Main Menu

editor

 

ডিভোর্সের পরে দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ

নিউজ ডেস্ক: প্রায় তিন বছর প্রেমের পর আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন ইশান মাহমুদ শ্রাবণ। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের মাত্র ১১ দিনেই ডিভোর্স দেন তার স্ত্রী। তাই এক মণ দুধ দিয়ে গোসল করে জীবনে আর কখনোই প্রেম-বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন জামালপুরের এই যুবক। গত শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পড়াগলী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১২ নভেম্বর) রাতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে মুহূর্তেই তা ভাইরাল হয়। ঈশান মাহমুদ শ্রাবণের বাড়ি জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের মির্জাপুর এলাকায়। তিনি ওইRead More


সৌদিতে দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবক নি-হ-ত

নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬টায় রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন–টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খানের ছেলে মো. ফারদিন খান (২৩) ও মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়ার ছেলে মো. রাশেদ (৩২)। জানা যায়, কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হয়। বর্তমানে তাদের লাশ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লাশ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ দুর্ঘটনায় সৌদি আরবে প্রবাসীRead More


সিলেটে প্রস্তুতি ম্যাচ বাতিল করল নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক: বিশ্বকাপের পরপরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। মূল সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলার কথা। তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি বাতিল হচ্ছে। আগামী ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল। এই ম্যাচটি বাতিল হলেও পূর্বঘোষিত সূচি অনুযায়ীই বাংলাদেশে আসার কথা তাদের। ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল ঢাকায় পা রাখবে। বিসিবির কাছে প্রস্তুতি ম্যাচ বাদ দেওয়ার অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। মূলত তাদের বিশ্বকাপ যাত্রা দীর্ঘ হওয়ার কারণে এই ম্যাচটি খেলতে চাচ্ছে না সফরকারীরা। কিউইদের এমন আবদারেRead More


কানাডাগামী ৪৫ যাত্রী অফলোড: যা বললো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিউজ ডেস্ক: কানাডার ভিসা পেয়েছিলেন সিলেটের ৪৫ জন। তারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশনও সম্পন্ন করেছিলেন। পরে কানেকটিং ফ্লাইটে ঢাকায় যাওয়ার পর কানাডাগামী বাংলাদেশ বিমানে ওঠার সময় ধরা পড়ে জালিয়াতির ঘটনা। এতে বিমানবন্দর থেকে ফিরতে হয় ওই ৪৫ জনকে। ঘটনাটি ঘটে গত ৭ই নভেম্বর। চালঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় সিলেটে। ইমিগ্রেশন পুলিশ তাদের ছাড় দিলেও বিমান আটকে দেয়ার ঘটনা নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। কানাডাগামী ফ্লাইটের ৪৫ যাত্রীকে অফলোডের ব্যাপারে বক্তব্য দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমে এ সংক্রান্ত বক্তব্য প্রেরণ করেন। তাহেরা খন্দকারRead More


একই ফ্ল্যাটে দু’বোনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ থানার কালীনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রোববার মধ্যরাতে এ রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুই বোনের মধ্যে একজনকে (নাসরিন) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক এখানে তাকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের মরদেহ (জেসমিন) ঘটনাস্থলে রয়েছে। হাজারীবাগ থানার ওসি আহাদ আলী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তারRead More


ইসরায়েলকে সমর্থন: তুরস্কে এবার ভিসা-মাস্টারকার্ড বয়কট

আন্তর্জাতিক ডেস্ক: কোকাকোলা ও নেসলের পণ্য বয়কটের ঘোষণা দেয়ার পর এবার ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করছে তুরস্কের জনগণ। চলমান যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক ফিলিস্তিনি হত্যার জেরে এ ঘোষণা দিয়েছে তারা। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলপন্থী অভিযোগ এনে ব্যাংকিং লেনদেন সেবা দেওয়া প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ড বয়কট করে নিজস্ব লেনদেন সেবা ট্রয়ের ব্যবহার বেড়েছে তুরস্কে। মূলত যেসব প্রতিষ্ঠান ও দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের বয়কটের করছেন তুর্কিরা। ২০১৫ সালে ইস্তাম্বুল ভিত্তিক ইন্টারব্যাংক কার্ড সেন্টার নামে একটি প্রতিষ্ঠান এইRead More


