Main Menu

editor

 

ইরানে প্রবেশ করতে পর্যটকদের ভিসা লাগবে না

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন পর্যটকরা। ইরানের পর্যটন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মোট ৩৩টি দেশের নাগরিকদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসা ছাড়াই ইরানে প্রবেশাধিকার পাবেন এইসব দেশের নাগরিকরা। ইরানের পর্যটনমন্ত্রী এজাতোল্লা জারগামি জানান, দেশের পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ইরান সম্পর্কে বিশ্ববাসীর নেতিবাচক মনোভাব কমবে। গত বুধবার বিশেষ বৈঠকে বসেছিল ইরানের ক্যাবিনেট। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ৩৩টি দেশের নাগরিকদের জন্য ভিসার নিয়ম শিথিল করা হবে। সেই তালিকায় অন্যতম হলো ভারত। পর্যটনমন্ত্রী জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা যেন ইরানে আসেন সেইRead More


কুয়েতের নতুন আমির মিশাল আল-আহমাদ

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার মন্ত্রী শনিবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিক এ ঘোষণা দিয়েছেন। এর আগে নাওয়াফের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। সদ্য প্রয়াত নাওয়াফ ২০২০ সালে আমির হয়েছিলেন। কিন্তু ওই সময় থেকেই নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০২১ সালে চিকিৎসার জন্য একবার যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন। তবে গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। ওই সময় থেকেই নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি।Read More


সিলেটে কাতারের ভিসা কেন্দ্র পুনরায় চালু

নিউজ ডেস্ক: সিলেটে উপশহর পয়েন্টে কাতার ভিসা কেন্দ্র পুনরায় চালু ও কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে এ সেন্টারটি চালু হয়। জানা যায়, নতুন করে চালু হওয়া ভিসা সেন্টারে যাওয়ার অ্যাপয়েন্টমেন্টগুলি ভিসা কেন্দ্রের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত হতে পারে। এ ভিসা কেন্দ্রটি খোলা থাকবে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। সিলেটের ভিসা কেন্দ্রটি চালু হওয়ার ফলে একজন কর্মী কাতার যাওয়ার আগে দেশে বসেই ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এমনকি কাতারে যাওয়ার সময়ই ওয়ার্ক পারমিট সঙ্গে নিয়ে যেতে পারবেন। এরপর ওই কর্মীর দায়িত্ব হবে শুধুRead More


তিলাওয়াতের সময় সিজদার আয়াত বাদ দিয়ে পড়া যাবে?

ধর্ম ডেস্ক: কোরআনে এমন ১৪টি আয়াত আছে যেগুলোর তেলাওয়াত করলে বা শুনলে একটি সিজদা করতে হয়। এই সিজদাকে সিজদায়ে তেলাওয়াত বলা হয়। এই সিজদা ওয়াজিব, না করলে গুনাহ হবে। তেলাওয়াতে সিজদার পদ্ধতি হলো- হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে এবং ‘সুবহানা রাব্বিয়াল আলা’ তিনবার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। এতে তাশাহ্হুদ নেই, সালামও নেই। এ সিজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না এবং দুইটি সিজদাও করতে হবে না। যদি না দাঁড়িয়ে বসে বসে সেজদা করে অথবা সেজদা করে বসে থাকেRead More


জাকাতের টাকা হাদিয়া বলে দেওয়া যাবে?

ধর্ম ডেস্ক: জাকাত বলতে ধন-সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করাকে বোঝায়। পারিভাষিক অর্থে জাকাত হলো, নিসাবধারীর ধন-মাল, জমির ফসল ও খনিজ সম্পদের ওপর ইসলামি শরিয়ত নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা। আল্লাহ তায়ালা জাকাত ব্যয়ের খাতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। গরিব-দুঃখীর স্বার্থের প্রতি খেয়াল রেখেই জাকাতের খাতগুলো নির্ধারণ করা হয়েছে। জাকাতের সম্পদ ব্যয়ের খাত মোট আটটি। খাতগুলো হলো- এক. গরিব-ফকির— যাদের নেসাব পরিমাণ সম্পদ নেই। দুই. মিসকিন— যাদের কোনো সম্পদ নেই। তিন. ইসলামি রাষ্ট্রের সরকারকর্তৃক জাকাত, সদকা, ওশর ইত্যাদি উসুল করার কাজে নিয়োজিত ব্যক্তি। চার. ইসলামের দিকে ধাবিত করার জন্য জাকাতRead More


কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজ ডেস্ক: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের আমিরের মৃত্যুতে ১৮ ডিসেম্বর সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য ওইদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সদ্য প্রয়াতRead More


বেহেশতের সবচেয়ে বেশি অধিবাসী হবেন যারা

নিউজ ডেস্ক: দরিদ্রতা, অভাব-অনটন মানুষের জীবনের অংশ। এতে হতাশ না হয়ে মহান আল্লাহর কাছে এর বিনিময় আশা করা উচিত। যারা অভাবের দিনে ধৈর্য ধরে মহান আল্লাহর ওপর আস্থা রাখে, তাঁর সিদ্ধান্তের ওপর খুশি থাকে, তাদের জন্য দরিদ্রতাও কল্যাণ বয়ে আনে। আবদুল্লাহ বিন আমর (রা.) বলেন, একদিন আমি মসজিদে বসে ছিলাম। দরিদ্র মুহাজিরদের একটি দলও মসজিদে বসা ছিল। এমন সময় রাসুল (সা.) এসে তাদের কাছে বসে বলেন, দরিদ্র মুহাজিররা সুসংবাদ গ্রহণ করুন। তাদের চেহারা উজ্জ্বল হোক। কারণ তারা ধনীদের ৪০ বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আমি দেখলাম, তাদের রং পরিবর্তন হয়েRead More


লন্ডনে গৌরবের ২০ বছর উদযাপন করল আইকন কলেজ

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে গৌরবের ২০ বছর উদযাপন করল বাংলাদেশি মালিকানাধীন আইকন কলেজ। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে এ উপলক্ষ্যে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠান উপভোগ করেন। প্রতি বছরের শেষের দিকে আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের আনন্দ দিতে আয়োজন করে নানা উৎসবের। এবারও তার ব্যতিক্রম ছিল না। তবে আয়োজনের উদ্দেশ্য কেবল শিক্ষার্থী নয়, এর তালিকায় ছিলেন কলেজের শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং কলেজ ম্যানেজমেন্ট। কারণ হাঁটি হাঁটি পা পা করে ব্রিটেনের বুকে মূলধারায় সফলতার ২০ বছর উদযাপন করছে আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। সম্প্রতি পূর্ব লন্ডনেরRead More


মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপিত

ধর্ম ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। পতাকা উত্তোলন শেষে আলোচনা সভার শুরুতে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেRead More


দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান বিজয় দিবস উদযাপন

ধর্ম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এরপর কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটি সংগঠনগুলোরRead More