Main Menu

editor

 

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস জাফলং ইউনিটের জলবায়ু ধর্মঘট

নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে জলবায়ু সুবিচারের দাবিতে গ্রুপ ফরমেশন ও জলবায়ূ ধর্মঘট পালন করেছে স্থানীয় তরুণরা। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সমবেত তরুণরা জলবায়ু নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকেন। প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রকৃতিবান্ধব, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায় ও আদায়কৃত অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ব্যবহারের দাবি জানানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস কেন্দ্রীয় কমিটির কো-অর্ডিনেটর (ক্যাপাসিটি ডেভেলাপমেন্ট এন্ড এভিডিয়েন্স জেনারেশন) নাজমুস নাহিদ। বিশেষ অতিথি হিসেবেRead More


অগ্রদূত ছাত্র পরিষদের আলোচনা সভা ও নৈশভোজ

নিউজ ডেস্ক: অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর ১২বছরে পদার্পণ উপলক্ষ্যে নবাগত সদস্যদের নিয়ে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। (১৪ জানুয়ারি ) শুক্রবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরস্থ এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে “অগ্রদূত ছাত্র পরিষদের” আয়োজনে ১২ বছরে পদার্পণ উপলক্ষ্যে এ সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কাবিল আহমদ ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা নর্থ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিঃRead More


কাজের ভিসায় রোমানিয়া: যা জানা জরুরি – প্রথম পর্ব

নিউজ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ থেকে শেঙ্গেন অঞ্চলের বাইরে থাকা ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের হার ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে অন্যতম রোমানিয়া। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে আসার প্রক্রিয়া এবং এর আদ্যোপান্ত নিয়ে ইনফোমাইগ্রেন্টসের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব থাকছে আজ। মধ্যপ্রাচ্য বা এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় ইউরোপে অদক্ষ শ্রমিক নেয়ার হার একেবারেই কম৷ সাধারণত হাই স্কিলড বা উচ্চ দক্ষ জনশক্তির জন্য তাদের দুয়ার খোলা থাকে৷ তবে অদক্ষ কর্মী বা শ্রমিক যে একেবারেই নেয় না তা নয়৷ সাধারণত আলবেনিয়া, আলজেরিয়া, মরোক্কোসহ আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সরকারি চুক্তির মাধ্যমে মৌসুমি কৃষিRead More


ঘুমে বোবা ধরলে যা করবেন

ধর্ম ডেস্ক: অদ্ভুত শোনালেও ‘বোবা ধরা’ (Sleep Paralysis)— কথাটা অনেকের মনে ভয় ধরিয়ে দেয়। কম-বেশি এর সঙ্গে পরিচিত মানুষের সংখ্যা নিতান্ত কম নয়। কেউ কেউ এটিকে ভৌতিক কিছু বলেও মনে করে থাকেন। মনে করুন, মধ্যরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল। অনুভব করলেন, আপনার বুকের ওপর ভারী কিছু বসে আছে। এত ভারী কিছু যে ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারছেন না আপনি। কেমন লাগবে তখন? নিশ্চয়ই খুব ভয় পাবেন! এটি ভীতিকর একটা পরিস্থিতি বটে। আবার যখন টের পেলেন, আপনি চাইলেও শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না, এমনকি চিৎকারও করতে পারছেন না। নিজেকে এমন অসহায়ভাবেRead More


মুদ্রাস্ফীতি রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ায় দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা একটি গভীরতর আর্থিক ও মানবিক সংকটের মুখোমুখি দাড়িয়ে। ২০২০ সালে মুদ্রাস্ফীতি রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতি এমন যে দেশটি দেউলিয়া হয়ে যেতে পারে। এর আগে, গত বছরের ৩০ আগস্ট শ্রীলঙ্কা সরকার দেশের মুদ্রার তীব্র পতনের পরে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন যা দেশে খাদ্যের দাম বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কলম্বো গেজেটের কলামিস্ট সুহেল গুপ্তিল জানাচ্ছেন, শ্রীলঙ্কা ক্রমাগত জোড়া ঘাটতির মুখোমুখি হচ্ছে। এক রাজস্ব ঘাটতি, দুই বাণিজ্য ঘাটতি। ২০১৪ সাল থেকে শ্রীলঙ্কার ঘাড়ের ওপর বৈদেশিক ঋণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং ২০১৯ সালে সেটি GDP-র ৪২.৬ শতাংশে পৌঁছেRead More


