Main Menu

editor

 

গুজব ছড়ালে যে গুনাহ হয়

আতাউর রহমান খসরু, অতিথি লেখক: তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ চলছে বিশ্বজুড়ে। ফলে মানুষের পারস্পরিক যোগাযোগ এখন সহজ। এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের চেনাজানা বা অপরিচিত কোনো মানুষের সঙ্গে ভাবের আদান-প্রদান ও তথ্যের বিনিময় করতে পারে খুব নিমিষেই। প্রযুক্তির এই উন্নয়ন মানুষের জীবনকে সহজ ও সাবলীল করেছে। পুরো মানবজাতিকে গতিশীল করেছে। কিন্তু একই সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ মানুষকে বিভ্রান্তও করছে। মানুষ স্বার্থ হাসিলের জন্য বা অন্য কোনো কারণে সমাজে ভুল ও মিথ্যা কিংবা আংশিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। সবার আগে কোনো খবর বা কিছু জানানোর প্রতিযোগিতায় মেতে উঠছে। সমাজে ভয়ভীতি ও আতঙ্কের সৃষ্টিRead More


অনশনের জন্য গড়ে তোলা মঞ্চ ও শামিয়ানা ভেঙে দিলেন শাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: টানা আন্দোলনের ১৩তম দিনে যেন রণেভঙ্গ দিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের সময় ক্যাম্পাসে অনশনের জন্য গড়ে তোলা মঞ্চ ও শামিয়ানা ভেঙে দেন তারা। জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের দেয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন ভাঙতে রাজি হয়েছেন। তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেই জাফর ইকবালের উপস্থিতিতে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮ টার দিকে একযোগে অনশন ভাঙবেন। বুধবার ভোরে জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে আলোচনার সময় এইRead More


ড. জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙতে যাচ্ছেন শাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের দেয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন ভাঙতে রাজি হয়েছেন। তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেই জাফর ইকবালের উপস্থিতিতে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮ টার দিকে একযোগে অনশন ভাঙবেন। বুধবার ভোরে জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হকের সঙ্গে আলোচনার সময় এই প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাম্পাসে অনশনরত শিক্ষার্থীরা। এর আগে ঢাকা থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টা ৫৫ মিনিটে ক্যাম্পাসে আসেন শাবির সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী (সাবেক অধ্যাপক) ইয়াসমিন হক। আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় জাফরRead More


৫ বাঙালির নামে ব্রিটেনে পাঁচটি ভবনের নামকরণ

প্রবাস ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিটেনে পাঁচ জন বিশিষ্ট বাঙালির নামে পাঁচটি নতুন ভবনের নামকরণ করা হয়েছে। দেশটির বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পাঁচটি নতুন ভবনের এই নামকরণ ঘোষণা করে। সোমবার রাতে বিবিসি বাংলার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই পাঁচ বিশিষ্ট বাঙালি হলেন- কবি সুফিয়া কামাল, সমাজসেবক তাসাদ্দুক আহমেদ এমবিই, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং লন্ডনের প্রয়াত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ বেলাল। এছাড়া পূর্ব লন্ডনে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের প্রতীক আলতাব আলীর নামেও একটি ভবনের নামকরণ করা হচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস সোমবার একRead More


নামাজের পর নবীজি (সা.) যে দোয়া পড়তেন

ধর্ম ডেস্ক: নামাজ মুমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক করা যায়। নামাজ শেষে আল্লাহর রাসুল (সা.) বিভিন্ন জিকির-আজকার ও দোয়া পড়তেন। এসব আমলের বিপুল সওয়াব রয়েছে। এখানে একটি চমৎকার দোয়া উল্লেখ করা হলো, যেটা আল্লাহর রাসুল (সা.) পড়তেন। মুগিরা ইবনে শুবাহ (রা.)-এর আজাদকৃত গোলাম ওয়াররাদ (রা.) বলেন, একবার মুয়াবিয়া (রা.) মুগিরাহ ইবনে শুবাহ (রা.)-এর কাছে লিখেছেন, রাসুল (সা.) নামাজের পর যা পাঠ করতেন এ সম্পর্কে তুমি যা শুনেছ আমার কাছে পাঠাও। মুগিরা ইবনে শুবাহ (রা.)-এর আজাদকৃত গোলাম ওয়াররাদ (রা.) বলেন, একবার মুয়াবিয়া (রা.) মুগিরাহ ইবনে শুবাহ (রা.)-এরRead More