ইসরাইলকে দমাতে যেসব প্রস্তাব দিলেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা এক মাসেরও বেশি সময় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরাইল। নৃসংস এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সাড়ে ৭ হাজার। ইসরায়েল যে হামাসকে নির্মূলে এই নৃসংস অভিযান পরিচালনা করছে, সেই হামাসের টিকিটিও খুঁজে পাচ্ছে না তারা। এর ফলে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। জাতিসংঘসহ বিশ্বের অন্যতম মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, শিশু হত্যা, সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা, মানবিক সংকট সৃষ্টিসহ ভয়াবহ সবRead More


বাংলাদেশ-কোরিয়ার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনায় আগ্রহী জিন এয়ার

নিউজ ডেস্ক: জনপ্রিয় এয়ারলাইন্স-জিন এয়ার এবার বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে এয়ারলাইন্সটি গত ৩ বছরে ঢাকা এবং ইনচিওনের মধ্যে ১২৬ টি সফল বাণিজ্যিক চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ক্যারিয়ার কোরিয়ান এয়ার গ্রূপের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জিন এয়ার ইতিমধ্যে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে চলতি বছরের অক্টোবরে অনির্ধারিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার আবেদন করেছে। জিন এয়ার কর্তৃপক্ষ মনে করে বাংলাদেশ-কোরিয়া সরাসরি রুটটি প্রচুর সম্ভাবনাময়। তাদের মতে, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী হিসাবে রয়েছে দক্ষিণ কোরিয়া।Read More


“কোরিয়াতে উড়ছে চট্টগ্রামের পাখি” বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের জন্য নিবেদিত প্রাণ, সিউলের গিম্পু সিটিতে অবস্থিত বিদেশীদের সহায়তা কেন্দ্রের বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রধান সমন্বয়ক রনেল চাকমা ননী লিখিত কোরিয়ান ‘চিটাগং অনডক বার্গী হানগুক-উল নালদা [কোরিয়াতে ওড়া পার্বত্য চট্টগ্রামের বার্গী]” উদ্বোধনী টক-শো(বুক কনসার্ট) গত ৭ অক্টোবর শনিবার সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে কোরিয়ান সংসদ সদস্য ও লোকাল এমপি সেং হিয়োক পার্ক, রাজধানী সিউলের গিম্পু সিটির উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। এছাড়াও কোরিয়াতে অবস্থানরত পাহাড়ি-বাঙালীসহ মোট দু-শতাধিক লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৩টায় অটোগ্রাফ গ্রহণের আনুষ্ঠানিকতারRead More


উপাচার্য কাজী আজিজুল মওলার লাগামহীন দুর্নীতির জন্য কঠোর হুশিয়ারী ইউজিসির

নিউজ ডেস্ক: সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মওলা কর্তৃক সংঘটিত বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে উত্তাপিত সুনির্দিষ্ট অভিযোগ বিষয়ে সরেজমিন পরিদর্শন শেষে পত্র মারফৎ হুশিয়ারী উচ্চারণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। অনুসন্ধানে জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর বিধান লঙ্ঘন করে বিদেশে অর্থ পাচার, বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি ও সিন্ডিকেটের অনুমোদন ছাড়াই নিজের বেতন বৃদ্ধি, আয়কর ফাঁকি দিয়ে বিশ্ববিদল্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, নিয়ম কানুনের তোয়াক্কা না করে বিনা ছুটিতে বিদেশ ভ্রমণ, আইন মোতাবেক ট্রেজারারকে দায়িত্বভার হস্তান্তর না করে মাসের পর মাস দেশের বাইরেRead More