প্রথম বৈঠকে তাশাহুদের পর ভুলে দরুদ পড়ে ফেললে যা করবেন

ইসলাম ডেস্ক: চার রাকাতবিশিষ্ট নামাজে দুইটি বৈঠক হয়। কিন্তু প্রথম বৈঠকে ভুলক্রমে মাঝে মধ্যে আমি তাশাহহুদ পড়ার পর কখনো দরুদ শরিফ পড়া শুরু করে দিই। কিন্তু দেখা যায় একটু পর মনে পড়ে কিংবা কখনো শুরুতেই মনে পড়ে। আবার কখনো অর্ধেক বা তার চেয়ে বেশি পড়ার পর মনে পড়ে। আবার কখনো পূর্ণ দরুদ শরিফ পড়ে ফেলি। তারপর মনে পড়ার সঙ্গে সঙ্গে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পড়ি। এখন আমার জানার বিষয় হলো- তাশাহহুদের পর দরুদ শরিফের কতটুকু অংশ পড়লে— সিজদা সাহু ওয়াজিব হবে? এমন প্রশ্নের উত্তর হলো- যেসব নামাজ ফরজ, ওয়াজিব ওRead More


মাগরিব নামাজের সময় কখন শেষ হয়?

ধর্ম ডেস্ক: মাগরিবের নামাজে অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায়। দেখা যায় কোনো কাজ শেষ করে পড়ছি কিংবা পড়া শুরু করছি— করতে করতে দেরি হয়ে পড়ে। তখন কেউ কেউ বলেন যে, মাগরিবের নামাজ অল্প সময় থাকে। তাই এখন আর ওয়াক্ত নেই। তাই জেনে রাখা জরুরি যে, মাগরিবের নামাজের সময় কতক্ষণ থাকে? এই প্রশ্নে উত্তর হলো- মাগরিবের নামাজের সময় সময় কিছুটা কম থাকে। তবে তা এশার সময় শুরুর পূর্ব পর্যন্ত। তাই মাগরিবের নামাজ ওয়াক্ত থাকতে যত তাড়াতাড়ি পড়া নেওয়া যায় উত্তম। অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়।Read More


আদালতে স্বামী-স্ত্রীর মধুর সমাপ্তি, রায়ে কাঁদলেন হাজারো মানুষ!

নিউজ ডেস্ক: পারিবারিক কোন্দলে একমাস আগে বৈবাহিক জীবনের বিচ্ছেদ ঘটে এক দম্পত্তির। এরই মাঝে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের নামে যৌতুক মামলা করেন মনিরা। এরপর সেই মামলার তারিখ পড়লে বিচারকের মাধ্যমে আদালতে ফুটে উঠে ভালোবাসার এক নতুন সম্পর্ক। অবশেষে মধুর সমাপ্তির মধ্যে ভালোবাসার মাধ্যমে নতুন ভাবে গড়ে উঠে ভেঙে যাওয়া দম্পত্তির সংসার। আর আদালতে এই নজির স্থাপন করেছেন বিচারক মতিউর রহমান। তার রায়ে কেঁদেছেন হাজারো মানুষ। এদিকে এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হলে আবেগাপ্লুত হয়ে কমেন্টে বিচারককে সাধুবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছেন সব পাঠক। ঘটনাটি গত বুধবারRead More


যে আমলের কারণে অন্তর কঠিন হয়ে যায়

মাওলানা আহমাদ রাইদ: অন্তর কঠিন হয়ে গেল মানুষ পাষণ্ড হয়ে পড়ে। অন্তরের পাষণ্ডতার কারণে মানুষে মানুষে দ্বন্ধ তৈরি হয়। দেখা দেয় নানা ধরনের দূরত্ব ও ঝগড়া-বিবাদ। মৌলিকভাবে মানুষের অন্তর কঠোর হয়ে যায় আল্লাহর অবাধ্যতা ও পাপের কারণে। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা পাষাণ কিংবা তার চেয়ে বেশি কঠিন…।’ (সুরা বাকারা, আয়াত : ৭৪) এছাড়াও অন্তর কঠিন হওয়ার অনেক কারণ আছে। এখানে কয়েকটি কারণ উল্লেখ করা হলো— অন্তরকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখা যদি অন্তরে দুনিয়ার ভালোবাসা আখিরাতের ভালোবাসার চেয়ে প্রাধান্য পায়, তাহলে ধীরে ধীরে অন্তর কঠিনRead More


নিউইয়র্কের কুইন্সে প্রবাসী বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নিউজ ডেস্ক: নিউইয়র্ক নগরীর কুইন্সে মা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। স্থানীয় সময় শুক্রবার বিকেলে কুইন্সের ৭৪স্ট্রিট এবং ৪৫ অ্যাভিনিউতে এর বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। বাড়ির ভেতরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এনওয়াইপিডি অনুসারে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে এলমহার্স্টের ৭৪ তম স্ট্রিটে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মা ও বড় ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে তা থামাতে এগিয়ে আসেন ছোট ভাই শান সরকার (২১)। তিনি উভয়ের মধ্যে দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করলে তার বড়Read More