Main Menu

editor

 

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশি কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিতে চাপা পড়ে তিন বাংলাদেশির শ্রমিকের মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) স্থানীয় সময় বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয় একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ এ তথ্য নিশ্চিত করলেও নিহত বাংলাদেশির নাম প্রকাশ করেনি তিনি। মালয়েশিয়া পুলিশ সূত্রে জানা যায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয়Read More


খরচ কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীরা আগামী বছর প্রায় সাড়ে ৯২ হাজার টাকা কমে সরকারিভাবে হজে যেতে পারবেন। সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারিত হয়েছে। তবে এবার সরকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। তাতে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। বহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন। প্রতিমন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থায় যাবেন ১০ হাজার ১৯৮ জন। কোটারRead More


বাংলাদে‌শিদের ভিসা স্থগিতের কারণ জানাল ওমান দূতাবাস

নিউজ ডেস্ক: বাংলাদেশের নাগরিকদের সব ধরণের ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের কারণ জানিয়েছে ঢাকাস্থ ওমান দূতাবাস। বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা স্থগিত করার সিদ্ধান্তটি রাজনৈ‌তিক উদ্দেশ্যে নয়। বিজ্ঞপ্তিতে দূতাবাস থেকে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত সংক্রান্ত রয়্যাল ওমান পুলিশের ঘোষণার মূল প্রতিপাদ্য হলো ওমানে বিদেশি শ্রমবাজার সংক্রান্ত কর্তৃপক্ষ পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনা। এটি ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য আনার একটি প্রয়াস, যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করারRead More


কানাঘুষা করা কতটা নিন্দনীয় জানেন?

ধর্ম ডেস্ক; কানাঘুষা-কানাকানি শিষ্টাচারপরিপন্থী ও ইসলামবিরোধী আচরণ। কোথাও তিনজন লোক থাকলে একজনকে বাদ দিয়ে দুজনে কানাকানি করা ইসলামে নিষিদ্ধ। কেননা এতে তৃতীয় ব্যক্তি মনে কষ্ট পায়। ফলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। মহান আল্লাহ বলেন, ‘তুমি কি তাদের দেখো না, যাদের কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল। অতঃপর তারা সেই নিষিদ্ধ কাজেরই পুনরাবৃত্তি করে।’ (সুরা মুজাদালাহ: ৮) অন্য আয়াতে এসেছে, ‘হে মুমিনরা, তোমরা যখন গোপন পরামর্শ করো, তখন পাপাচার সীমা লঙ্ঘন ও রাসুলের অবাধ্যতার বিষয়ে শলাপরামর্শ করো না; বরং তোমরা কল্যাণকর কাজে ও আল্লাহভীরুতার কাজে পরামর্শ করো। আর আল্লাহকে ভয় করো, যারRead More


কিছু আশ্রয়প্রার্থীদের কাজের সুযোগ দিচ্ছে জার্মানি

নিউজ ডেস্ক: নির্দিষ্ট কিছু আশ্রয়পার্থীদের জার্মানির শ্রমবাজারে প্রবেশের সুযোগ দিতে চলেছে জার্মান সরকার৷ সেইসঙ্গে মানব পাচারকারীদের শাস্তির বিধান আরো কড়া করা হচ্ছে৷ বহিরাগতদের ঢল সামলাতে আরো উদ্যোগের সম্ভাবনা বাড়ছে৷ একদিকে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ঢল সামলাতে হিমসিম খাচ্ছে জার্মানি তথা ইউরোপ৷ অন্যদিকে শ্রম বাজারের চাহিদা মেটাতে বিদেশ থেকে কর্মী আনার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠছে৷ অনাকাঙ্ক্ষিত ও অনিয়ন্ত্রিত অভিবাসন কমাতে জার্মান সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল কড়া পদক্ষেপ নিয়ে আলোচনা করছে৷ এরই মাঝে জার্মান মন্ত্রিসভা জার্মানিতে বসবাসরত রাজনৈতিক আশ্রয়প্রার্থী ও জার্মানিতে থাকার সাময়িক অনুমতি পাওয়া মানুষদের কাজের সুযোগ দিতে একগুচ্ছ পদক্ষেপRead More


তওবাকারীদের সম্পর্কে যা বলেছেন প্রিয়নবী সা.