বিশ্বে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

নিউজ ডেস্ক: বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ প্রকাশ করেছে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই তালিকায় ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। গতবার এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। এবার অবস্থান ১৩তম হলেও স্কোর গতবারের সমান অর্থাৎ ২৬-ই রয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই সূচকে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৭Read More


ইউএস এম্বাসিতে বিজনেস ও টুরিস্ট ভিসার সাক্ষাৎকার স্থগিত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে কোভিড-১৯ এর ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সকল ট্যুরিস্ট এবং বিজনেস ভিসার সাক্ষাৎকারের এপয়েন্টমেন্ট আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে ইউএস এম্বাসি। ইউএস এম্বাসির উপদেষ্টা ম্যানিলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কোভিডের কারণে ইউএস এম্বাসির কনস্যুলার সার্ভিসসহ দেশের প্রায় সব সেক্টরের বিভিন্ন প্রোগ্রাম বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত নির্ধারিত নন-ইমিগ্রান্ট ভিজিটর (বি১/বি২) ভিসার সাক্ষাৎকার এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। কেবলমাত্র বি১ ভিসা বিজনেস এবং বি২ ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য। তিনি জানান, সাধারণত এসব ভিসার সাক্ষাৎকার এম্বাসি প্রাঙ্গনে সরাসরি উপস্থিতিতে নেয়া হয়। ভিসাRead More


১৩ মাস পর মাঠে ফিরলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: টানা হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। বরিশালকে হারিয়ে জয়ের খাতা খুলেছে গতকাল। তার পরদিনই আবার মাঠে নেমে পড়তে হয়েছে দলটিকে। তবে এই ম্যাচের আগে দলটি বড় এক অনুপ্রেরণাই পেয়ে গেছে। ফিট হয়ে মাশরাফি বিন মুর্তজা যে ফিরেছেন দলে। ৩৮ বছর বয়সী এই পেসার ইনজুরির শঙ্কা কাটিয়ে ফের ফিরলেন চেনা ভূবনে। ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে আর মাঠে দেখা যায়নি তাকে। সব মিলিয়ে ৪০২ দিন পর ফের প্রতিযোগিমূলক ম্যাচেRead More


যে ২ কাজের কারণে বেশি মানুষ জান্নাতে যাবে

মুফতি মুহাম্মদ মর্তুজা, অতিথি লেখক: কিছু কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, মানুষকে জান্নাতে পৌঁছতে সহায়ক হয়। মানুষকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে। আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তিনি বলেন, ‘আল্লাহভীতি (তাকওয়া) ও উত্তম চরিত্র।’ আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তিনি বলেন, ‘মুখ ও লজ্জাস্থান।’ (তিরমিজি, হাদিস : ২০০৪)   উপরোক্ত হাদিসে প্রিয় নবীজিRead More


উত্তাল শাবিতে শিক্ষককে ফেনসিডিল দিতে গিয়ে আটক ২

নিউজ ডেস্ক: উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক এই সময়ে বিশ্ববিদ্যায়ের এক শিক্ষকের জন্য ফেনসিডিল আনতে গিয়ে জাহিদুর রহমান নামে এক গার্ডসহ দুইজন আটক হয়েছেন। আটক গার্ড উপাচার্যের বাসভবনের পাশের গেস্ট হাউসের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন। সোমবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক জাহিদ জানায়, একজন স্যার আমাকে বলেন- এক লোক একটি ওষুধ দেবে তা এনে দিতে। ওই শিক্ষকের কথামতো আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে অপর লোকের দেয়া ওষুধ নিয়ে আসি। এটি ফেনসিডিলRead More