editor
আমিরাতে প্রবাসীদের বেতন পরিশোধে ‘ডব্লিউপিএস’ পদ্ধতি চালু
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে ওয়েজ প্রোটেকশন সিস্টেমের (ডব্লিউপিএস) মাধ্যমে গৃহকর্মীসহ প্রবাসীদের মাসিক বেতন দিতে পারবেন নিয়োগকর্তারা। ডব্লিউপিএসে নিয়োগকর্তারা ইউএই সেন্ট্রাল ব্যাংক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে বেতন পরিশোধ করতে পারবেন। আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয়ের গৃহকর্মী বিষয়ক সহকারী খলিল খৌরি বলেছেন, ডব্লিউপিএসের মাধ্যমে নিয়োগকর্তা এবং শ্রমিক উভয়ের অধিকার রক্ষা করা হবে। তিনি আরও বলেন, ‘শ্রমিকরা তাদের বেতন সময়মত পাচ্ছে এবং নিয়োগকর্তা শ্রমিকের বেতন সময়মত দিচ্ছে তা নিশ্চিত করবে ডব্লিউপিএস সিস্টেম। এই সিস্টেম কর্মী এবং নিয়োগকর্তাদের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত করবে।’ এই ব্যবস্থাটি গৃহপরিচারিকা, আয়া, গৃহকর্মী, বাবুর্চি, পারিবারিক ড্রাইভার, নিরাপত্তা রক্ষী,Read More
থাকেন সিঙ্গাপুরে, চাকরি করেন বরিশালে
নিউজ ডেস্ক: বাবা মাদ্রাসার অধ্যক্ষ। সেই সুবাদে ছেলেকে অফিস সহকারী পদে নিয়োগ দিয়েছেন তিনি। নিয়োগ পেলেও চাকরি করে না ছেলে। দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেই তুলে নিচ্ছেন বেতন ভাতা। এমন ঘটনা ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের ইসলামাবাদ নেছারিয়া আলিম মাদরাসায়। (আলিম জানা গেছে, অফিস সহকারী পদে কর্মরত মো. আরাফাত হোসেন ওরফে শাহাদাত হোসেন বর্তমানে সিঙ্গাপুরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। অভিযোগ রয়েছে, প্রবাসে থেকেও সরকার প্রদত্ত মাদরাসায় তার মাসিক বেতন-ভাতা (এমপিও) কপিতেও বিল আসছে নিয়মিত। শাহাদাত হোসেন উপজেলার গাছুয়া ইউনিয়নের মাওলানা ইয়াসিন মুনিরের ছেলে। ইয়াসিন মুনির গাছুয়া ইউনিয়নের ইসলামাবাদRead More
মার্কিন ভিসা সাক্ষাৎকারের ৭ দিন আগে যেভাবে আবেদনপত্র দাখিল করবেন
ডেস্ক রিপোর্ট শিক্ষার্থীসহ সকল অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা আবেদনকারীকে অবশ্যই ভিসা সাক্ষাৎকারের অন্তত ৭ দিন আগে তাদের ডিএস-১৬০ ভিসা আবেদনপত্র অনলাইনে দাখিল করতে হবে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বিবৃতিতে আরও বলা হয়েছে, অসম্পূর্ণ ডিএস-১৬০ আবেদনপত্র জমা দিলে আপনার সাক্ষাৎকার বাতিলও হয়ে যেতে পারে। আবেদনপত্রে ভুল তথ্য দিলে ভিসা প্রাপ্তির যোগ্যতার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। এ ধরনের বিষয় এড়াতে, আমরা আবেদনকারীদের উৎসাহিত করি, তৃতীয় পক্ষের সাহায্য না নিয়ে নিজে নিজেই ডিএস-১৬০ ফর্মটি পূরণের জন্য। ডিএস-১৬০ আবেদন দাখিল নিয়ে আরও তথ্যের জন্য, দেখুন: http://ow.ly/NP5M50HB1xe
বাংলাদেশ থেকে লিবিয়া-ইউরোপে মানব পাচার কেন ঠেকানো যাচ্ছে না?
