগের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামান বলেছেন,তৃতীয় বিশ্বের বিশাল জনগোষ্ঠীর জন্য হৃদরোগ ও এর প্রতিকারে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।সারা পৃথিবীতে হৃদরোগ এখন ভয়াবহ আকার ধারণ করেছে।মুলত চাকা আবিষ্কারের পর থেকেই হৃদরোগ জন্মলাভ করে।এর আগে এ রোগ সম্পর্কে আমরা জানতামই না।মানুষ ও অন্যান্য প্রাণী একসময় একসাথেই বসবাস করত।ধীরে ধীরে মানুষ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করে। সভ্য সমাজ তৈরী করে।তিনি বলেন,আমাদের জনগোষ্ঠীর বড় একটি অংশ দরিদ্র।যোগাযোগ ব্যবস্থার উন্নতির পরও তারা শারীরিক পরিশ্রমে অভ্যস্ত ছিল।কিন্তু ভাত বা শর্করা জাতীয়Read More
বিয়ের ১৪ বছর পর স্বামী জানলেন স্ত্রী বাংলাদেশি: অতঃপর…
নিউজ ডেস্ক: ভারতের কলকাতার তিলজালা এলাকার বাসিন্দা এক ব্যবসায়ী ১৪ বছর পর জানতে পেরেছেন তাঁর স্ত্রী ভারতীয় জাল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক। এমন অভিযোগ নিয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনি সহায়তা চেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অভিযোগকারী আইনজীবী বলছেন, স্ত্রী ওই ব্যক্তির বিরুদ্ধে ৪৯৮এ ধারায় মামলা করার পরই মূলত তিনি স্ত্রীর পরিচয়ের বিষয়ে জানতে পারেন। তাঁর স্ত্রীর এজাহার অনুসারে, স্বামীর মানসিক আঘাত ও নিষ্ঠুরতার কারণে দ্বিতীয় সন্তান পেটে থাকতে তাঁর গর্ভপাত হয়েছে। ওই ব্যবসায়ীর আইনজীবী দাবি করছেন, পশ্চিম বর্ধমানের নার্সিং হোমRead More
যুক্তরাষ্ট্রে অস্ত্র মামলায় বাংলাদেশির ১৪ মাসের কারাদণ্ড
নিউজ ডেস্ক: গুয়াম এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের (এনএমআই) জেলার অ্যাটর্নি শন এন অ্যান্ডারসন এই রায় দিয়েছেন। ছবি: সংগৃহীত গুয়াম এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের (এনএমআই) জেলার অ্যাটর্নি শন এন অ্যান্ডারসন এই রায় দিয়েছেন। ছবি: সংগৃহীত মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে মো. ইকবাল (৩৭) নামের এক বাংলাদেশি নাগরিককে অস্ত্র মামলায় ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুয়াম এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের (এনএমআই) জেলার অ্যাটর্নি শন এন অ্যান্ডারসন এই রায় দিয়েছেন। গুয়ামের অ্যাটর্নির কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিক ইকবাল রোটা দ্বীপে বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে আগ্নেয়াস্ত্রRead More
‘যুবলীগ দেখলে শয়তানও পালিয়ে যায়’
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা কাদের ভয় দেখায়। ওদের কি কোনো আক্কেল নেই? বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য যুবলীগই যথেষ্ট। যুবলীগকে দেখলে ভয়ে শয়তানও পালিয়ে যায়। আবার আপনাদের মতো শয়তানেরা এক দফার ভয় দেখান।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মায়া। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ’৭৫-এর খুনি ও ২১ আগস্টের খুনিরা সব এক। জিয়াউর রহমান ২১ বার সেনাবাহিনীতে ক্যু করেছেন। এই দলটি খুনিরRead More
যে কারণে চোখের পাতা কেঁপে ওঠে
নিউজ ডেস্ক: চোখের পাতা কেঁপে ওঠাকে বেশিরভাগ মানুষই চোখ লাফানো বলেই জানেন। এই অনুভূতির সঙ্গে সবাই কমবেশি পরিচিত। হঠাৎ করেই চোখের পাতা কেঁপে উঠতে পারে। আবার এ বিষয়কে অনেকেই অশুভ বা খারাপ কোনো লক্ষণ হিসেবে বিবেচনা করেন। তবে এ বিষয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলছে? এই ঘটনাটি তখনই ঘটে যখন চোখের পেশি বা পাতার খিঁচুনি বা নড়াচড়া করে। যা চাইলেও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ব্লেফারোস্পাজম বলা হয়। এটি আপনার উপরের চোখের পাতায় ঘটে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য চোখের পাতা কেঁপে ওঠে। গবেষণায় দেখা গেছে, প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রেRead More
বিশ্বকাপ শুরুর আগেই সাকিবকে নিয়ে যে দুঃসংবাদ
নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। তবে মূল আসর শুরু হওয়ার আগেই যেন ধাক্কা খেল বাংলাদেশ দল। হালকা ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। মূল আসরের আগে আজ শুক্রবার আসামারে গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ম্যাচে সাকিব নেই, অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। জানা গেছে, গুয়াহাটিতে প্রথমদিনের অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। পরে পা ফুলে যায় বাংলাদেশ অধিনায়কের। তাই সাকিবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। সাকিবের পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। তাইতো মিরাজেরRead More