ধর্ম ডেস্ক: হজরত আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে তাওবাকারীগণ উত্তম।’ (ইবন মাজাহ) হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মানুষ গুনাহ থেকে মুক্ত নয়। কারণ, মানুষের ভেতর মানবিক দুর্বলতা সৃষ্টিগত। আল্লাহ মানুষকে যেসব কাজ করতে বলেছেন এবং যেসব কাজ না করতে আহ্বান করেছেন তাতে সাড়া না দেওয়া মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো। তবে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছেন। আর তিনি জানিয়ে দিয়েছেন যে, সবচেয়ে উত্তম গুনাহগার তারাই যারা বেশি বেশি তাওবা করেন। এই হাদিসের মাধ্যমেRead More


বাস-ট্রেনে দুরপাল্লার যাত্রায় তায়াম্মুম করে নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক: দূরপাল্লার বাস-ট্রেনে অনেকসময় ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সফর করতে হয়। এই দীর্ঘ যাত্রায় নামাজি মুসলমানরা সাধারণত বিপাকে পড়ে যান অজু-নামাজ নিয়ে। পরিবহন কর্তৃপক্ষ সবসময় আলাদাভাবে বিরতি দেন না, চলতি পথে অনেক ক্ষেত্রে তা সম্ভবও হয় না। এ অবস্থায় তায়াম্মুম করা যাবে কি? নামাজ পড়ার নিয়ম কী? এর উত্তরে ফতোয়ার কিতাবে দেখা যায়, যদি যানবাহনে চলন্ত অবস্থায় নামাজের সময় হয়ে যায় এবং গন্তব্যে পৌঁছে নামাজ আদায় করা সম্ভব না হয় অথবা যানবাহনটি এমন কোথাও না দাঁড়ায় যেখানে পানি দিয়ে অজু করে নামাজ আদায় করা সম্ভব এবং গাড়িতেও পানিরRead More


পুরুষের পোশাকের রঙ নিয়ে যা বলেছেন মহানবী সা.

ধর্ম ডেস্ক: পোশাকের মাধ্যমে শরীর ঢাকা মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। পোশাকের মাধ্যমেই মানুষের সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রভাব ফুটে ওঠে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে আদাম সন্তান! আমরা তোমাদেরকে পোশাক-পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য। আর তাক্বওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম। ওটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।’ ( সুরা আরাফ, আয়াত,২৬) পোশাক পরিধানের ক্ষেত্রে হাদিসে বিশেষ নির্দেশনা রয়েছে। পুরুষদের পোশাক বিষয়েও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বিধান দিয়েছেন। এক সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে জিজ্ঞাসা করেন, আমার শখ হলো, আমারRead More


হাতের ইশারায় সালাম দেওয়া যাবে?

ধর্ম ডেস্ক: সালাম ইসলামি চেতনার আদর্শিক প্রকাশ। ইসলামে সালামের গুরুত্ব ও তাৎপর্য অনেক। সালাম দেওয়া-নেওয়া জান্নাতি মানুষের অভ্যাস। সালাম দিতে স্বয়ং আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। রাসুল (সা.)-কে মিরাজের রাতে তিনি সালাম দিয়েছেন। বলেছেন, ‘আসসালামু আলাইকা আইয়্যুহান্নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’। সালামের প্রচলন ইসলামের শ্রেষ্ঠ কাজ বলেছেন প্রিয় নবী (সা.)। মুসলিমরা জান্নাতে যাওয়ার সময় ফেরেশতারা বলবে, ‘তোমাদের প্রতি সালাম’, তোমরা সুখী হও।’ (সুরা জুমার, আয়াত, ৭৩) জান্নাতেও সালামের প্রচলন থাকবে। এক জান্নাতি অপর জান্নাতিকে সালাম দেবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘সেখানে তাদের অভিবাদন হবে সালাম।’ (সুরা ইউনুস, আয়াত, ১০) সালামRead More


কবি মুহিত চৌধুরীর জন্মদিন আজ

কবি মুহিত চৌধুরীর জন্মদিন আজ

মবরুর আহমদ সাজু: জীবন মানে কি এর উত্তর পাওয়া বড্ড মুশকিল। আমি মনে করি, জীবন মানে কাহিনীর সমাবেশ জীবনকে যদি সেলুলয়েডর ফিতে বন্দি দৃশ্যর মতো দেখি তাহলে জীবন অন্যরকম। জীবন হয়ত সত্যিই নিরর্থক। তাকে অর্থবহ করে তোলায় সাধনায় নিরন্তর নিমজ্জিত রয় মানুষ। ‘অর্থবহ’ শব্দটি একেক জনের কাছে একেক ‘অর্থ’ নিয়ে হাজির হয় বলেই কেউ কেউ জীবনকে ফুলের মতো সুন্দর করতে সারাজীবন সাধনা করেন। কেউ বিহঙ্গের মতো বাঙময় হতে বিদ্রোহের আগুন জ্বালেন জীবনজুড়ে। প্রিয় পাঠক, সাহিত্যেপাঠে শরতে শিউলী ফুলকে নিয়ে যেমন কাব্য জগতে কবিদের শেষ নেই। তেমনি সাহিত্যিকদের জীবন চলার পথেRead More