ডেস্ক রিপোর্ট: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় আবার সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তবে এরকম ঘটনা এই প্রথম নয়। এর আগেও উন্নত জীবনের খোঁজে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় বাংলাদেশিদের হতাহতের ঘটনা ঘটেছে। গত বছর মে মাসে লিবিয়া থেকে ইউরোপে যাবার পথে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা বে যাবার পর সাগর থেকে যে ৩৩জনকে উদ্ধার করা হয়েছে তাদের সবাই বাংলাদেশি ছিল বলে জানিয়েছিল আইওএম। সেই ঘটনায় ৫০ জন অভিবাসী নিখোঁজ ছিলেন। ২০১৯ সালের মে মাসে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার পথে সাগরে ডুবে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৪০ বাংলাদেশি।Read More
‘সরিয়ে দেওয়া হচ্ছে’ শাবি উপাচার্যকে
নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকটের অবসান হতে যাচ্ছে। মেনে নেওয়া হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা দাবি। সরানো হচ্ছে বর্তমান উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে। শাবিপ্রবি থেকেই কোনো শিক্ষককে নতুন উপাচার্য হিসেবে বেছে নেওয়ার চিন্তা করছে সরকার। কয়েকজনের নাম এরই মধ্যে আলোচনায়ও রয়েছে। সিদ্ধান্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে দু-চার দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। সরকারের সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এমন আভাস মিলেছে। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিনRead More
গর্ভবতী নারীর আমল
নূর মুহাম্মদ রাহমানী, অতিথি লেখক: জীবনে মায়ের বিকল্প নেই। মায়ের পায়ের নিচে দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ। গর্ভাবস্থায় একজন মায়ের যে কষ্ট ও বিপন্ন অবস্থার সম্মুখীন হতে হয় তার পুরস্কার স্বরূপ প্রদান করা হয়েছে মাতৃত্বের এ মর্যাদা; হিরকখণ্ডের চেয়ে দামি বানানো হয়েছে তাদের। মা সন্তানের জন্য সীমাহীন কষ্ট করেন, তাই তো মহান আল্লাহ তার সঙ্গে সদাচরণ করার কথা খুব জোর দিয়ে বলেছেন। আল্লাহ বলেন, ‘আমি মানুষকে তার মা-বাবা সম্পর্কে জোর নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সয়ে পেটে বহন করেছেন আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে; তুমিRead More
ট্রেনে কাটা পড়ে উত্তরা ইপিজেডের ৩ শ্রমিক নিহত
নিউজ ডেস্ক: নীলফামারীর দারোয়ানীতে লেভেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশাযোগেRead More
ইউরোপের শহরগুলোতে বাড়ল বাড়ি ভাড়া
নিউজ ডেস্ক: মহামারি করোনাকালেই ইউরোপের বেশ কিছু শহরে বাড়ি ভাড়া বেড়েছে। কোথাও কোথাও ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২১ এর অক্টোবর থেকে ডিসেম্বরে লিসবনে আসবাবপত্র সজ্জিত একটি টি১ এ্যাপার্টমেন্টের ভাড়া ছিল মাসিক ১হাজার ২৪০ ইউরো। কিন্তু প্যারিসের ক্ষেত্রে এটি আরও বেশি প্রায় ১ হাজার ৯৬৪ ইউরো। বার্লিনে এক বছরে ভাড়া বেড়েছে ৪০ শতাংশ। তথ্যঃ হাউজিং এ্যানিহয়্যার, ইন্টারন্যাশনাল রেন্ট ইনডেক্স। তবে বাড়ি ভাড়া বাড়ার তালিকায় নিচে সারিতে রয়েছে ইতালির তুরিন শহর।যেখানে একটি এ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ৮৪৬ ইউরো। এছাড়া ভ্যালেন্সিয়া শহরে মাসিক ৮৫৬ ইউরো। জরিপে দেখা যায় ২২ টি ইউরোপীয় শহরের মধ্যেRead More
কানাডার আলবার্টায় যাদের জন্য অভিবাসন প্রোগ্রাম চালু
নিউজ ডেস্ক: কানাডার আলবার্টা প্রদেশ প্রযুক্তি কর্মীদের জন্য নতুন অভিবাসন প্রোগ্রাম চালু করেছে। আলবার্টার অভিবাসন মন্ত্রী টাইলার শানড্রো সম্প্রতি এক্সিলারেটেড টেক পাথওয়ে ঘোষণা করেছেন। প্রদেশটি ইতিমধ্যেই ডিসেম্বরে নতুন প্রোগ্রামে আবেদন গ্রহণ করা শুরু করেছে। যোগ্য হওয়ার জন্য প্রযুক্তি পেশাদারদের ফেডারেল সরকারের এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে একটি প্রোফাইল থাকতে হবে এবং আলবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমের জন্য যোগ্য হতে হবে। শানড্রো বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে বিদেশি প্রযুক্তিকর্মীরা মাত্র ছয় মাসের মধ্যে স্থায়ী বাসিন্দা হতে পারে। যদিও এক্সপ্রেস এন্ট্রি প্রক্রিয়াকরণে গড়ে নয় মাসের মতো সময় লাগে। অগ্রাধিকার আবেদন প্রক্রিয়াকরণের পাশাপাশি, কারিগরি পেশাদারদের যদি ওয়ার্কRead More
ইউরোপে ট্যুরিস্ট ভিসায় এসে রাজনৈতিক আশ্রয়: বাস্তবতা কী?
নিউজ ডেস্ক: ইউরোপের কোন দেশে একজন আশ্রয়প্রার্থী তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন তা সম্পূর্ণ নির্ভর করে ডাবলিন বিধিমালার উপর। কিন্তু যারা ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসায় আসেন তাদের ক্ষেত্রেও কি ডাবলিন বিধিমালা কার্যকর হবে? সাধারণত ডাবলিন বিধিমালা অনুযায়ী একজন ব্যক্তি সর্বপ্রথম ইউরোপের যে দেশে আসবেন তাকে সেই দেশে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে হবে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামেরুন থেকে আগত আকুমা (ছদ্মনাম) নামের একজন পাঠক ইনফোমাইগ্রেন্টস এর কাছে জানতে চা্ন, ভ্রমণ ভিসায় আসা ব্যক্তিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে ডাবলিন চুক্তি প্রয়োগ হবে কি না। কারণ তিনি ইটালিতে ট্যুরিস্টRead More


